শনিবার, অক্টোবর ১০, ২০২৬
25.7 C
Dhaka

ফেনীতে বন্যাদুর্গতদের পাশে বন্ধুর বন্ধন

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা কবলিত ফেনীর ছয় উপজেলার পাঁচটি পৌরসভা ও ৪৩টি ইউনিয়নের প্রত্যন্তাঞ্চলে সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষের পাশে শুকনো খাওয়ার ও খাদ্য সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন বন্ধুন বন্ধন বাংলাদেশ। ২২ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত ফেনীর বিভিন্ন স্থানে মানুষকে বাড়ি বাড়ি গিয়ে এসব সহায়তার ত্রাণ উপহার পৌঁছে দেন বন্ধুর বন্ধনের বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল বন্ধুরা।পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত স্বেচ্ছাসেবকদের ইন্টারনেট সংযোগ, জেনারেটর চালু করে মোবাইল চার্জসহ বিভিন্ন সেবা ও আশ্রয় দিয়ে বন্ধুর বন্ধনের প্রধান কার্যালয় থেকে ত্রাণ বিতরণে সহায়তা করেন।

ভয়াবহ বন্যায় মানুষের কোনো কাজ নেই। কোনো আয় নেই। বিদ্যুৎ নেই, প্রয়োজনীয় খাবার ও থাকার পর্যাপ্ত ব্যবস্থা নেই। এভাবে দিন যত বাড়ছে ততই হতাশা বাড়ছে নিম্ন আয়ের মানুষের।এ কারণে খাবারের জন্য এই মানুষগুলো ছুটে আসছে রাস্তায়। এই অভুক্ত মানুষগুলোর জন্য শুকনো খাবার ও খাদ্য প্যাকেজ নিয়ে যাচ্ছে বন্ধুর বন্ধন বাংলাদেশ। জেলার বিভিন্ন এলাকায় প্রতিদিন সকাল থেকে বিকেল পর্যন্ত নিজস্ব ব্যবস্থাপনায় মানুষকে ত্রাণ উপহার দেওয়া হয়।

শুকনো খাবার প্যাকেজের আওতায় প্রায় এক হাজার প্যাকেটে ৮টি আইটেম- মোমবাতি, দিয়াশলাই, চিড়া, মুড়ি, গুড, বিস্কুট, ওর স্যালাইন, পানি। আর খাদ্য প্যাকেজের আওতায় এক হাজার প্যাকেটে ১০টি আইটেম-চাউল-১০কেজি, তৈল-২ লিটার, ডাল-২কেজি, আলু-৫ কেজি, চিনি-১কেজি, লবণ-১ কেজি, হলুদ-১০০গ্রাম, মরিচ-১০০গ্রাম, রসুন-৫০০গ্রাম, আটা-১ কেজি ছিল।

বন্ধুর বন্ধন বাংলাদেশে এর কেন্দ্রিয় কমিটির সভাপতি সেফায়েত উল্লাহ জানান, ২২ আগস্ট থেকে ৩০ আগস্ট পর্যন্ত সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষকে দুই প্যাকেজের আওতায় এই খাবার দেয়া হয়েছে।

বন্ধুর বন্ধন বাংলাদেশের প্রধান সংগঠক ও পৃষ্ঠপোষক নাজমুল করিম ভূঁইয়া সুমনের সার্বিক তত্ত্বাবধানে সামাজিক দায়বদ্ধতা থেকে মানবিক এই কর্মসূচি বাস্তবায়নে পৃষ্ঠপোষক এম.তাহের উদ্দীনকে আহবায়ক করে একটি ত্রান বিতরন কমিটি গঠন করা হয়। কমিটিতে কেন্দ্রিয় কমিটির সভাপতি সেফায়েত উল্লাহ, সংগঠক শেখ ফেরদৌস আনোয়ার মজনু, যুগ্ম সম্পাদক সাহাব উদ্দিন ও ঢাকা বিভাগীয় কমিটির সহ সভাপতি জসিম উদ্দিন এবং ঢাকা মহানগর উত্তর এর সাধারন সম্পাদক আবুল কালাম সহ বিভিন্ন উপজেলা কমিটির সভাপতি/সাধারণ সম্পাদকগণ আন্তরিকভাবে কাজ করে বাড়ি বাড়ি গিয়ে এসব ত্রাণ উপহার সামগ্রী পৌঁছে দিয়েছেন। ত্রাণ কর্মসূচি বাস্তবায়নে আহবায়ক ও সংগঠনের পৃষ্ঠপোষক এম. তাহের উদ্দীন জানান বন্ধুর বন্ধনের কর্মকর্তা, শুভানুধ্যায়ী ও বন্ধুদের আর্থিক সহায়তায় প্রায় কোটি টাকার এই জরুরী ত্রাণ সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। ইতিমধ্যে ফেনী জেলার ৬টি উপজেলার এই ত্রাণ উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

কেন্দ্রিয় কমিটির সভাপতি-সেফায়েত উল্লাহ বলেন, পর্যায়ক্রমে জেলার সুবিধাবঞ্চিত ও নিম্ন আয়ের মানুষকে এসব খাবার সামগ্রী দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, প্রধান সংগঠক নাজমুল করিম ভূইয়া সুমনের নেতৃত্বে পরবর্তীতে মানবিক কর্মসূচির আওতায় বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম অব্যাহত থাকবে। এ ক্ষেত্রে তিনি সকল বিত্তবানদের সহযোগিতা কামনা করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

সর্বশেষ

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

উন্মুক্ত হওয়ার আগেই ব্লক ট্রেনের টিকিট, নিয়ন্ত্রণে সহজ ডটকমের কর্মীরা

নিজস্ব প্রতিবেদক: সাধারণ যাত্রীদের জন্য অনলাইনে ট্রেনের টিকিট উন্মুক্ত...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

অ্যাসোসিওর সম্মাননা পেল বাংলাদেশের তিন প্রযুক্তি প্রতিষ্ঠান

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক...

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি