বুধবার, অক্টোবর ১৪, ২০২৬
30.2 C
Dhaka

জুলাই-আগস্টে মোবাইল গ্রাহক কমার কারণ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও টেলিটক আগস্টে ১৮ লাখ গ্রাহক হারিয়েছে। জুলাই মাসেও প্রায় সমসংখ্যক গ্রাহক হারিয়েছে তারা। বর্তমানে ১৯ কোটি ২৪ লাখ গ্রাহক। খবর বার্তা২৪।

কিন্তু হঠাৎ করেই এই গ্রাহক কেন কমলো। সাধারণত দেখা যায়, প্রতি মাসে কিছুটা হলেও গ্রাহক কমবেশি বাড়ে। সংশ্লিষ্টরা বলছেন, সিমের দাম ২০০ টাকা থেকে ৩০০ টাকা বাড়ানো হয়েছে বিগত বাজেটে। ফলেও গ্রাহক সংখ্যা কমার এটি একটি গুরুত্বপূর্ণ কারণ। সিমের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই গ্রাহকরা নতুন সিম কিনতে অনাগ্রহী হয়েছে।

তারা বলছেন, বিগত সরকার সর্বশেষ জাতীয় বাজেটে সিমের দাম ১০০ টাকা বৃদ্ধি করে গত জুন মাসে। এর ঠিক পরের মাস থেকেই এর নেতিবাচক প্রভাব পড়া শুরু হয়।

কেবলমাত্র বাংলালিংকই আগস্টে ৯ লাখ গ্রাহক হারিয়েছে। বাংলালিংকের গ্রাহক বর্তমানে চার কোটি ২৪ লাখ। জুলাই মাসেও তারা প্রায় সমসংখ্যক গ্রাহক হারিয়েছে। অন্যদিকে রবি আগস্টে ৬ লাখ গ্রাহক হারিয়েছে। বর্তমানে তাদের ৫ কোটি ৮৩ লাখ গ্রাহক রয়েছে। জুলাই মাসেও তারা সমসংখ্যক গ্রাহক হারিয়েছে। গ্রামীণফোন আগস্টে এক লাখ ৬০ হাজার গ্রাহক হারিয়েছে। বর্তমানে তাদের ৮ কোটি ৫০ লাখ গ্রাহক। টেলিটক আগস্টে ২০ হাজার গ্রাহক হারিয়েছে। বর্তমানে তাদের ৬৫ লাখ ৩০ হাজার গ্রাহক রয়েছে।

বর্তমানে একজন গ্রাহক একটি এনআইডি’র বিপরীতে ১৫টি সিম কিনতে পারে।

এদিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সম্প্রতি অব্যবহৃত সিমের মেয়াদ টাকা দিয়ে বাড়ানোর সুযোগ দিয়েছে। নতুন এই নিয়ম অচিরেই কার্যকর হবে।

আগের নিয়ম অনুযায়ী, সিম রিসাইক্লিংয়ের সময় ৪৮০ দিন। এরপর ওই সিমটি নিষ্ক্রিয় হয়ে যায়। মেয়াদের পরেও যদি কেউ ওই সিম নিজের নামে রাখতে চান তাহলে নির্দিষ্ট ফি দিয়ে তা সচল রাখা যাবে। ২ বছর মেয়াদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা। এর সাথে ট্যাক্সও যোগ হবে। ৩ বছর মেয়াদের জন্য ফি দিতে হবে ৪৭৫ টাকা, সেই সাথে কর যুক্ত হবে। তবে এই মেয়াদ বাড়ানোর জন্য মোবাইল অপারেটরেরা ডেটা ও ভয়েস কলের কোনো ধরনের অফার দেওয়া যাবে না।

এদিকে বিটিআরসি একই সাথে অব্যবহৃত সিমের মেয়াদ কমিয়ে দিচ্ছে। এখন রিসাইক্লিংয়ের সময় (অব্যবহৃত সিম পুনরায় বিক্রি) ১১ মাস করছে। এর সাথে এক মাসের নোটিশ পিরিয়ড যোগ হচ্ছে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি