বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
28 C
Dhaka

ক্রিপ্টোকারেন্সির পক্ষে ডোনাল্ড ট্রাম্প

টেকভিশন২৪ ডেস্ক : আমেরিকার সাবেক প্রেসিডেন্ট এবং আসন্ন নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবার ক্রিপ্টোকারেন্সির পক্ষে কথা বললেন। গত শনিবার আমেরিকার ন্যাশভিলে অনুষ্ঠিত বিটকয়েন ২০২৪ কনভেনশনে দেয়া নিজের বক্তব্যে তিনি আশ্বাস দিয়েছেন, পুনরায় নির্বাচিত হলে তিনি ক্রিপ্টোসহায়ক রেগুলেশন তৈরি করবেন এবং ক্রিপ্টোকারেন্সিতে আমেরিকাকে নেতৃত্বের জায়গায় নিয়ে আসবেন। খবর রয়টার্স ও আইটিভি।

বিটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির পক্ষে নিজের শক্ত অবস্থানের কথা জানিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, “ক্রিপ্টো ও বিটকয়েন প্রযুক্তিকে যদি আমরা গ্রহণ না করি, তাহলে চায়না করবে, বা অন্যকোনো দেশ করবে। চায়না আধিপত্য বিস্তার করবে, এবং আমরা তাদেরকে আধিপত্য বিস্তার করতে দিতে পারি না। তারা এই দিকে অনেকটাই এগিয়ে গেছে।”

তিনি আরও আশ্বাস দিয়েছেন যে, নির্বাচিত হলে ক্রিপ্টো সম্পর্কিত রাষ্ট্রপতির একটি উপদেষ্টা কাউন্সিল তৈরি করবেন তিনি। পাশাপাশি এই মুহূর্তে যুক্তরাষ্ট্র সরকারের হাতে যে বিটকয়েন রয়েছে- যার একটি বড় অংশই বিভিন্ন সময় উদ্ধার করা হয়েছে আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে- সেগুলো নিয়ে একটি জাতীয় ‘মজুদ’ তৈরি করার কথাও বলেছেন ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ক্রিপ্টোকারেন্সির পক্ষে ট্রাম্পের বক্তব্য প্রচারিত হওয়ার পর গত দু’দিনে প্রতি বিটকয়েনের মূল্য প্রায় ২০০০ মার্কিন ডলার বৃদ্ধি পেয়ে ৬৯৫০৬ ডলারে পৌঁছেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি