মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
25.9 C
Dhaka

সার্চ ইঞ্জিন আনলো চ্যাটজিপিটি

টেকভিশন২৪ ডেস্ক: অর্থের বিনিময়ে (পেইড) ব্যবহারকারীদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সার্চ ইঞ্জিন চ্যাটজিপিটিতে উন্মুক্ত করেছে ওপেনএআই। আগামী কয়েক সপ্তাহের মধ্যে এআই সার্চ ইঞ্জিন বিনা মূল্যের, শিক্ষাপ্রতিষ্ঠানের এবং এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্যও চালু করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। নতুন এ সুবিধা চালুর ফলে চ্যাটজিপিটির গ্রাহক এবং সার্চজিপিটি ব্যবহারকারীরা এখন চ্যাটজিপিটি ব্যবহারের সময় ওয়েব থেকে সরাসরি হালনাগাদ তথ্য পাবেন। খবর প্রথমআলো।

বর্তমানে চ্যাটজিপিটির ওয়েবসাইট, আইওএস, অ্যান্ড্রয়েড, ম্যাকওএস ও উইন্ডোজ প্ল্যাটফর্মে চ্যাটজিপিটি প্লাস এবং টিম ব্যবহারকারীরা এই সুবিধা ব্যবহার করতে পারছেন। চ্যাটজিপিটি এর আগে এআই সার্চ ইঞ্জিন আনার ঘোষণা দেয়। তখন ধারণা করা হয়েছিল, সার্চ জিপিএ নামে আলাদা কোনো অ্যাপকেশন চালু করবে ওপেনএআই। কিন্তু অন্য কোনো অ্যাপ না এনে চ্যাটজিপিটিতেই নতুন সার্চ ইঞ্জিন যুক্ত করেছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীদের প্রশ্নের ওপর ভিত্তি করে চ্যাটজিপিটি নিজে থেকেই ওয়েবে তথ্য খুঁজবে অথবা ব্যবহারকারী ওয়েব সার্চ আইকনে ক্লিক করে সার্চ করতে পারবেন।

এই সুবিধার ফলে চ্যাটের মধ্যেই ব্যবহারকারীরা ওয়েব থেকে প্রাসঙ্গিক তথ্য খুঁজে পেতে পারবেন। এ ছাড়া ব্যবহারকারী চাইলে ম্যানুয়াল সার্চ সুবিধাও ব্যবহার করতে পারবেন। ফলে ওপেনএআইয়ের নতুন এই সার্চ সুবিধা মাইক্রোসফটের কো-পাইলট বা গুগলের জেমিনির মতো এআই মাধ্যমের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম হবে। জানা গেছে, এই সার্চ প্রযুক্তিটি বিভিন্ন সার্চ মডেলের সমন্বয়ে তৈরি করা হয়েছে। ওপেনএআই জানিয়েছে, এই সার্চ সুবিধায় ব্যবহৃত মডেলটি জিপিটি-৪–এর একটি বিশেষ উন্নত সংস্করণ। জুলাই মাসে প্রথমে প্রায় ১০ হাজার ব্যবহারকারীকে এই সুবিধা পরীক্ষামূলকভাবে ব্যবহার করার সুযোগ দেওয়া হয়।

ওপেনএআই বলছে, নতুন এই সুবিধা এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ইন্টারনেটে আরও সহজে কাঙ্ক্ষিত এবং প্রাসঙ্গিক তথ্য খুঁজে পাওয়া যায়। ওপেনএআইয়ের ব্লগে বলা হয়েছে, ব্যবহারকারীরা এখন আরও গভীরভাবে তথ্য অনুসন্ধান করতে পারবেন। কেননা চ্যাটজিপিটি পুরো কথোপকথনের পরিপ্রেক্ষিতে বিবেচনায় নিয়ে উত্তর দেবে। এ ছাড়া প্রতি চ্যাটের সঙ্গে উৎস হিসেবে সংবাদ প্রতিবেদন ও ব্লগ পোস্টের লিংকও দেওয়া থাকবে। ব্যবহারকারী শুধু সোর্স বাটনে ক্লিক করলেই তথ্যের প্রাসঙ্গিক উৎস দেখতে পারবেন।

উল্লেখ্য, এ হালনাগাদের আগে সংস্করণভেদে চ্যাটজিপিটির তথ্যভান্ডারের সীমা ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত ছিল।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি