বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
29 C
Dhaka

৯০ হাজার ডলারে পৌঁছেছে বিটকয়েন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি বিটকয়েন সর্বকালের সর্বোচ্চ দামে পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেয়ার পর এই ডিজিটাল মুদ্রা-বান্ধব নীতি গ্রহণ করবেন, এমন প্রত্যাশা থেকেই বাড়ছে বিটকয়েনের দাম। খবর আলজাজিরা।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রিপ্টোকারেন্সি মঙ্গলবার (১২ নভেম্বর) ৮৯ হাজার ৬৩৭ মার্কিন ডলারের নতুন রেকর্ড ছুঁয়েছে। নির্বাচনের দিন থেকে এই মুদ্রাটি ৩০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। বিনিয়োগকারীরা আশা করছেন, ট্রাম্পের অধীনে ওয়াশিংটন আরও ক্রিপ্টো-বান্ধব নীতির দিকে ঝুঁকবে।

প্রথম মেয়াদে প্রেসিডেন্ট থাকাকালে ট্রাম্প বিটকয়েনকে ভালো চোখে দেখেননি। একে ‘প্রতারণা’ বলে উল্লেখ করার পাশাপাশি ডলারের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এবারের নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প নাটকীয়ভাবে নিজের অবস্থান বদলান এবং নিজেকে ক্রিপ্টো সমর্থক হিসেবে উপস্থাপন করেন। এমনকি গত সেপ্টেম্বরে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে নিজস্ব ক্রিপ্টো প্রতিষ্ঠান “ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্সিয়াল” চালুর ঘোষণা দেন ট্রাম্প।

সিডনির এটিএফএক্স গ্লোবালের প্রধান বাজার বিশ্লেষক নিক টুইডেল বলেন, ‘ট্রাম্প এই শিল্পের সমর্থক। এটি স্পষ্টতই তার বাণিজ্য নীতির ফল। এর ফলে ক্রিপ্টো শেয়ার ও মুদ্রার চাহিদা আরও তৈরি হবে।’

তিনি বলেন, নির্বাচনের ফলাফল আসার সময় বিটকয়েন সর্বোচ্চ দামের কাছাকাছি লেনদেন করছিল। এর মানে এটি আরও ঊর্ধ্বমুখী হতে পারে।

উল্লেখ্য, বিশ্বজুড়ে মানুষের ব্যাপক আগ্রহ থাকলেও বিটকয়েন ও অন্যান্য ক্রিপ্টোকারেন্সিকে সাধারণত ঝুঁকিপূর্ণ সম্পদ হিসেবে দেখা হয়। এদের মূল্যও সব সময় ওঠানামা করে।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

দেশের বাজারে এলো রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ১...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি