সোমবার, ফেব্রুয়ারি ২, ২০২৬
24 C
Dhaka

বাইসিসের নেতৃত্বে থাইল্যান্ডে উদ্ভাবনী প্রতিযোগিতায় বাংলাদেশ দলের সাফল্য

টেকভিশন২৪ ডেস্ক: ১ ফেব্রুয়ারি থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড স্টেম ইনভেনশান ইনোভেশান ২০২৬’ এর আন্তর্জাতিক পর্বে বাংলাদেশ দল স্বর্ণপদক সহ একাধিক পদক অর্জন করেছে। বাংলাদেশ ইয়াং সাইন্টিস্ট এন্ড ইনোভেটরস সোসাইটি (বাইসিস) এর নেতৃত্বে বাংলাদেশ প্রতিনিধি দল ‘বেঙ্গল স্পার্ক ১.০’ এই প্রতিযোগিতায় অংশগ্রহন করে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় এক হাজার প্রতিযোগীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতাটি মালেশিয়া বুক অব রেকর্ডস কর্তৃক রেকর্ড সংখ্যক প্রতিযোগীর অংশ নেয়া আন্তর্জাতিক উদ্ভাবনী প্রতিযোগিতার স্বীকৃতি লাভ করেছে।

বাংলদেশ প্রতিনিধি দলের পক্ষে কম্পিউটিং, এআই এন্ড ডিজিটাল ইনোভেশান ক্যাটাগরিতে সেরা উদ্ভাবনী প্রজেক্ট হিসেবে স্বর্ণপদক ও বিশেষ সম্মাননা অর্জন করেছে  টিম এংলো ভয়েস। এছাড়াও একই ক্যটাগরিতে সেরা পাঁচে অবস্থান করে স্বর্ণপদক অর্জন করেছে টিম আলো ও ভিশন এইড। রবোটিক্স এন্ড ড্রোন ক্যাটাগরিতে চুয়াডাঙ্গা সাইন্স এন্ড রবোটিক্স ক্লাব স্বর্ণপদক, লাহি রবোটিক্স এন্ড ইন্টেলিজেন্স ব্রোঞ্জ পদক ও টিম নোভাট্রিক্স সিলভার পদক অর্জন করেছে। ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি ক্যাটগরিতে সিলভার পদক অর্জন করেছে টিম ইয়াং স্পার্ক অব বাংলাদেশ।

বৈশ্বিক এ প্রতিযোগিতার আয়োজক মালেশিয়া ইয়াং সাইন্টিস্ট অর্গানাইজেশন (মাইসো) এর পক্ষ থেকে বাংলাদেশ প্রতিনিধি দলের প্রধান ও বাইসিস এর সভাপতি মোসাদ্দেক হোসেনকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন থাইল্যান্ডে নিযুক্ত মালেশিয়ার হাই কমিশনার দাতুক ওয়ান জাইদি ওয়ান আব্দুল্লাহ ও মাইসো’র সভাপতি ড. রাজমি বিন আব্দু রাজ্জাক। বাংলাদেশ প্রতিনিধি দলের সার্বিক ও পরিচালনা সমন্বয়ের দায়িত্বে ছিলেন বাইসিস এর প্রোগ্রাম কো-অর্ডিনেটর সাদেকুল ইসলাম ও ওমর মারওয়ান।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

সর্বশেষ

বিশ্বের প্রথম ১০,০০১ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি পি৪ পাওয়ার ফাইভজি

টেকভিশন২৪ ডেস্ক: তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি আবারও উদ্ভাবনের...

বিডা’র নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে রবি’র সিইও জিয়াদ সাতারার সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: রবি আজিয়াটা পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান...

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি পণ্যে ভিন্নতা আনতে হবে, মূল খাত হতে পারে প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ এখনও রপ্তানির ক্ষেত্রে একটি খাত তৈরি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি