বুধবার, জুন ২৪, ২০২৬
27.2 C
Dhaka

অপো এ৩ স্মার্টফোন: রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিস্টেন্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অপো এ৩ সিরিজ নিয়ে এসে স্মার্টফোনের স্থায়িত্বে একটি নতুন মানদণ্ড স্থাপন করেছে অপো। ‘ডিওরেবিলিটি চ্যাম্পিয়ন’ হিসেবে ডিজাইন করা অপো এ৩ দৈনন্দিন জীবনের নানা বাধা বিপত্তি এড়াতে পারবে সহজেই।

পানির ফোঁটা এবং পড়ে যাওয়ার মতো সমস্যা দূর করার জন্য মজুবত গঠনের অপো এ৩-তে রয়েছে মিলিটারি-গ্রেড শক রেজিস্টেন্স এবং বিশেষ ওয়াটার রেজিস্টেন্স ফিচার। এর ফলে এটি বৃষ্টির পানি এবং তরলের ছিঁটা থেকে সুরক্ষিত থাকে। অপো এ৩-এর দীর্ঘস্থায়ি ব্যাটারি ও নেটওয়ার্ক ছাড়াই কল করার সুবিধা স্থায়িত্ব এবং কার্যকারিতাকে নতুনভাবে সংজ্ঞায়িত করে।

অপো এ৩ বাংলাদেশের অনুমোদিত অপো স্টোরগুলিতে২০,৯৯০ টাকার আকর্ষণীয় মূল্যে পাওয়া যাবে। ৩ থেকে ৫ই অক্টোবর পর্যন্ত অপো এ৩ কিনলে গ্রাহকরা ২ বছরের ওয়ারেন্টি, একটি স্টাইলিশ ফ্যান জার্সি এবং জিরো লাইফ প্রোগ্রামের মাধ্যমে এক্সক্লুসিভ মেম্বার রিওয়ার্ড পাবেন।

মিলিটারি-গ্রেড শক রেজিস্ট্যান্স থাকার কারণে ব্যবহারকারীরা স্বাচ্ছন্দ্যের সাথে ফোনটি ব্যবহার করতে পারবেন। টেবিল বা বারান্দা থেকে, এমনকি দ্রুত গতিতে কাজের সময় পড়ে গেলেও ফোনটি নষ্ট হওয়ার দুশ্চিন্তা থাকে না।   এর অত্যন্ত পাতলা ও মসৃণ ডিজাইন প্রতিকুল অবস্থা সহ্য করার জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছে, যা ফোনটির সামনের ও পিছন দিকের দৃঢ়তা নিশ্চিত করে।

অপো এ৩ এ-তে বিভিন্ন তরল পদার্থ প্রতিরোধের ফিচারও রয়েছে, যা দুধ চা, কফি এবং স্যুপ পড়লেও ফোনটিকে রক্ষা করে। উদ্ভাবনী স্প্ল্যাশ টাচ ফাংশনের ফলে ব্যবহারকারীরা ভেজা হাত বা হালকা বৃষ্টিতেও নির্ভুল টাচ ও   সক্রিয়তা উপভোগ করতে পারেন।


অপো এ৩-তে রয়েছে ৪৫ওয়াট সুপারভুক ফ্ল্যাশ চার্জ টেকনোলজিসহ ৫,১০০ এমএএইচ ব্যাটারি, যা ৩০ মিনিটে ৫০ শতাংশ ও ৭৪ মিনিটে সম্পূর্ণ চার্জ করা যায়। স্মার্ট চার্জিং ফিচার থাকার কারণে এটি ব্যবহারকারীদের চার্জিংয়ের ধরন অনুযায়ী কাজ করে। ফলে ব্যাটারির স্থায়ীত্ব বাড়ে এবং ব্যবহারকারীরা তাদের জন্য উপযোগী অভিজ্ঞতা পায়।

অপো এ৩-এর ১,০০০ নিটসের পিক আল্ট্রা ব্রাইটনেস ব্যবহারকারীদেরকে মুগ্ধ করবে। এর ফলে সূর্যের আলোতেও স্ক্রিন ভালোভাবে দেখা যায় এবং চোখের উপর কোনো চাপ ছাড়াই বিভিন্ন কনটেন্ট উপভোগ করা যায়। এছাড়া, বিশেষ বিকনলিঙ্ক ফিচার থাকায় মোবাইল সিগন্যাল ছাড়াই ভয়েস কল করা যায় এই ফোনে ।

অপো বাংলাদেশের অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, ”আমাদের ব্যবহারকারীরা বিশেষভাবে ডিভাইসের দীর্ঘস্থায়ীত্ব প্রত্যাশা করেন। অপো এথ্রি-এর মাধ্যমে আমরা ফোনের উন্নত বিল্ড কোয়ালিটি নিশ্চিত করতে চাই। আমাদের ডিভাইসের মজবুত গঠন ও উন্নত পারফরমেন্স   ব্যবহারকারীদের সামগ্রিক অভিজ্ঞতার মান বাড়িয়ে তুলবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

চট্টগ্রামে ‘বিপিও সামিট ২০২৬‘ উদ্বোধন করেন প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার এন্ড আউটসোর্সিং...

বাংলাদেশে চালু থাকছে দারাজ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে নিজেদের দীর্ঘমেয়াদী ব্যবসায়িক প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে...

সিলিকন ভ্যালিতে বাংলাদেশের সেমিকন্ডাক্টর বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের তথ্যপ্রযুক্তি খাতের প্রাণকেন্দ্র যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে...

বাজারে এলো লেনোভো ইয়োগা স্লিম ৭আই আল্ট্রা ফিফা ওয়ার্ল্ড কাপ এডিশন

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ওয়ার্ল্ড...

মাইক্রোসফটের ‘এক্সবক্স’-এ বিশাল কর্মী ছাঁটাইয়ের আশঙ্কা

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক মন্দা ও ধারাবাহিক লোকসানের মুখে বড়...

সর্বশেষ

বাইপাস চার্জিং যেভাবে স্মার্টফোনকে আরও নিরাপদ করে তুলছে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন অতিরিক্ত গরম হয়ে যাওয়া বা ব্যাটারির...

শুরু হতে যাচ্ছে ফিনিক্স সামিট ২০২৬

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সাইবার নিরাপত্তা ইকোসিস্টেমকে জোরদার করতে টেকনিক্যাল ওয়ার্কশপ...

আর্থিক অপরাধ প্রতিরোধে ডিস্ট্রিবিউটরদের সাথে বিকাশের ধারাবাহিক মতবিনিময় সভা

টেকভিশন২৪ ডেস্ক: অনলাইন জুয়া, হুন্ডি এবং মানি লন্ডারিংয়ের মতো...

ব্র্যাক ইউনিভার্সিটিতে সিএসই রিসার্চ ডে অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ব্র্যাক ইউনিভার্সিটিতে ‘সিএসই রিসার্চ ডে ২০২৬’ অনুষ্ঠিত...

নতুন স্মার্টফোন হেলিও ৪৬ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড হেলিও আজকে উদ্বোধন করলো নতুন...

বিশ্বকাপের প্রতি গোলে ১ জিবি বোনাস ডেটা দেবে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: চলমান ফুটবল বিশ্বকাপ উপলক্ষে বিশেষ ‘ডেটা রিওয়ার্ড’...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি