রবিবার, ফেব্রুয়ারি ১, ২০২৬
25 C
Dhaka

সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট এর ‘এক দেশ, এক রেট’ ট্যারিফ চালুকরণে অ্যাসোসিও অ্যাওয়ার্ড অর্জন

টেকভিশন২৪ ডেস্ক:  সারাদেশে ফিক্সড ব্রডব্যান্ড ইন্টারনেটের সেবার জন্য একটি বৈষম্যহীন “এক দেশ এক রেট” ট্যারিফ প্রবর্তনের স্বীকৃতি হিসেবে “Environmental, Social and Governance” ক্যাটাগরিতে ASOCIO-2022 পুরস্কার অর্জন করেছে বাংলাদেশ। গত ২৮শে অক্টোবর ২০২২ খ্রিস্টাব্দে সিংগাপুরের রিসোর্টস ওয়ার্ল্ড সেনতোসা  কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত ASOCIO World Summit – 2022 তে বাংলাদেশের পক্ষে বিটিআরসি-র সিস্টেমস এন্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোঃ নাসিম পারভেজ ASOCIO এর চেয়ারম্যান ডেভিড ওয়াং এর নিকট থেকে এই পুরস্কার গ্রহণ করেন।

এশিয়া-ওশেনিয়া অঞ্চলে তথ্যপ্রযুক্তি খাতে উল্লেখ্যযোগ্য অবদানের স্বীকৃতি হিসেবে এশিয়ান-ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন (ASOCIO) এই পুরস্কার প্রদান করে থাকে। ASOCIO এর মতে, এই “এক দেশ এক রেট” টি বাংলাদেশে প্রযুক্তির বিকাশ ও প্রয়োগে অসামান্য অবদান রাখার মাধ্যমে এশিয়া-ওশেনিয়া অঞ্চলের অর্থনীতির জন্য এটি একটি চমৎকার উদাহরণ হিসেবে বিবেচিত হবে।

প্রসঙ্গত উল্লেখ্য যে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার ২০১৮ এর অনুচ্ছেদ ৩.২১ এ প্রতিশ্রুত “ইন্টারনেট ও মোবাইল ব্যবহারের মূল্য যুক্তিসঙ্গত পর্যায়ে নামিয়ে আনা” এর লক্ষ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনায় বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন কর্তৃক প্রচলিত ইন্টারনেটের ট্যারিফ, Cost Component পর্যালোচনা ও বাজার বিশ্লেষণ করে সকল পক্ষ (NTTN, IIG ও ISP) এর জন্য একটি গ্রহণযোগ্য ট্যারিফ নির্ধারন করে যা সরকারের অনুমোদনক্রমে গত ০১/০৯/২০২১ খ্রি. থেকে কার্যকর হয়। এরই ফলশ্রুতিতে মোবাইল ইন্টারনেটের দামের ক্ষেত্রে গত বছর জাতিসংঘের ব্রডব্যান্ড কমিশনের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন করেছে বাংলাদেশ। উল্লেখ্য, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে জাতিসংঘের ব্রডব্যান্ড কমিশন ইন্টারনেটের দামের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়। লক্ষ্য অনুযায়ী, একটি দেশের জাতীয় মাথাপিছু আয় যা হবে, তার ২ শতাংশের কম খরচ হবে ইন্টারনেট বাবদ। ২০২১ সালে বাংলাদেশে ইন্টারনেটের দাম জাতিসংঘের বেঁধে দেওয়া এই সীমার মধ্যেই ছিল।

ASOCIO Award - 2022
ASOCIO Award – 2022

সারাদেশে ইন্টারনেটের “এক দেশ, এক রেট” ট্যারিফ বাস্তবায়নের ফলে তথ্য প্রযুক্তি খাতে দৃশ্যমান পরিবর্তন সাধিত হবে। দেশের জনসাধারণ ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে গুণগত শিক্ষা ও মানসম্মত দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেদেরকে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তুলতে পারবে। দেশের প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেটের চাহিদা এবং ব্যবহার বৃদ্ধি পাবে বিধায় এ সকল এলাকায় বিভিন্ন তথ্য প্রযুক্তি অবকাঠামো যেমন আইসিটি ইনকিউবেটর,  আইটি শিল্প পার্ক, আইসিটি নির্ভর শিল্প কারখানা প্রভৃতির চাহিদা বৃদ্ধি পাবে এবং সরকারি ও বেসরকারি পর্যায়ে এ ধরণের অবকাঠামো নির্মাণের প্রয়োজনীয়তা অনুভূত হবে। দেশের সকল স্থানে এক মূ্ল্যে ইন্টারনেট সেবা পাওয়া যাবে বিধায় দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধা বঞ্চিত জনসাধারণ বিভিন্ন ই-সার্ভিস গ্রহণে আগ্রহী হবে। দেশে ডিজিটাল ডিভাইড দূর করার মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া দুর্বল জনগোষ্ঠীর কাছে  বিভিন্ন নাগরিক সেবা সহজে পৌঁছে দেওয়া সম্ভব হবে এবং দেশের একটি কার্যকর ই-গভার্নেন্স প্রতিষ্ঠিত হবে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে ডিজিমার্ক সল্যুশন

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিএফসিসি) শুরু...

আগামীকাল প্রধান উপদেষ্টা ‘ডিডিআই এক্সপো ২০২৬’ উদ্বোধন করবেন

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে টিপি-লিংক

টেকভিশন২৪ ডেস্ক : ঢাকায় অনুষ্ঠিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

নির্বাচনে এআইয়ের অপব্যবহার

আরিফ মঈনুদ্দীন:  আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেমন আমাদের...

সর্বশেষ

এআইভিত্তিক জীবনযাপনের দিকে দ্রুত এগোচ্ছে মানবসভ্যতা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কল্যাণে দ্রুত বদলে যাচ্ছে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬-এর পর্দা নামল

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

হয়ে গেল মেগা ই-স্পোর্টস প্রতিযোগিতা, বিজয়ীরা পেলেন ৪ লাখ টাকা পুরস্কার

টেকভিশন২৪ ডেস্ক: চার দিনের জমজমাট আয়োজন শেষে পর্দা নামল...

তৈরি পোশাকের পাশাপাশি রপ্তানি পণ্যে ভিন্নতা আনতে হবে, মূল খাত হতে পারে প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ এখনও রপ্তানির ক্ষেত্রে একটি খাত তৈরি...

ডিজিটাল ডিভাইস এক্সপোর তৃতীয় দিনে উপচে পড়া ভিড় 

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে...

ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপোতে স্মার্ট টেকনোলজিসের অফার

টেকভিশন২৪ ডেস্ক : রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ–চীন মৈত্রী সম্মেলন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি