শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
26.5 C
Dhaka

বিদেশ থেকে ক্রয়কৃত বা উপহারপ্রাপ্ত মোবাইলের নিবন্ধন প্রক্রিয়া

টেকভিশন২৪ প্রতিবেদক: বিদেশ থেকে ক্রয়কৃত বা উপহারপ্রাপ্ত মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন করা প্রক্রিয়া সম্পর্কে নিচের ধাপগুলো অনুসরণ করুন। 

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টারের (এনইআইআর) কার্যক্রম গত ১ জুলাই থেকে পরীক্ষামূলকভাবে শুরু করে। এনইআইআর সিস্টেমে গ্রাহকের জাতীয় পরিচিতি নম্বর ও সিম নম্বরের (এমএসআইএসডিএন) সঙ্গে ব্যবহৃত মোবাইল ফোনের আইএমইআই সম্পৃক্ত করে নিবন্ধন করা হচ্ছে। 

বিটিআরসির মিডিয়া উইংয় জানায়, এনইআইআর সম্পর্কিত কোনও বিষয়ে জানার প্রয়োজন হলে বিটিআরসি’র হেল্প ডেস্ক নম্বর ১০০ অথবা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার নম্বর ১২১-এ ডায়াল করে এবং অপারেটরগুলোর কাস্টমার কেয়ার সেন্টার থেকে জানা যাবে।

বিদেশ থেকে ক্রয়কৃত বা উপহারপ্রাপ্ত মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন প্রক্রিয়াঃ ধাপ-১: neir.btrc.gov.bd লিংকে ভিজিট করে আপনার ব্যক্তিগত একাউন্ট রেজিস্টার করুন। ধাপ-২: পোর্টালের Special Registration সেকশনে গিয়ে মোবাইল হ্যান্ডসেট এর IMEI নম্বরটি দিন। ধাপ-৩: প্রয়োজনীয় ডকুমেন্ট এর ছবি/স্ক্যান কপি (যেমনঃ পাসপোর্টের ভিসা/ইমিগ্রেশন তথ্যাদি, ক্রয় রশিদ ইত্যাদি) আপলোড করুন এবং Submit বাটন-টি প্রেস করুন। ধাপ-৪: হ্যান্ডসেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। হ্যান্ডসেটটি বৈধ না হলে এসএমএস এর মাধ্যমে গ্রাহককে জানিয়ে পরীক্ষাকালীন সময়ের জন্য নেটওয়ার্কে সংযুক্ত রাখা হবে।

বিদেশ থেকে কেনা বা উপহার পাওয়া ফোন নিবন্ধন করা যাবে যেভাবে

বিদেশ থেকে ব্যক্তি পর্যায়ে বৈধভাবে কেনা বা উপহার পাওয়া মোবাইল ফোন সেট দেশে এনে চালু করলে স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্কে সচল হবে। তবে ফোন সচল হওয়ার ১০ দিনের মধ্যে নিবন্ধন সম্পন্ন করলে সেটটি বৈধ হিসেবে বিবেচিত হবে। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করা না হলে সেটি বৈধ হিসেবে বিবেচিত হবে না। এ বিষয়ে গ্রাহককে এসএমএস’র মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং পরীক্ষাকালের জন্য নেটওয়ার্কে সংযুক্ত রাখা হবে। পরীক্ষামূলক সময় (৩ মাস) শেষ হলে হলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মোবাইল ফোন সেট নিবন্ধন করা যাবে এভাবে:

ধাপ-১: www.neir.btrc.gov.bd লিংকে গিয়ে ব্যক্তিগত অ্যাকাউন্ট নিবন্ধন করতে হবে।

ধাপ-২: পোর্টালের স্পেশাল রেজিস্ট্রেশন সেকশনে গিয়ে মোবাইল সেটের আইএমইআই নম্বরটি দিতে হবে।

ধাপ-৩: প্রয়োজনীয় ডকুমেন্ট’র ছবি বা স্ক্যান কপি (যেমন: ভিসা, ইমিগ্রেশন তথ্যাদি, কেনার রশিদ ইত্যাদি) আপলোড করতে হবে এবং সাবমিট বাটনটি প্রেস করতে হবে।

ধাপ-৪: সেটটি বৈধ হলে স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হবে। মোবাইল ফোনসেটটি বৈধ না হলে এসএমএস’র মাধ্যমে গ্রাহককে জানিয়ে পরীক্ষাকালে নেটওয়ার্কে সংযুক্ত রাখা হবে। পরীক্ষামূলক সময় পার হলে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়েও এই সেবা গ্রহণ করা যাবে।

প্রসঙ্গত, বিদ্যমান ব্যাগেজ রুলস অনুযায়ী একজন ব্যক্তি বিদেশ থেকে শুল্কবিহীন সর্বোচ্চ দুইটি এবং শুল্ক পরিশোধ সাপেক্ষে আরও ছয়টি মোবাইল ফোন সেট আনতে পারবেন।

ব্যবহৃত মোবাইল মোবাইল ফোন সেটের বর্তমান অবস্থা যাচাই প্রক্রিয়া

ব্যবহৃত মোবাইল ফোনসেটের বর্তমান অবস্থা জানতে হলে:

ধাপ-১: মোবাইল ফোনসেট থেকে *১৬১৬১# নম্বরে ডায়াল করুন।

ধাপ-২: স্ক্রিনে প্রদর্শিত অপশন থেকে স্ট্যাটাস চেক অপশন সিলেক্ট করুন।

ধাপ-৩: অটোমেটিক বক্স এলে মোবাইল ফোন সেটের ১৫ ডিজিটের আইএমইআই নম্বরটি লিখে পাঠিয়ে দিন।

ধাপ-৪: হ্যাঁ বা না অপশনের একটি অটোমেটিক বক্স এলে হ্যাঁ সিলেক্ট করে নিশ্চিত করুন।

ধাপ-৫: ফিরতি মেসেজের মাধ্যমে ব্যবহৃত মোবাইল মোবাইল ফোন সেটের হালনাগাদ অবস্থা জানানো হবে। এছাড়া neir.btrc.gov.bd লিংকের মাধ্যমে বিদ্যমান সিটিজেন পোর্টাল বা মোবাইল অপারেটরের কাস্টমার কেয়ার সেন্টারে গিয়েও এই সেবা গ্রহণ করা যাবে। তথ্যসূত্র: ঢাকাট্রিবিউন

 

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি