সোমবার, আগস্ট ২৪, ২০২৬
28 C
Dhaka

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা বিল গেটসের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বিল গেটস। স্কটল্যান্ডের গ্লাসগোয় জলবায়ু সম্মেলনের মধ্যে প্রধানমন্ত্রী ও মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতার এ বৈঠক অনুষ্ঠিত হয়।

তবে সাম্প্রতিক এই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। সম্মেলনে ভাষণে প্রধানমন্ত্রী প্যারিস সম্মেলনের প্রতিশ্রুতি স্মরণ করিয়ে দিয়ে তার আলোকে কার্বন নির্গমন কমিয়ে আনার জাতীয় মাত্রা নির্ধারণের জন্য উন্নত দেশগুলোর প্রতি আহ্বান জানান।

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিল গেটসও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলার উপর এখন গুরুত্ব দিচ্ছেন।

এর আগে ২০১৯ সালের সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছিলেন বিল গেটস।ওই সাক্ষাতের সময় প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, ন্যাশনাল অ্যাডভাইজারি কাউন্সিল অব নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার অ্যান্ড অটিজম অব বাংলাদেশের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ হোসেন পুতুল, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন উপস্থিত ছিলেন।বিল গেটস, এই নামের পর তাঁকে আর পরিচয় করিয়ে দেয়ার দরকার হয় না।

 

উল্লেখ্য, পৃথিবী বদলে দেয়া মানুষদের একজন তিনি। এই মানুষকে পুরো বিশ্ব চেনে বিজনেস ম্যাগনেট, কম্পিউটার প্রোগ্রামার, আবিষ্কারক, দানবীর, সোশ্যাল ওয়ার্কার হিসেবে।বিশ্বের অন্যতম ধনী মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের কো-চেয়ার। ৫১ বিলিয়ন ডলারের বেশি তহবিল নিয়ে বিশ্বের সবচেয়ে বড় দাতব্য সংস্থাগুলোর একটি এ ফাউন্ডেশন। সেখান থেকেই ক্ষুধামুক্ত বিশ্ব গড়তে ৫ হাজার কোটি ডলারের বেশি দান করেছেন। এছাড়াও তিনি শিক্ষা, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তনের মতো বিষয়গুলোতে শত শত কোটি ডলার সহায়তা করে চলেছেন।বাংলাদেশেও কাজ করে থাকে এই বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। তবে তাদের বেশিরভাগ তহবিল সরাসরি বাংলাদেশে আসেনা। তারা গ্লোবাল ফান্ডসহ আরও কয়েকটি প্রতিষ্ঠানকে অর্থ দেয় আর সেখান হতে বাংলাদেশে কাজ করা এনজিওগুলো অর্থ পায়।

এই সপ্তাহের জনপ্রিয়

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

দক্ষ জনবল তৈরিতে এনএসডিএ নির্বাহী চেয়ারম্যানের সঙ্গে বিসিএস নেতৃবৃন্দের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি শিল্পের বর্তমান ও ভবিষ্যৎ চাহিদা, চতুর্থ...

রংপুরে ফেসবুকের বিকল্প হিসেবে ফ্রিডারের যাত্রা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমের দুনিয়ায় ফেসবুক, ইউটিউব ও টিকটকের...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

বিআরটিসি মহিলা বাসে ই-টিকিটিং চালু করল সহজ

টেকভিশন২৪ ডেস্ক: নারী যাত্রীদের জন্য গণপরিবহন ব্যবস্থাকে আরও সহজ,...

ফ্রিজের প্রযুক্তিতে বড় বদল: তামার জায়গা নিচ্ছে আধুনিক উপাদান

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিজের তাপ নির্গমন অংশে বা কনডেনসারে দীর্ঘকাল...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সনির নতুন এফএক্স ফাইভ সিনেমা লাইন ক্যামেরা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বাজারে নতুন সিনেমা ক্যামেরা নিয়ে এসেছে...

কম্পিটেন্সি-বেজড আরবি ভাষার কারিকুলাম প্রণয়ন করছে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: আরবি ভাষায় দক্ষ জনশক্তির জন্য আন্তর্জাতিক শ্রমবাজারে...

অনলাইন প্ল্যাটফর্মে আরবি ও বাংলা শেখার সুযোগ

বিশ্বের যেকোনো প্রান্ত থেকে যেকোনো বয়সের শিক্ষার্থীদের জন্য অনলাইনে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি