শনিবার, এপ্রিল ১৮, ২০২৬
33 C
Dhaka

বাংলাদেশ দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিলের ২০২৩ মেয়াদের চেয়ারম্যান নির্বাচিত

spot_img

টেকভিশন২৪ ডেস্ক : এশিয়া-প্যাসিফিক টেলিকমিউনিটি (APT) এর তত্ত্বাবধানে দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিল (SATRC) এর ২২তম সভা ১-৩ নভেম্বর, ২০২১ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত সভায় SATRC-ভুক্ত ৯টি দেশ যথাক্রমে-বাংলাদেশ, ভুটান, ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান, ইরান-এর টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থার প্রধানগণ, বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা এবং APT-এর সেক্রেটারি জেনারেল ও উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তিন দিনব্যাপী ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত সভার বিভিন্ন সেশনে বাংলাদেশের পক্ষে বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার-এর নেতৃত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। 

অনুষ্ঠানে বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার SATRC Action Plan Phase VII, ২০২১-২০২৩ মেয়াদের জন্য APT’র Strategic Plan এবং ২০২২-২৩ বর্ষের জন্য গৃহীত SATRC Action Plan Phase VIII বিষয়ে উদ্বোধনী অনুষ্ঠানে ও Regulators’ Roundtable-এ নীতিনির্ধারণী বক্তব্য প্রদান করেন।

কাউন্সিল এর দ্বিতীয় দিন SATRC এর ভবিষ্যত কার্যক্রম নির্ধারণে অনুষ্ঠিত Head of Regulators’ Meeting-এ আগামী ২০২৩ সালের South Asian Telecommunication Regulators’ Council (SATRC-23) সভা বাংলাদেশে অনুষ্ঠিত হওয়াসহ বিটিআরসি’র চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার-কে বর্তমান মেয়োদে SATRC-এর ভাইস-চেয়ারম্যান এবং ২০২৩ মেয়াদে SATRC এর চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

এছাড়া উক্ত সভায় ২০২২ সালে SATRC – Working Group on Policy, Regulation and Services এর সভা বাংলাদেশে অনুষ্ঠিত হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলাদেশ এই Working Group এ পুনরায় ভাইস-চেয়ারম্যান নির্বাচিত হয়।

দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিল (SATRC)-তে বাংলাদেশের চেয়ারম্যান নির্বাচিত হওয়া, কাউন্সিলভুক্ত দেশসমূহের মধ্যে বাংলাদেশে Digitalization তথা টেলিযোগাযোগ খাতে যে প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে তারই স্বীকৃতি। 

দক্ষিণ এশিয়ার টেলিযোগাযোগ নিয়ন্ত্রক কাউন্সিল সম্পর্কে জানতে : https://www.apt.int/ 

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

যেভাবে ‘ফুয়েল পাস’-এর আবেদন করবেন

টেকভিশন২৪ ডেস্ক: জ্বালানি তেলের বাড়তি চাপ কমানোর জন্য ফিলিং...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

হাইকোর্টের নির্দেশনায় ওয়ালটন হাই-টেক ও ডিজি-টেক একীভূতকরণ; ২১ মে ইজিএম

পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ...

সর্বশেষ

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপোতে ইউআইটিএসের উদ্ভাবনী প্রকল্প প্রদর্শন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)...

স্যামসাং মোবাইলের অনুমোদিত পরিবেশক হলো এসইবিএল

টেকভিশন২৪ ডেস্ক: স্যামসাং বাংলাদেশের জাতীয় পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: নারীদের ডিজিটাল ক্ষমতায়ন নিশ্চিত করতে এবং তাদের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি