বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
28 C
Dhaka

উদ্ভাবনী তরুণদের জন্য “বাংলালিংক ইনোভেটর্স” ৫ম আসরের রেজিস্ট্রেশন শুরু

টেকভিশন২৪ ডেস্ক : উদ্ভাবনী তরুণদের জন্য ডিজিটাল ব্যবসায়িক পরিকল্পনার প্রতিযোগিতা বাংলালিংক ইনোভেটর্স-এর পঞ্চম সিজনের রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। আজ একটি ভার্চুয়াল প্রেস কনফারেন্সে বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ এই ঘোষণা দেন। আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলালিংক-এর ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম টফি-এর ডিজিটাল সার্ভিসেস ডিরেক্টর আব্দুল মুকিত আহমেদ, বাংলালিংক-এর ব্র্যান্ডস অ্যান্ড কমিউনিকেশনস ডিরেক্টর  কাজী উরফি আহমেদ, বাংলালিংক-এর হেড অফ ট্যালেন্ট ম্যানেজমেন্ট আয়েশা সাঈদ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।  

উদ্ভাবনী অংশগ্রহণকারীদেরকে গ্রুমিং, বুট ক্যাম্প, ওয়ার্কশপ ও প্রোগ্রামের অন্যান্য কার্যক্রমের মাধ্যমে দক্ষতা বৃদ্ধির সুযোগ দেবে বাংলালিংক। সুনিয়ন্ত্রিত প্রক্রিয়ায়  প্রতিযোগিতা শেষে চার সদস্যবিশিষ্ট বিজয়ী দলের নাম ঘোষণা করা হবে। বিজয়ী দল বাংলালিংক-এর ‘অ্যাসেসমেন্ট সেন্টার অফ দ্যা স্ট্রাটেজিক অ্যাসিসটেন্ট প্রোগ্রাম’-এ সরাসরি অংশগ্রহণ করতে পারবে।  দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী দলের সকল সদস্যও আকর্ষণীয় পুরস্কারের পাশাপাশি এই প্রোগ্রামে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পাবে। এছাড়া সেরা পাঁচ দলের সদস্যরা বাংলালিংক-এর অ্যাডভান্সড ইন্টার্নশিপ প্রোগ্রামে (এআইপি)  সরাসরি যোগদানের পাশাপাশি লার্ন ফ্রম দ্যা স্টার্টআপস ও ক্যাম্পাস টু করপোরেট প্রোগ্রামগুলোয় অংশগ্রহণ করতে পারবে। স্টার্টআপ ও কর্পোরেট প্রতিষ্ঠান সম্পর্কে শিক্ষার্থীদের বাস্তব অভিজ্ঞতা গ্রহণের সুযোগ দিতে বিশেষ এই কার্যক্রম দুইটি পরিচালনা করে আসছে বাংলালিংক।

ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী https://ennovators.banglalink.net ভিজিট করে রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন শেষ হবে ১৬ অক্টোবর, ২০২১।

বাংলালিংক-এর চিফ হিউম্যান রিসোর্সেস অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন অফিসার মনজুলা মোরশেদ বলেন, “দেশের উদ্ভাবনী তরুণদের ক্ষমতায়নের অঙ্গীকার নিয়ে চার বছর আগে আমরা বাংলালিংক ইনোভেটর্স চালু করেছি। এই উদ্যোগের মাধ্যমে তরুণদেরকে বর্তমান যুগের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে নতুনভাবে ভাবতে ও সেগুলির ডিজিটাল সমাধান বের করতে উৎসাহিত করছি আমরা। পঞ্চম বছরেও তাদের দক্ষতা প্রদর্শনের অনন্য সুযোগ প্রদান করবে বাংলালিংক ইনোভেটর্স। গত বছরের মতো এই বছরেও আমরা সম্পূর্ণ প্রোগ্রামটি ভার্চুয়াল পদ্ধতিতে পরিচালনা করবো যেনো প্রতিযোগীরা ঘরে সুরক্ষিত থেকে এতে অংশ নিতে পারে। আগের সিজনগুলোর মতো এবারও একটি অসাধারণ ও সফল সিজন দেখতে পারবো বলে আমরা আশা করছি।” 

কয়েক হাজার আগ্রহী শিক্ষার্থী ইনোভেটর্স-এর প্রথম চার সিজনে অংশ নিয়েছে। দেশে তরুণদের ক্ষমতায়নের লক্ষ্যে ভবিষ্যতেও এই উদ্যোগ অব্যাহত রাখতে চায় বাংলালিংক।

 

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি