বুধবার, সেপ্টেম্বর ২, ২০২৬
28 C
Dhaka

উদ্যোক্তাদের দেশীয় প্রযুক্তির মাধ্যমে স্থানীয় সমস্যা সমাধানে কাজ করতে হবে- পলক

টেকভিশন২৪ প্রতিবেদক : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন স্বাস্থ্য, শিক্ষা, ই-কমার্স ও ট্রাফিকসহ বিভিন্ন সমস্যা উদ্যোক্তাদের দেশীয় প্রযুক্তির মাধ্যমে সমাধানে কাজ করতে হবে। এজন্য সরকার সব ধরনের সহয়তা করবে।

তিনি বলেন সরকারি ও বেসরকারিভাবে স্থানীয় সমস্যার সমাধান করে আমরা বিশ্বে শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের মডেল অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে তুলে ধরতে পেরেছি। তিনি বলেন ১২ বছর আগে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সে প্রতিশ্রুতি পূরণ করে প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টার সজীব ওয়াজেদ এর নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ সফলভাবে বাস্তবায়ন সম্ভব হয়েছে। বিদ্যুৎ ও ইন্টারনেটসহ সবকিছুরই মূল অবকাঠামো তৈরি সম্ভব হয়েছে।

আগামী ২০৩০ সাল নাগাদ বাংলাদেশকে উচ্চ মধ্যম আয়ের দেশে এবং ২০৪১ সাল নাগাদ উচ্চ অর্থনীতির দেশে পরিণত করতে আমাদের কাজ করতে হবে। প্রতিমন্ত্রী আজ ভার্চুয়াল প্ল্যাটফর্মে গ্রামীণফোন এক্সিলারেটর 3.0 এর উদ্বোধন উপলক্ষ্যে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

ভার্চুয়াল অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গ্রামীনফোন এক্সিলারেটরের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়াসির আজমান, বেটার স্টোরিস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ আনোয়ার, গ্রামীনফোনের হেড অব কমিউনিকেশনস খাইরুল বাশার, গ্রামীনফোনের হেড অব ইনোভেশন অ্যান্ড স্টার্টআপ ইকোসিস্টেম-এর ফারহানা ইসলাম।

প্রতিমন্ত্রী গত ৭-৮ বছরে দেশে প্রায় ৩ হাজার স্টার্টআপ তৈরি হয়েছে উল্লেখ করে বলেন জাপান, ইউএসএ এর সিলিকনভ্যালি, ভারত, সিঙ্গাপুরসহ বিভিন্ন দেশ থেকে সব মিলিয়ে প্রায় ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ এসেছে। বাংলাদেশের গেইম ডেভেলপাররা নিজেরা গেইম ডেভেলপ করার পাশাপাশি আউটসোর্সিং করে আয় করছে। গেমিং সেক্টরেও মিলিয়ন মিলিয়ন ডলার ইনভেস্টমেন্ট আসছে।

আমাদেরকে স্টার্টআপ কালচার তৈরির পাশাপাশি সেলফ রিলায়েন্ট ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে হবে। পলক বলেন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী স্মরণীয় করে রাখতে একশত স্টার্টআপকে পুরস্কৃত করা হচ্ছে এবং অনুদান হিসেবে এক লক্ষ ডলার সর্বোচ্চ অনুদান হিসেবে থাকছে। তিনি আরো বলেন সরকার ৫০ স্টার্টআপকে এক শত কোটি টাকা বিনিয়োগ করেছে। স্টার্টআপ বাংলাদেশ কোম্পানি লিমিটেডের মাধ্যমে ৫কোটি টাকা পর্যন্ত প্রতি রাউন্ডে ইকুইটি ইনভেস্ট করার সুযোগ রয়েছে বলে তিনি জানান।

পরে প্রতিমন্ত্রী গ্রামীণফোন এক্সিলারেটর 3.0 এর আনুষ্ঠানিভাবে উদ্বোধন ঘোষণা করেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

সর্বশেষ

গ্রামীণফোনের নতুন সিটিও আবুল কাশেম মহিউদ্দিন আল-আমিন

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ টেকনোলজি অফিসার (সিটিও) হিসেবে আবুল...

অল-ইন-ওয়ান পিসিতে এআইয়ের নতুন অধ্যায়

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে প্রথমবারের মতো লেনোভো আইডিয়াসেন্টার এআই...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

ঢাকায় শেষ হলো স্পেস এক্সপ্লোরেশন অলিম্পিয়াড

টেকভিশন২৪ ডেস্ক: মহাকাশকে জানার আগ্রহ আর ভবিষ্যতে মহাকাশচারী হওয়ার...

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি