শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

বাজারে আসলো মটোরোলার দুটি স্মার্টফোন

টেকভিশন২৪ ডেস্ক: অপেক্ষার অবসান ঘটিয়ে হালের সবচেয়ে আলোচিত স্মার্টফোন মটো জি-৪০ ফিউশান ও মটো জি-৬০ অবমুক্ত হলো বাংলাদেশের বাজারে৷ বাংলাদেশে মটোরোলা মোবাইলের ন্যাশনাল পার্টনার সেলেক্সট্রা এই স্মার্টফোন দুটি বাজারজাত করছে।

সেলেক্সট্রা এবং ই-কমার্স প্রতিষ্ঠান “কিউকম” সম্প্রতি এক অনুষ্ঠানের মাধ্যমে ফোন দুটি অবমুক্ত করেছে৷ বলা হচ্ছে, ক্রেতাদের বিপুল আগ্রহ ও চাহিদার প্রেক্ষিতে মটো জি-৪০ ফিউশান ও মটো জি-৬০ বাজারে আনা হয়েছে এবং এই ফোন দুটি শুধুমাত্র “কিউকম” এর অফিশিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে৷

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সেলেক্সট্রা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সাকিব আরাফাত, হেড অফ প্রোডাক্ট সাইফুল ইসলাম, ডিজিটাল মার্কেটিং ও অনলাইন চ্যানেল সেলস ব্যবস্থাপক নাহিয়ান মাহমুদ, করপোরেট অ্যাফেয়ার্স ও কমিউনিকেশন ব্যবস্থাপক রাশেদুর রহমান প্রমুখ।

সাকিব আরাফাত বলেন, স্মার্টফোন পছন্দের সিদ্ধান্তে ক্রেতারা এখন অনেক সচেতন। তারা ভালো মানের পণ্য চায়। মটোরোলা ফোন দেশের মানুষের হাতে পৌঁছে দিতে সেলেক্সট্রা লিমিটেড এবং ‘কিউকম’ একসাথে কাজ শুরু করেছে এবং ভবিষ্যতে এই প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।

মটো জি৬০: ফোনটিতে রয়েছে ৬.৮ ইঞ্চি ১২০ হার্টজ এর আইপিএস ডিসপ্লে, স্ন্যাপ ড্রাগন ৭৩২জি প্রসেসর, ১০৮ মেগা পিক্সেল প্রাইমারী ক্যামেরা, ৩২ মেগা পিক্সেল ফ্রন্ট ক্যামেরা, এছাড়া ৮ মেগাপিক্সেলের আলট্রাওয়াইড লেন্স রয়েছে। ফোনটি পাওয়া যাবে দুটি আকর্ষণীয় রঙে, ডায়নামিক গ্রে এবং ফ্রস্টেড শ্যামপেইন। মটো জি ৬০ এর বাজার মূল্য ২৮ হাজার ৯৯৯ টাকা। 

মটো জি৪০ ফিউশান: ফোনটি পাওয়া যাবে দুটি ভ্যারিয়েন্টে। এছাড়া আলট্রাওয়াইড, ডেপথ সেন্সর লেন্সও রয়েছে। জি৪০ ফিউশান মূল্য ২০ হাজার ৯৯৯ টাকা এবং ৬ জিবি র্যাম, ১২৮ জিবি রমের ফোনটি কিনতে পারবেন মাত্র ২৫ হাজার ৯৯৯ টাকায়।

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি