বুধবার, জুলাই ২২, ২০২৬
26.2 C
Dhaka

পোকো এম৩ প্রো ৫জি এখন বাংলাদেশে : গতি ও পারফরম্যান্সে সেরা

ফোনটিতে আছে ফ্ল্যাগশিপ লেভেলের মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, পোকো এম৩ প্রো ৫জি এই দামের মধ্যে মার্জিত ডিজাইন, উচ্চ পারফরম্যান্স ও দুর্দান্ত বিনোদন অভিজ্ঞতা দেবে।

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্র্যান্ড পোকো বাংলাদেশের বাজারে আজ (মঙ্গলবার) তাদের নতুন হ্যান্ডসেট ‘পোকো এম৩ প্রো ৫জি’ উন্মোচন করেছে। ফোনটিতে রয়েছে অত্যাধুনিক মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর, ৪৮ মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, শক্তিশালী ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং দুর্দান্ত ৬.৫ ইঞ্চির ৯০হার্জের এফএইচডি প্লাস ডটড্রপ ডিসপ্লে সহ ফাইভজি ডুয়াল সিম সাপোর্ট। এই স্পেসিফিকেশনের মধ্যে অসাধারণ ডিজাইনের পোকো এম৩ প্রো ৫জি ফোনটি তরুণদের চাহিদায় থাকা অন্যতম স্টাইলিশ ফোন, এই ডিভাইসটিতে পাবেন প্রিমিয়াম সেবা।

পোকো এম৩ প্রো ৫জি উন্মোচন সম্পর্কে শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দিন চৌধুরী বলেন, ‘পোকো এর আগে ফ্যানদের কাছ থেকে অসামান্য সাড়া পেয়েছে। সেই ধারাবাহিকতায় বাংলাদেশের বাজারে পোকো এম সিরিজের নতুন পোকো এম৩ প্রো ৫জি আনতে পেরে আমরা আনন্দিত। পোকো ফ্যানদের জন্য হ্যান্ডসেটটি সত্যিই একটি প্রিমিয়াম ডিভাইস। ফ্ল্যাগশিপ লেভেলের পারফরম্যান্স এবং দুর্দান্ত বিনোদন দিবে ফোনটি। আমাদের প্রত্যাশা, এই স্মার্টফোন নতুন ব্যবহারকারীদের পোকো ব্র্যান্ডের প্রতি আরও আগ্রাহী করে তুলবে।’

পোকো এম৩ প্রো ৫জি বক্সে আছে ২২.৫ ওয়াট চার্জার। এ ছাড়া সাপোর্ট করবে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং। ফলে ফোনটি চার্জ দিতে ব্যবহারকারীদের বেশি সময় লাগবে না। ডিভাইসটিতে প্রাইমারি ক্যামেরা থাকছে ৪৮ মেগাপিক্সেলের, এর সঙ্গে একটি ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা এবং আরেকটি ২ মেগাপিক্সেলের ডেফথ সেন্সর থাকছে। ক্যামেরায় আছে টাইম-ল্যাপস ভিডিও এবং টাইমড ব্রাস্ট, নাইট মোড। ক্যামেরা অ্যারে ব্যবহার করে বদলে ফেলা যাবে দৃশ্যপট। ক্যামেরাটির মাধ্যমে ব্যবহারকারীরা ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি সৃজনশীলতার প্রকাশ করতে পারবেন। ৫জি নেটওয়ার্ক থাকায় এটি দেবে সুপারফাস্ট ডাউনলোড অভিজ্ঞতা, এর ফলে আপনার ভালোলাগার বিষয়টিতে আরও বেশি সময় কাটাতে পারবেন। এছাড়া স্ট্রিমিং, মিউজিক, ভিডিও রেকর্ডিং সহ স্মুথ গেমিং করতে পারবেন।

স্টাইলিশ ডিভাইসটির পেছনে থাকছে থ্রিডি কার্ভড ডিজাইন এবং গ¬সি ফিনিশ; যা ব্যবহারকারীকে দেবে প্রিমিয়াম অভিজ্ঞতা। ডিভাইসটির পাশে দেয়া ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার খুব সহজেই ফোন আনলক করার সুবিধা দেবে। সব বয়সীদের জন্য ব্যবহার সজহলভ্য করার কথা মাথায় রেখেই ডিভাইসটির ডিজাইন করা হয়েছে, দেয়া হয়েছে আইআর ব্লাস্টার এবং ৩.৫ মিমি হেডফোন জ্যাক।

দাম ও কবে পাওয়া যাবে
পোকো এম৩ প্রো ৫জি আসছে তিনটি অসাধারণ কালারে পোকো ইয়োলো, কুল ব্লু এবং পাওয়ার ব্ল্যাকে। ফোনটির ৬+১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩,৯৯৯ টাকা। অথোরাইজড মি স্টোর এবং রিটেইল পার্টনার স্টোরে পোকো এম৩ প্রো ৫জি ফোনটি পাওয়া যাবে ১৪ আগস্ট ২০২১ থেকে।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি