রবিবার, সেপ্টেম্বর ৬, ২০২৬
28 C
Dhaka

“ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রণোদনা প্রাপ্তিতে করণীয়” শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: করোনা মহামারীর অন্যতম ক্ষতিগ্রস্থ খাত কুটির, ক্ষুদ্র ও মাঝারী শিল্পখাত। পর পর দুই বছরের আঘাত সামলে অনেকে উঠে দাড়ানোর চেষ্টা করছেন। আর্থিক প্রণোদণা অনেককেই আবার উঠে দাড়াতে সাহায্য করবে। বাংলাদেশ সরকার তাই তাদের জন্য নিয়েছেন বিশেষ প্রনোদনা স্কিম।কিন্তু খোজ নিয়ে দেখা গেছে অনেকেই সঠিক নিয়ম না জানার ফলে সময়মতো এই প্রনোদণা প্রাপ্তির জন্য চেষ্টাই করতে পারেননি। যার দরুন,প্রনোদণার সব অর্থ বিতরণ করাও সম্ভব হয়নি।বিশেষ প্রনোদনা স্কিম প্রাপ্তিতে ক্ষুদ্র উদ্যোক্তাদের করনীয় নিয়ে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) এর একটি উদ্যোগ “চাকরি খুঁজব না চাকরি দেব”গ্রুপ এবং IPDC Finance এর যৌথ আয়োজনে আজ ৯ আগস্ট সোমবার বিকালে “ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রণোদনা প্রাপ্তিতে করণীয়” শীর্ষক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনলাইন জুম প্ল্যাটফর্মে এই কর্মশালার আয়োজন করা হয়।

আইপিডিসি ফাইনান্স এর হেড অব উইম্যান ইন্টারপ্রিনিয়রডেভেলপমেন্ট ইউনিট খাদিজা মরিয়ম কোভিড ১৯ ক্ষতিগ্রস্থ কটেজ,মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারী উদ্যোগের ক্ষেত্রে প্রণোদনা ঋণ প্রাপ্তিতে সরকারী নিয়মকানুনের বিস্তারিত আলোচনার পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের করনীয় সম্পর্কে আলোচনা করেন। এছাড়াও তিনি শিল্প উদ্যোক্তাদের ধরণ, শিল্প উদ্যোগের ধরণ নির্ণয়ের মানদণ্ড,প্রণোদনা প্রাপ্তিতে উদ্যোগের কাগজপত্র, ঋণ প্রাপ্তির নুন্নতম যোগ্যাতা  এবং আপডেট নিয়মকানুন সম্পর্কেও আলোচনা করেন।

কর্মশালার শুরুতে আইপিডিসি ফাইনান্স এর হেড অব এসএমই মোহাম্মদ মাহমুদুর রহমান শাওন উদ্যোক্তাদের জন্য আইপিডিসি ফাইনান্স এর বিভিন্ন কর্মসূচী সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।কর্মশালার এক ফাঁকে আইপিডিসি ফাইনান্স এর ফিনান্সিয়াল এনালিস্ট নাজিয়া আহমেদ প্রণোদনা ঋণের বৈশিষ্ট, ঋণের বিবরণ, বাংলাদেশ ব্যাঙ্ক থেকে নির্ধারিত শর্তসমূহ এবং এ ক্ষেত্রে উদোক্তাদের করনীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এর পাশাপাশি তিনি নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ প্রণোদনা ঋণ নিয়েও আলোচনা করেন।   

“চাকরি খুঁজব না চাকরি দেব”গ্রুপ আত্মকর্মসংস্থানে সকলকে উৎসাহিত ও অণুপ্রাণিত করার জন্য নিয়মিতভাবে অনলাইন শেয়ারিং ও মেন্টরিং এর পাশাপাশি সেমিনার, প্রশিক্ষণ এবং কর্মশালার আয়োজন করছে।এ গ্রুপের নিয়মিত আয়োজন সম্পর্কে গ্রুপের সমন্বয়ক প্রিম নাহিদ জানান,’কোভিড ১৯ ক্ষতিগ্রস্থ ক্ষুদ্র উদ্যোক্তাদের সরকারী প্রণোদনা প্রাপ্তির পাশাপাশি উদ্যোগের নিয়মিত তদারকির ক্ষেত্রে আজকের কর্মশালাটি খুবই ফলপ্রসূ হবে।‘ আজকের কর্মশালা সঞ্চালনা করেন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের সাধারন সম্পাদক মুনির হাসান।

“চাকরি খুঁজব না চাকরি দেব”গ্রুপের নিয়মিত আয়োজন জানতেঃ https://www.facebook.com/uddoktabd

 

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি উন্মোচিত

টেকভিশন২৪ ডেস্ক: সেগমেন্টের একমাত্র কার্ভড ডিসপ্লে ও আধুনিক স্কাইলাইন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি