শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
27 C
Dhaka

ওমনি-চ্যানেল কমিউনিকেশন প্ল্যাটফর্মে হোয়াটসঅ্যাপ যুক্ত করলো রিভ চ্যাট

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন ওমনি-চ্যানেল কাস্টমার কমিউনিকেশনের প্ল্যাটফর্ম রিভ চ্যাট সম্প্রতি কাস্টমার এনগেজমেন্ট সলিউশনে হোয়াটসঅ্যাপ বিজনেস চ্যানেল যুক্ত করার ঘোষণা দিয়েছে। বিশ্বের গ্রাহকদের সর্বোত্তম ও সর্বাধুনিক সেবা প্রদানের লক্ষ্যেই এই পদক্ষেপ। রিভ চ্যাটে আগে থেকেই লাইভ চ্যাট, চ্যাটবট, ফেসবুক মেসেঞ্জার ও কমেন্ট এবং ভাইবার, টেলিগ্রাম ইত্যাদি চ্যানেল যুক্ত আছে। এই হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশনের ফলে যেকোনও প্রতিষ্ঠান এখন আরও বেশি পারসোনালাইজড রিলেশনশিপ ও কাস্টমার সাপোর্ট দিতে পারবে।  

এখন রিভ চ্যাটের একই ড্যাশবোর্ড থেকে অন্যান্য চ্যানেলের মতো (ওয়েবসাইট, ফেসবুক) হোয়াটসঅ্যাপ ম্যানেজ করা গেলে তা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য অনেক বড় সহায়ক হয়ে উঠবে।  রিভ চ্যাটের মাধ্যমে হোয়াটসঅ্যাপ বিজনেস চ্যানেলে আসা সব মেসেজ একাধিক এজেন্টের কাছে যেমন পাঠানো সম্ভব তেমনি ম্যানেজারদের পক্ষে সহজে তাদের এজেন্টের কার্যক্রম মনিটর করা সম্ভব হবে।

রিভ চ্যাটের ব্যবস্থাপনা পরিচালক ও রিভ গ্রুপের গ্রুপ সিইও এম রেজাউল হাসান বলেন, রিয়েল টাইম মেসেজিং সাপোর্ট ও গ্রাহক সন্তুষ্টি রিভ চ্যাটের গ্রাহকদের কাছে নিবিড়ভাবে সংশ্লিষ্ট দুটো বিষয়।  এই হোয়াটসঅ্যাপ ইন্টিগ্রেশনের মাধ্যমে সব ব্র্যান্ডকে সবচেয়ে কার্যকরী কনভারসেশনাল এক্সপেরিয়েন্স দেওয়াই আমাদের লক্ষ্য।

প্রসঙ্গত, রিভ চ্যাট চ্যাটবট প্ল্যাটফর্মের অংশ হিসেবে হোয়াটসঅ্যাপ বট নিয়েও কাজ করছে যা সব বিজনেসকেই তাদের কাস্টমার সাপোর্ট অটোমেশনে সাহায্য করবে।

গ্রামীণফোন, সাউথইস্ট ব্যাংক, ট্রান্সকম, অথবা, রকমারিসহ বাংলাদেশের শীর্ষস্থানীয় অনেক প্রতিষ্ঠান এখন সর্বোত্তম গ্রাহকসেবা প্রদানে রিভ চ্যাট ব্যবহার করছে। এছাড়া বিশ্বের ৩০টি দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে রিভ চ্যাট ব্যবহৃত হচ্ছে যার মধ্যে কমার্শিয়াল ব্যাংক অফ কুয়েত, টেলিকম নেটওয়ার্ক মালাউই, কানাডিয়ান হিয়ারিং সার্ভিসেস, দক্ষিণ আমেরিকার শীর্ষস্থানীয় প্রাইভেট ট্রান্সপোর্টেশন কোম্পানি বিট এবং বিএমডব্লিউ থাইল্যান্ড অন্যতম।

রিভ চ্যাট একটি ওমনি-চ্যানেল লাইভ চ্যাট প্ল্যাটফর্ম যা কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন চ্যাট-বটের সাহায্যে তাৎক্ষণিক সেলস এবং সাপোর্ট অ্যাসিস্ট্যান্স দিতে পারে।  এই স্বয়ংক্রিয় লাইভ চ্যাট প্ল্যাটফর্মটি একজন ভিজিটরকে লিড-এ পরিণত করতে সক্ষম। একাধিক চ্যানেলে সার্বক্ষণিক কাস্টমার সার্ভিস প্রদান করতে পারে রিভ চ্যাট।

এছাড়া কো-ব্রাউজিং এবং ভিডিও চ্যাটসহ বিভিন্ন লাইভ এনগেজমেন্ট টুলসের একটি পূর্ণাঙ্গ প্যাকেজও আছে রিভ চ্যাটের, যা দ্রুততার সাথে পারসোনালাইজড একটি সেবা প্রদানে সহায়ক। রিভ চ্যাটের মাধ্যমে গ্রাহকেরা খুবই সহজে, তাদের পছন্দের কমিউনিকেশন চ্যানেল ব্যবহার করেই প্রয়োজনীয় যোগাযোগ ও সেবা পেতে পারে।

ক্ষুদ্র বা মাঝারি ব্যবাসার জন্য রিভ চ্যাটের ১৪ দিনের ফ্রি ট্রায়াল সুবিধা রয়েছে, যার মাধ্যমে এর সকল ফিচার যাচাই করার সুযোগ রয়েছে। বৃহৎ আকারের প্রতিষ্ঠানের জন্য রিভ চ্যাট চাহিদা অনুযায়ী কাস্টমাইজড সলিউশন প্রদান করে থাকে। 

বিস্তারিত জানতে রিভ চ্যাটের ওয়েবসাইট – https://www.revechat.com/ ভিজিট করা যেতে পারে, অথবা sales@revechat.com ঠিকানায় মেইল করা যেতে পারে।  

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি