শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
27 C
Dhaka

স্যামসাং-এ তিন মাসের ফ্রি স্পটিফাই প্রিমিয়াম মেম্বারশিপ

টেকভিশন২৪ ডেস্ক রিপোর্ট: সঙ্গীতপ্রেমীরা সাধারনত স্পটিফাই প্রিমিয়াম সাবস্ক্রিপশনের ক্ষেত্রে ৩০ দিনের ফ্রি ট্রায়াল পেয়ে থাকেন, যেখানে তারা কোন প্রকার বিজ্ঞাপনের বিপত্তি ছাড়া সাত কোটিরও বেশি গান ও ২২ লক্ষ পডকাস্ট উপভোগ করার সুযোগ পান। এবার, দেশের সঙ্গীতপ্রেমীদের জন্য স্যামসাং বাংলাদেশ স্পটিফাইর সাথে অংশীদারিত্বের মাধ্যমে নতুন ক্যাম্পেইন চালু করেছে। এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা তিন মাস বিনামূল্যে স্পটিফাই প্রিমিয়াম সাবস্ক্রিপশন উপভোগের সুযোগ পাবেন।

যেসব স্যামসাং ব্যবহারকারীরা এখন পর্যন্ত স্পটিফাই প্রিমিয়াম ব্যবহার করেননি, তারা এই ক্যাম্পেইনের মাধ্যমে এই সুযোগটি নিতে পারবেন এবং সহজে বিনামূল্যে লক্ষাধিক গান, পডকাস্ট ও অফলাইন ডাউনলোড উপভোগের সুযোগ পাবেন। এই ক্যাম্পেইনের সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে প্রিমিয়াম মেম্বারশিপ সাবস্ক্রাইবের জন্য গ্রাহকদের পেমেন্ট সংক্রান্ত তথ্যাদি প্রদানের প্রয়োজন হবে না। কারণ, স্পটিফাই অ্যাপে স্যামসাং ব্যবহারকারীদের জন্য প্রাইসিং মেন্যুতে আলাদা ট্যাব থাকবে।

ক্যাম্পেইনটি কেবলমাত্র ২০২১ সালের এ-সিরিজ, এম-সিরিজ এবং এস-সিরিজ ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন। এছাড়াও, ট্যাবলেট ব্যবহারকারীরাও অ্যাপটি ডাউনলোড করে এই ক্যাম্পেইনের অফার উপভোগ করতে পারবেন।

এ ব্যাপারে স্যামসাং বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘আমরা আমাদের সঙ্গীতপ্রেমী গ্রাহকদের জন্য তিন মাস বিনামূল্যে স্পটিফাই প্রিমিয়াম সাবস্ক্রিপশন উপভোগের সুযোগ করে দিতে স্পটিফাইয়ের সাথে অংশীদারিত্ব করতে পেরে অত্যন্ত আনন্দিত। বাংলাদেশে স্পটিফাই দেশীয় সঙ্গীতশিল্পের উন্নতি সাধন করবে এবং দেশের অসংখ্য মানুষকে বিশ্বের বিভিন্ন প্রান্তের গান উপভোগের সুযোগ করে দিবে। আমাদের কাছে গ্রাহকরা সবসময় মূল্যবান এবং আমরা তাদের সকল প্রকার সেবা প্রদানের জন্য সর্বদা যথাসাধ্য চেষ্টা করেছি। তাই, স্যামসাং ব্যবহারকারীরা আমাদের এই  উদ্যোগ উপভোগ করলে আমরা অত্যন্ত আনন্দিত হবো।’

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি