রবিবার, আগস্ট ৩০, ২০২৬
31 C
Dhaka

সুইজারল্যান্ড ভিত্তিক প্রতিষ্ঠান থেকে ১৫ মিলিয়ন ডলার ঋণ নিয়েছে লংকাবাংলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান, লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড সুইজারল্যান্ড ভিত্তিক ব্লুঅরচার্ড ফাইন্যান্স লিমিটেড পরিচালিত ব্লুঅরচার্ড মাইক্রোফাইন্যান্স ফান্ড থেকে ১৫ মিলিয়ন মার্কিন ডলার বৈদেশিক ঋণ পেয়েছে। এটি লংকাবাংলার গ্রহণ করা দ্বিতীয় বৈদেশিক ঋণ। এর আগে প্রতিষ্ঠানটি ২০১৯ সালে ইসলামিক কর্পোরেশন ফর দি ডেভলপমেন্ট অফ দি প্রাইভেট সেক্টর (আইসিডি) থেকে প্রথম বৈদেশিক ঋণ পেয়েছিল।

ব্লুঅরচার্ড সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগত উন্নয়নে অবদান রাখে এ ধরনের খাতে সহযোগী ভ‚মিকা  পালনে আগ্রহী এবং এসএমই শিল্পের ও উদীয়মান উদ্যোক্তাদের অর্থনৈতিক অন্তর্ভুক্তি নিশ্চিত করতে কাজ করছে। এই লক্ষ্যে লংকাবাংলা কে ঋণ প্রদানের মাধ্যমে তারা বাংলাদেশের বাজারে প্রথমবারের মতো প্রবেশ করেছে।

এ ঋণ থেকে প্রাপ্ত অর্থ মূলত পরিবেশবান্ধব ও টেকসই এসএমই খাতে ব্যবহৃত হবে, যা মহামারী পরবর্তী সময়ে এ খাতে ব্যবসা বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখবে।

ব্লুঅরচার্ড ফাইন্যান্স এর প্রধান ঋণ কর্মকর্তা নরম্যান্ডস মিজিস বলেন, “বাংলাদেশের শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড এর সাথে লেনদেন করে আমরা খুবই আনন্দিত। তারা অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান তৈরিতে এসএমই খাতে অবদান রাখছে। ভবিষ্যতে ব্লুঅরচার্ড ফাইন্যান্স সামাজিক, অর্থনৈতিক ও পরিবেশগতভাবে অবদান রাখে এমন আর্থিক প্রতিষ্ঠানে আরো ব্যাপকভাবে বিনিয়োগে আগ্রহী।”

লংকাবাংলা ফাইন্যান্স এর প্রধান নিবার্হী কর্মকর্তা খাজা শাহরিয়ার বলেন, “বৈদেশিক ঋণ গ্রহণ আমাদের কৌশলগত পরিকল্পনার একটি অংশ, এটি আমাদের ফান্ডের খরচ কমাতে সাহায্য করবে, যার সুফল আমরা গ্রাহক পর্যায়ে, মূলত এসএমই ও উদীয়মান খাতে পৌঁছাতে পারবো।”

গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড উক্ত লেনদেনের অ্যারেঞ্জার ও সিকিউরিটি এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “গ্রীন ডেল্টা ক্যাপিটাল বরাবরই নতুন উচ্চতায় পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে। আমরাই ব্লুঅরচার্ড কে  প্রথমবারের মতো বাংলাদেশে নিয়ে এসেছি যেখানে পুরো ডিউ ডিলিজেন্স প্রক্রিয়াটি সম্পাদন করা হয়েছে ডিজিটালভাবে।” তিনি আরো বলেন ” ব্লুঅরচার্ড এর লংকাবাংলায় বিনিয়োগ বাংলাদেশে আরো বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে সাহায্য করবে।”

এই সপ্তাহের জনপ্রিয়

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

চীনা ভাষা প্রশিক্ষণ কোর্স চালু করবে এনএসডিএ

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার সঙ্গে দক্ষতা...

অক্টোবরে বাক্কো কার্যনির্বাহী কমিটি ২০২৬–২৮ মেয়াদের নির্বাচন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে: তথ্যমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে রূপ দেয়া হবে...

ব্যক্তিগত পর্যায়ে আসছে বাংলা কিউআর, কী সুবিধা

টেকভিশন২৪ ডেস্ক: সবার নামে একটি নিজস্ব ‘বাংলা কিউআর’ কোড...

সর্বশেষ

রবি’র প্রাইভেসি অ্যাভেঞ্জার্স প্রতিযোগিতার নিবন্ধন শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণদের মধ্যে ডেটা সুরক্ষা ও গোপনীয়তা...

১০,০০০ এমএএইচ পর্যন্ত ব্যাটারি নিয়ে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

তথ্য প্রতিমন্ত্রীর উদ্যোগে ৩৬ গৃহহীন পরিবার পেল আধুনিক ‘স্বপ্ন বাড়ি’

টেকভিশন২৪ ডেস্ক: জরাজীর্ণ কুঁড়েঘর ও ভাঙা দেয়ালের কষ্ট দূর...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইন্টিগ্রেটেড টার্মিনাল কিউআর সিস্টেম চালু করলো আড়ং ও বিকাশ

টেকভিশন২৪ ডেস্ক: আরও কম সময়ে, সহজেই বিকাশ পেমেন্ট সম্পন্ন...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি