বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০২৬
34 C
Dhaka

লাখো বাংলাদেশি ফেসবুকে জলবায়ু পরিবর্তন নিয়ে কথা বলছেন

spot_img

এই আর্থ ডে-তে পরিবেশ রক্ষায় ফেসবুকের সাথে এগিয়ে আসুন

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্বে মানুষ নানাভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাই এবারের আর্থ ডে-তে ফেসবুক তার বিভিন্ন অ্যাপ ব্যবহারকারীদের জলবায়ু সংকট মোকাবিলায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছে। সম্প্রতি ইয়েল প্রোগ্রাম অন ক্লাইমেট কমিউনিকেশনের সঙ্গে ফেসবুকের এক যৌথ জরিপে দেখা গেছে, বিশ্বের ৩০ টি দেশের তিন-চতুর্থাংশ মানুষ বিশ্বাস করেন, জলবায়ু পরিবর্তন হচ্ছে। শুধু তাই নয়, প্রতি ১০ জনে ৭ জন মানুষ প্যারিস জলবায়ু চুক্তি সমর্থন করেন।

বাংলাদেশেও জলবায়ু পরিবর্তন ও পরিবেশ বান্ধব কর্মসূচি নিয়ে মানুষের আগ্রহ দেখা যাচ্ছে। গত তিন মাসে ১১ লাখের বেশি মানুষ ফেসবুকে পরিবেশ রক্ষা নিয়ে কথা বলেছেন, আর তাদের আলোচনার প্রধান তিনটি বিষয় হচ্ছে টেকসই ও স্বাস্থ্যকর খাবার, পরিবেশ বান্ধব জীবনযাপন ও বণ্যপ্রাণী সংরক্ষণ।

প্রতিদিনই নতুন নতুন মানুষ এই আন্দোলনে যোগ দিচ্ছেন এবং নানা ধরনের প্রতিরক্ষা মূলক কাজেও অংশ নিচ্ছেন। পরিবেশ বিষয়ক ৬ হাজার ফেসবুক গ্রুপে অন্তত ২০ লাখের বেশি বাংলাদেশি সদস্য রয়েছে।

এশিয়া প্যাসিফিকের ইমার্জিং মার্কেটের ফেসবুক পরিচালক জোরডি ফোরনিস বলেন, ‘বাংলাদেশিরা জলবায়ু পরিবর্তন নিয়ে আলোচনা করছেন এবং আমাদের প্ল্যাটফর্মের মাধ্যমে পরিবেশ রক্ষায় বিভিন্ন পদক্ষেপ নিতে পারছেন, এতে আমি অত্যন্ত অনুপ্রাণিত বোধ করছি’।

তিনি আরও বলেন, ‘জলবায়ু পরিবর্তন প্রতিরোধের তাগিদটা আমরা বুঝি। এই সংকট মোকাবিলায় আমরা অঙ্গীকারবদ্ধ। বলা দরকার, আমাদের দাপ্তারিক কার্যক্রম এখন শতভাগ নবায়নযোগ্য শক্তি-নির্ভর। শুধু তাই নয়, ফেসবুক এখন বিশ্ব বাজারে নবায়নযোগ্য জ্বালানির অন্যতম বৃহৎ করপোরেট ক্রেতা।’

এই পর্যায়ে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে মানুষের অবস্থান নেওয়ার কাজটা সহজ করতে ‘গ্রিনপ্রিন্ট কনজ্যুমার গাইড’ এবং হোয়াটসঅ্যাপ এর জন্য স্টিকার প্যাক ‘স্ট্যান্ড আপ ফর আর্থ’ শীর্ষক নিয়ে আসছে ফেসবুক। এই স্টিকার প্যাকে বেশ কিছু পরিবেশগত চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে এবং বেশ কিছু কাজে উৎসাহিত করা হয়েছে, যেমন রিসাইক্লিং এবং বিদ্যুৎ ও পানি ব্যবহার হ্রাস। এ ছাড়া প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে বেশ কিছু ওয়ালপেপার ইতিমধ্যে হোয়াটসঅ্যাপে পাওয়া যাচ্ছে।

‘দ্য ফেসবুক গ্রিনপ্রিন্ট’ এক ধরনের ডিজিটাল গাইড। এতে ১৫ টি সহজ ধাপ আছে, যার সাহায্যে মানুষ পরিবেশ রক্ষায় ভূমিকা রাখতে পারবে। যেমন, স্থানীয় ফেসবুক গ্রুপে যোগ দিয়ে বাংলাদেশের পরিবেশগত বিভিন্ন দিক সম্পর্কে জানা, বন্যপ্রাণী সংরক্ষণ বিষয়ক সংগঠনে দান করা, বা ফেসবুক ও ইনস্টাগ্রামের মাধ্যমে নীতিশুদ্ধ কেনাকাটা করা।

২০৩০ সালের মধ্যে কার্বন নিঃসরণ শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রচেষ্টায় ফেসবুক অঙ্গীকারবদ্ধ এবং এই বিষয়ে এই সামাজিক যোগাযোগ মাধ্যম কাজ করে যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

দেশের প্রথম ব্রডব্যান্ড এক্সপো উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক:  প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান এ. আসাদ বলেছেন, আগামী...

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নতুন সচিবের যোগদান

টেকভিশন২৪ ডেস্ক: ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান...

ট্রেন-বাস ও ফেরিতে আসছে স্টারলিংক ইন্টারনেট

টেকভিশন২৪ ডেস্ক: ট্রেনে যাত্রার সময় মোবাইল নেটওয়ার্ক দুর্বলতা ও...

ঢাকায় দেশের প্রথম “ব্রডব্যান্ড এক্সপো ২০২৬” সোমবার থেকে শুরু

টেকভিশন২৪ প্রতিবেদক: আগামী ১৩ এপ্রিল, সোমবার থেকে থেকে ঢাকার...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

সর্বশেষ

স্টারলিংকের অংশীদারিত্বে স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রথম স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু করতে স্টারলিংক...

ওয়ালটনের ১৬৮ পরিবেশক পেল সম্মাননা

টেকভিশন২৪ ডেস্ক: দেশজুড়ে পণ্য বিপণনে বিশেষ অবদান রাখায় ১৬৮...

দেশে আসছে পেপ্যাল, ২ লাখ ফ্রিল্যান্সার পাবেন আইডি কার্ড: প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: দেশে তথ্যপ্রযুক্তির সম্প্রসারণের মাধ্যমে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি...

আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানালেন ফকির মাহবুব আনাম

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও...

সুবিধাজনক রোমিং সেবা নিয়ে হজযাত্রীদের পাশে গ্রামীণফোন

টেকভিশন২৪ ডেস্ক: সুবিধাজনক হজ রোমিং সেবা নিয়ে বাংলাদেশের হজযাত্রীদের...

র‍্যামের বিশ্বব্যাপী তীব্র সংকট: ২০২৭ সালের আগে সুসংবাদ নেই

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে মেমোরি চিপ বা র‍্যামের চলমান সংকট...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি