শনিবার, জুন ৬, ২০২৬
33.2 C
Dhaka

লকডাউনে পুনরায় চালু স্যামসাং’র গ্যালাক্সিশপবিডি

টেকভিশন২৪ ডেস্ক:  গ্রাহকদের গ্যালাক্সি ডিভাইস কেনার সুবিধার্থে স্যামসাং বাংলাদেশ পুনরায় চালু করেছে তাদের অনলাইন পোর্টাল- www.galaxyshopbd.com; গত বছর লকডাউনের সময় অনলাইন পোর্টালটি প্রথম চালু করা হয়েছিল। বর্তমান লকডাউনে গ্রাহকদের ডিভাইস কেনার সুবিধার্থে চলতি বছরের ৭ এপ্রিল পুনরায় পোর্টালটি চালু করা হয়।

দেশের বাজারে যেসব গ্যালাক্সি ডিভাইস পাওয়া যায় তার সবগুলোই থাকছে এই ওয়েবসাইটে। ডিভাইসের ওপর চলমান অফারসমূহ (যদি থাকে) গ্রাহকরা পোর্টালে দেখতে পারবেন। এছাড়াও, পোর্টালে গুরুত্বপূর্ণ সকল তথ্য থাকায় তা গ্রাহকদের পছন্দের ডিভাইস কেনার সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করবে।

প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে গ্রাহকদের বিনামূল্যে ডেলিভারি প্রদান করবে স্যামসাং বাংলাদেশ। গ্রাহকরা বিকাশ, ক্যাশ অন ডেলিভারি, এবং বিভিন্ন ব্যাংক কার্ডের মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন। এছাড়াও, নির্দিষ্ট ডিভাইস এর উপর থাকছে ইএমআই সুবিধা।

দ্রুত ডেলিভারি এবং সকল সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে গ্রাহকদের অর্ডার পৌঁছে দিবে পছন্দসই রিটেইলাররা। কেনার সময় কোন সমস্যার মুখোমুখি হলে গ্রাহকরা স্যামসাং কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন। কল সেন্টারের নাম্বার – ০৮০০০ ৩০০ ৩০০ (টোল ফ্রি)। সকল ধরণের পণ্য ও সেবা তথ্য এর জন্য ২৪/৭ কল সেন্টার চালু থাকবে। গ্রাহকরা চাইলে ই-মেইলের মাধ্যমেও কল সেন্টারে যোগাযোগ করতে পারবেন। ই-মেইল অ্যাড্রেস হচ্ছে – feedback.bd@samsung.com

এ ব্যাপারে স্যামসাং বাংলাদেশের হেড অফ মোবাইল মো. মূয়ীদুর রহমান বলেন, ‘লকডাউনের কারণে মানুষের ডিভাইস কেনাকাটায় যাতে কোন বাঁধা সৃষ্টি না হয়, আমরা তা নিশ্চিত করতে চেয়েছি। দেশব্যাপী কোভিড-১৯ এর প্রকোপ আবারও বাড়ছে। আমরা চাই মানুষ নিজ নিজ ঘরে নিরাপদে থাকুক এবং খুচরা দোকানে ডিভাইস কিনতে যাওয়া নিয়ে যেনো তাদের চিন্তা করতে না হয়। মানুষের জীবনযাত্রাকে আরও সহজ করতে স্যামসাং বাংলাদেশ সবসময় অভিনব পণ্য ও সেবা নিয়ে আসার চেষ্টা করে। তাই, মানুষের ডিভাইস কেনার অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে অনলাইন পোর্টালটি পুনরায় চালু করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। আমরা সবাইকে অনুরোধ করবো যেনো তারা ঘরে থাকে, নিরাপদে থাকে এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলে।’

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

আইফোন ১৮ সিরিজের কভার ডিজাইন ফাঁস: একই ডিজাইনে বাড়ছে ফোনের পুরুত্ব

টেকভিশন২৪ ডেস্ক: অ্যাপলপ্রেমীদের বহুল প্রতীক্ষিত আইফোন ১৮, আইফোন ১৮...

কনটেন্ট ক্রিয়েটরদের ৭.৫% ভ্যাট দিতে হবে না

টেকভিশন২৪ ডেস্ক: ফ্রিল্যান্সার ও কনটেন্ট ক্রিয়েটরদের আয়ের ওপর সাড়ে...

সর্বশেষ

চীনে মাইক্রোটিক প্রশিক্ষণ দিলেন তিতাস সরকার

টেকভিশন২৪ ডেস্ক: তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং প্রশিক্ষণের ক্ষেত্রে বাংলাদেশের সুনাম...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

ডিফল্ট সার্চ ইঞ্জিন থেকে গুগলকে বাদ দিচ্ছে ইউরোপীয় পার্লামেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: আমেরিকান টেক জায়ান্ট বা প্রযুক্তি একচেটিয়াদের ওপর...

গ্রামীণফোনের সিএসটিও হিসেবে নিয়োগ পেলেন আন্দ্রেয়াস হগবার্গ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রামীণফোনের চিফ স্ট্র্যাটেজি অ্যান্ড ট্রান্সফরমেশন অফিসার (সিএসটিও)...

৬ বছর পর আসছে গুগলের নতুন স্মার্ট স্পিকার

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ ছয় বছর পর নতুন স্মার্ট স্পিকার...

৭০০ বছরের প্রাচীন লিপি ও দলিলাদি অনুবাদ করছে ‘এআই ডিটেকটিভ’

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি এখন আর...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি