শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
27 C
Dhaka

ডিজিটাল কমার্স ব্যবসা খাতকে নিয়ন্ত্রণ করবে : মোস্তাফা জব্বার

টেকভিশন২৪ ডেস্ক : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী জনাব মোস্তাফা জব্বার বলেছেন, আগামী দিনগুলোতে ডিজিটাল কমার্স পুরো ব্যবসা খাতকে নিয়ন্ত্রণ করবে। দেশব্যাপি উচ্চগতির ইন্টারনেট সম্প্রসারণ এবং লজিস্টিক সাপোর্ট হিসেবে ডাক অধিদপ্তরের বিস্তৃত নেটওয়ার্ক ডিজিটাল বাণিজ্য বিকাশের জন্য মাইলফলক হিসেবে কাজ করছে। তিনি বলেন, ডিজিটাল কমার্স এখন পণ্য বিক্রেতাদেরই প্লাটফর্ম নয়, এটা ক্রেতাদেরও প্লাটফর্ম। এ খাতের উন্নয়নে সরকার সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করছে এবং তা অব্যাহত থাকবে বলে মন্ত্রী উল্লেখ করেন। 

মন্ত্রী গতকাল বুধবার রাতে ঢাকায় ই-কমার্স এসোসিয়েশন কর্তৃক ই-ক্যাব দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

দেশে কম্পিউটার প্রযুক্তি বিকাশের অগ্রদূত জনাব মোস্তাফা জব্বার বলেন, এত অল্প সময়ে ডিজিটাল কমার্সের এই ব্যাপ্তি শুধু করোনার কারণে হয়নি। করোনার মতো পরিস্থিতিতে সরকারের নানা পদক্ষেপ ও ই-ক্যাবের যারা নেতৃত্বে রয়েছে তাদের ক্রমাগত প্রচেষ্টার ফসল। তিনি বলেন দেশের সবচেয়ে বড় ডাক-চেইনকে ই-কমার্সের কাজে লাগানোর মাধ্যমে ডিজিটাল-কমার্সের ব্যাপ্তি আরো প্রান্তিক পর্যায়ে ছড়িয়ে দেয়া সম্ভব। ডিজিটাল-কমার্স এবং পোস্টাল সার্ভিস উভয় সক্ষমতা মিলিয়ে গ্রামীণ ডিজিটাল-কমার্সের ব্যাপ্তি বাড়ানো যায়। কারণ ডাক বিভাগের মতো এত বড় বাহিনী ও নেটওয়ার্ক দেশের কোনো প্রাইভেট বা পাবলিক সেক্টরের নেই।

মন্ত্রী ডিজিটাল কমার্স বিকাশের বিভিন্ন পথ-পরিক্রমা তুলে ধরে বলেন, ডিজিটাল কমার্স এর মাধ্যমে ক্রেতার কাছে পণ্য পৌঁছাবে তা নয়। বরং গ্রামের উৎপাদিত কৃষিপণ্য ও কুঠির শিল্প পণ্য শহরে পৌছানো কাজটি করছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদৃষ্টিসম্পন্ন নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির ধারাবাহিকতায় গত ১২ বছরে বাংলাদেশ পৃথিবীতে উন্নয়নের রোল মডেল হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে। ডিজিটাল যুগে প্রচলিত বাণিজ্য থাকবে না উল্লেখ করে তিনি বলেন, করোনাকালে আমরা এর নমুনা দেখছি।

ই-ক্যাব সভাপতি শমী কায়সারের সভাপতিত্বে ই-ক্যাবের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আব্দুল ওয়াহেদ তমাল, ফিন্যান্স সেক্রটারী আব্দুল হক অনু, জয়েন্ট সেক্রেটারী নাসিমা আক্তার নিশা, ডিরেক্টর জিয়া আশরাফ, ডিরেক্টর সাইদ রহমান বক্তব্য রাখেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ই-ক্যাবের ডিরেক্টর আসিফ আহনাফ। অনুষ্ঠানে ই-ক্যাবের স্ট্যান্ডিং কমিটির সদস্যরা তাদের চলতি বছরের তাদের পরিকল্পনা তুলে ধরেন।

 

 

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি