রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
30 C
Dhaka

হ্যাকিংয়ের ঝুঁকিতে শত কোটি অ্যান্ড্রয়েড ডিভাইস

বিশ্বের একশো কোটিরও বেশি অ্যান্ড্রয়েড চালিত ডিভাইস এখন হ্যাকিংয়ের হুমকির মুখে রয়েছে যেহেতু এগুলো এখন আর কোনো সিকিউরিটি আপডেট দ্বারা সুরক্ষিত নয়। ‘হুইচ?’ নামে একটি ওয়াচডগ সংস্থা এই খবর জানিয়েছে।

এই হুমকির কারণে বিশ্বের কোটি কোটি মোবাইল ব্যবহারকারী ডাটা চুরি, হুমকি দিয়ে টাকা আদায় এবং অন্যান্য ম্যালওয়্যারজনিত ঝুঁকির মুখে আছেন। হুইচ?-এর রিপোর্টে ২০১২ বা তার আগে তৈরি অ্যান্ড্রয়েড ফোনের ব্যবহারকারীদের বিশেষভাবে ঝুঁকি-আক্রান্ত বলে মন্তব্য করা হয়েছে। এ ব্যাপারে অ্যান্ড্রয়েড-এর নির্মাতা প্রতিষ্ঠান গুগল এখনও কোনো সন্তোষজনক জবাব দিতে পারেনি। গুগুল-এর নিজেদের উপাত্ত থেকে দেখা যাচ্ছে, অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ৪২.১ শতাংশ ভার্সন ৬.০ বা তার আগের কোনো ভার্সন ব্যবহার করছেন। অ্যান্ড্রয়েড সিকিউরিটি বুলেটিনের তথ্যমতে, ২০১৯ সালে ভার্সন ৭.০ বা তার আগের ভার্সনের জন্য কোনো সিকিউরিটি প্যাচ এখনও রিলিজ করা হয়নি। হুইচ?-এর তথ্য থেকে জানা যাচ্ছে, বিশ্বের সমস্ত অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের প্রতি পাঁচজনে তিনজন বর্তমানে কোনো সিকিউরিটি আপডেট পাচ্ছে  না। পরীক্ষামূলকভাবে একটি এন্টি ভাইরাস কোম্পানিকে দিয়ে এসব ফোনে ম্যালওয়্যার ঢোকানোর চেষ্টা করে প্রতিটি ক্ষেত্রেই সফল হয়েছিল হুইচ? তারা তাদের গবেষণার তথ্য গুগলের সাথে শেয়ার করেছে, কিন্তু গুগল এ ব্যাপারে তাদের আশ্বস্ত করতে সক্ষম হয়নি।

হুইচ?-এর কম্পিউটিং এডিটর কেইট বেভিন এটিকে অত্যন্ত আশঙ্কাজনক বলে মন্তব্য করে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোর সিকিউরিটি সাপোর্ট পাবার হতাশাজনক অবস্থায় উদ্বেগ প্রকাশ করেছেন। হ্যাকিংয়ের শিকার হলে লক্ষ লক্ষ অ্যান্ড্রয়েড ব্যবহারকারী ভীষণ বিপদে পড়বেন বলেও মতপ্রকাশ করেছেন তিনি। এজন্য সরকারকে আইন প্রয়োগ ও বাস্তবায়নের ব্যাপারে কঠোর হবার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।

এক্ষেত্রে নিজের ফোনের নিরাপত্তা পরীক্ষা করার জন্য নিচের কাজগুলো করা যেতে পারে :

  •  আপনার অ্যান্ড্রয়েড ফোন যদি দুই বছর বা তার বেশি পুরনো হয় তাহলে দেখুন এটি অপারেটিংসিস্টেমের নতুন ভার্সনে আপডেট করা যায় কিনা। আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড ৭.০ নট বা বা তার আগর ভার্সনের হয় তাহলে Settings> System>Advanced System update-এর মাধ্যমে আপডেট করার চেষ্টা করুন।
  • যদি আপডেট করতে ব্যর্থ হন তাহলে আপনি হ্যাকিংয়ের ঝুঁকির মুখে আছেন। বিশেষ করে যদি আপনি অ্যান্ড্রয়েড ৪.০ বার তার চেয়েও পুরনো ভার্সনে থাকেন। এক্ষেত্রে গুগল প্লে স্টোর ছাড়া অন্য কোনো জায়গা থেকে অ্যাপ ডাউনলোড করার ক্ষেত্রে সতর্ক থাকুন।
  • সন্দেহজনক SMS বা MMS-এর ব্যাপারে সতর্ক থাকতে হবে।
  •  অন্তত দুই জায়গায় ডাটার ব্যাক আপ রাখুন (একটি হার্ড ড্রাইভ, একটি ক্লাউড সার্ভিস)।
  •  ভালো কোনো মোবাইল এন্টি ভাইরাস ইনস্টল করুন।

টেকইকম ডেক্স

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

সর্বশেষ

দেশের বাজারে নতুন টেকনো স্পার্ক ৫০সি

টেকভিশন২৪ ডেস্ক: এআই-নির্ভর গ্লোবাল প্রযুক্তি ব্র্যান্ড টেকনো বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে...

সেমিস্টার ফি পরিশোধে উপায় ও স্প্লিটপের অংশীদারিত্ব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী...

তরুণ ভিজ্যুয়াল স্টোরিটেলারদের জন্য একযোগে কাজ করছে অপো ও বিইউপি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো বাংলাদেশ ইউনিভার্সিটি...

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড...

ডিজিটাল টিকিটিংয়ে স্বচ্ছতা ও পরিবহন পরিকল্পনায় নতুন সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: শুধু কাগজের টিকিটের বিকল্প নয়, পুরো গণপরিবহন...

ঢাকায় তিনদিনের ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যান্ড সেফটি এক্সপো শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় নিরাপত্তা ও সুরক্ষা পণ্য প্রস্তুতকারক, সরবরাহকারী,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি