মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬
27.3 C
Dhaka

বিএমপিসির আয়োজনে গণমাধ্যমকর্মীদের সিজন ২ আড্ডার সফল সমাপ্তী

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে ‘মিডিয়া প্রফেশনাল আড্ডা সিজন-২’। এতে অংশ নেন দেশের বিভিন্ন গণমাধ্যমে কর্মরত কয়েকশ গণমাধ্যমকর্মী।

টেকভিশন২৪ ডেস্ক : শুক্রবার (১৯ মার্চ) দুপুর ৩টা থেকে এ অনুষ্ঠান শুরু হয়। চলে রাত সাড়ে ৯টা পর্যন্ত।

সাংবাদিক, জনসংযোগ কর্মকর্তা, মিডিয়া মার্কেটিং ও পিআর প্রফেশনালদের সংগঠন বাংলাদেশ মিডিয়া প্রফেশনাল’স কমিউনিটির উদ্যোগে ৪৭২ জন মিডিয়া প্রফেশনাল নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন প্রাঙ্গণে বাংলাদেশের সর্ববৃহৎ মিডিয়া প্রফেশনাল আড্ডা গতকাল ১৯ মার্চ, শুক্রবার অনুষ্ঠিত হয়েছে। 

দুপুর ৩ টা থেকে রাত ১০ টা পর্যন্ত মিডিয়া প্রফেশনালদের এই মিলনমেলায় টেলিভিশন থেকে ১০১ জন সাংবাদিক, পত্রিকা থেকে ১৫৬ জন সাংবাদিক, অনলাইন থেকে ১৩৬ জন সাংবাদিক এবং জনসংযোগ ও মিডিয়া প্রফেশনাল ৭৭ জন অংশগ্রহণ করেছেন।

দুপুর ৩ টা থেকে ৩.১৫ রেজিস্ট্রেশন, ৩.১৫ থেকে বিকাল ৫ টা পরিচিতি ও মতবিনিময় সভা, বিকাল ৫ টা থেকে সন্ধ্যা ৬.৩০ পিঠা উৎসব, সন্ধ্যা ৬.৩০ থেকে রাত ৮.৩০ সাংস্কৃতিক অনুষ্ঠান, ৮.৩০ থেকে ৯ টা র্যাফেল ড্র এবং সবশেষে ডিনার এর মাধ্যমে আয়োজন সমাপ্ত হয়। 

আয়োজনে ইফুড এর সৌজন্যে রাতের ডিনার, খন্দকার টি’র সৌজন্যে আনলিমিটেড চা কফি, সাংবাদিক নুরুল ইসলাম হাসিবের সৌজন্যে ২৫ কেজি মিষ্টি এবং নিজস্ব আয়োজনে পাটিসাপটা, নারিকেল পুলি, মালপোয়া, নকশি পিঠা, কুসুম কুলি, ঝাল জামাই ও ঝাল চিতই সহ ১২০০ পিঠা।

রর্যাফেল ড্র গিফট হিসেবে ২৪টিকিট এর সৌজন্যে ঢাকা কক্সবাজার ঢাকা কাপল এয়ার টিকেট, কাজলা এন্টারপ্রাইজ এর সৌজন্যে ২৪ ইঞ্চি রঙিন টেলিভিশন, ওয়েট মিটার, ফ্লাক্স, পাহাড়ি দেয়াল ঘড়ি, হটপট, হট ক্যারিয়ার, হট টিফিন বক্সসহ ১০ টি গিফট আইটেম, বেসরকারি বিশ্ববিদ্যালয় এসোসিয়েশনের জনসংযোগ ডিরেক্টর মো বেলাল আহমেদ এর সৌজন্যে প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে কাপল বাফেট ডিনার, ইয়ন গ্রুপের সৌজন্যে ইয়নবাজার.কম এর ছয় হাজার টাকার গিফট কুপন সহ ছিলো অনেক আকর্ষণীয় গিফট।

কমন গিফট হিসেবে সবার জন্য ছিলো নিটল টাটার সৌজন্যে কার্ড হোল্ডার, ক্যাপ্টেন্স অটো’র সৌজন্যে চাবির রিং এবং বাংলাদেশে মিডিয়ার প্রফেশনালস কমিউনিটির সৌজন্যে সম্মাননা ক্রেস্ট।

ভেন্যু কৃষিবিদ ইনস্টিটিউশনের সৌজন্যে, প্রিন্টিং সহযোগী প্রিন্ট ভ্যালি ও একেবি প্রিন্টার্স, ফটোগ্রাফি পার্টনার নিজল ক্রিয়েটিভ ফটোগ্রাফি।

মতবিনিময় সভায় সংগঠনটির সমন্বয়ক ও গণমাধ্যমকর্মী কৃষিবিদ সালেহ মোহাম্মদ রশীদ অলক বলেন, বাংলাদেশ মিডিয়া প্রফেশনাল’স কমিউনিটি গণমাধ্যম কর্মী, জনসংযোগ কর্মকর্তা ও গণমাধ্যম সংশ্লিষ্ট পেশাজীবিদের সংগঠন। মিডিয়া প্রফেশনালদের নিজেদের মাঝে পেশাগত প্রয়োজনে যোগাযোগ, সুসম্পর্ক তৈরি ও পেশাগত ন্যায্য দাবি প্রতিষ্ঠায় আমরা কাজ করে যাব। করোনাকালে সম্মুখ সারির যোদ্ধা মিডিয়াকর্মীদের জন্য আমরা অন স্পট রেজিষ্ট্রেশন ও করোনা ভ্যাকসিন প্রদান সহ নানাভাবে পাশে থাকার চেষ্টা করেছি এবং আগামীতেও থাকবো ইনশাল্লাহ।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

সদ্য উন্মোচিত গ্যালাক্সি এ৩৭ ৫জি তে আকর্ষণীয় অফার

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

গ্রামীণফোনকে ১৮ লাখ টাকা জরিমানা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোনের বিরুদ্ধে অবৈধ...

সর্বশেষ

শক্তিশালী ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন ব্যবহারে প্রযুক্তিপ্রেমীদের নতুন অভিজ্ঞতা দিতে বড়...

দেশে যাত্রা শুরু করল বিদ্যুৎ সাশ্রয়ী বাতির প্রতিষ্ঠান ‘হেইগা’

টেকভিশন২৪ ডেস্ক: বিদ্যুৎ সাশ্রয় ও স্বয়ংক্রিয় আলোকসজ্জা প্রযুক্তিভিত্তিক পণ্য...

প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড়

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের...

টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে

টেকভিশন২৪ ডেস্ক: আজকাল নতুন একটি স্মার্টফোন কেনার ক্ষেত্রে শুধু...

বাংলাদেশে এলো মটোরোলার নতুন ফিচার ফোন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বাজারে নতুন ফিচার ফোন এনেছে মটোরোলা।...

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

টেকভিশন২৪ ডেস্ক: বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি