বুধবার, মে ১৩, ২০২৬
24 C
Dhaka

তিন টেলিকম অপারেটরের ৬টি অবৈধ টাওয়ার জব্দ

spot_img

টেলিকম অপারেটর রবি, বাংলালিংক ও টেলিটকের অনুমোদনহীন ৬টি টাওয়ার বাজেয়াপ্ত করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

টেকভিশন২৪ ডেস্ক:  মঙ্গলবার (১৬ মার্চ) বিকেলে নগরীর নিউ মার্কেট সুপার মার্কেট দক্ষিণ (প্রকাশ নিউ মার্কেট) ডিএসসিসি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিলা কবির ত্রপা এই অভিযান পরিচালনা করেন। অভিযানে মার্কেটের ছাদে অনুমোদনহীনভাবে স্থাপিত টেলিকম অপারেটর রবি’র ৪টি, বাংলালিংকের ১টি এবং টেলিটকের ১টি টাওয়ার জব্দ করে বাজেয়াপ্ত করা হয়। এ সময় ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন ও প্রধান রাজস্ব কর্মকর্তা আরিফুল হক উপস্থিত ছিলেন।

ডিএসসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা রাসেল সাবরিন বলেন, সিটি করপোরেশন আদর্শ কর তফসিল, ২০১৬ অনুযায়ী করপোরেশন এলাকায় মোবাইল টাওয়ার স্থাপনের ক্ষেত্রে বাড়ি/স্থাপনা মালিকের সাথে সম্পাদিত চুক্তিপত্রে উল্লেখকৃত ভাড়ার ছয় ভাগের এক ভাগ হারে ডিএসসিসিকে কর প্রদানের বিধান রয়েছে। কিন্তু টেলিকম অপারেটর রবিকে ইতোমধ্যে বেশ কয়েকবার টেলিফোনে এবং ছয়বার পত্র প্রেরণ করে ‘বাড়ি/স্থাপনা মালিকের সাথে তাদের সম্পাদিত ভাড়ার চুক্তিপত্র’ প্রেরণের জন্য বলা হয়। কিন্তু অদ্যবধি রবি’র তরফ থেকে এ বিষয়ে কোনো উত্তর দেওয়া হয়নি।”

তিনি আরও বলেন, রবি’র পক্ষ হতে ডিএসসিসি এলাকায় শুধু ৮১টি টাওয়ার রয়েছে বলে আমাদেরকে প্রাথমিকভাবে জানানো হলেও মাঠের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এয়ারটেল রবি’র সাথে একীভূত হওয়ার পর তাদের সেই টাওয়ারের সংখ্যা আরও কয়েকগুণ বেশি বলে প্রতীয়মান। তাই রবি’র টাওয়ার জব্দে আমরা গতকাল অভিযান পরিচালনা করি। আমাদের কাছে প্রদেয় টাওয়ারের হিসেবে নিউ সুপার মার্কেট দক্ষিণে রবি’র একটি টাওয়ার থাকার কথা থাকলেও সেখানে গিয়ে আমরা চারটি টাওয়ার দেখতে পায়। এছাড়াও অভিযানকালে বাংলালিংকের ১টি এবং টেলিটকের ১টি অনুমোদনহীন টাওয়ার সেখানে আমরা দেখতে পাই। তাই, রবি’র ৪টি, বাংলালিংকের ১টি এবং টেলিটকের ১টি অনুমোদনহীন টাওয়ার আমরা জব্দ করে বাজেয়াপ্ত করেছি।

উল্লেখ্য, গত বছরের ১৯ অক্টোবর ডিএসসিসি এলাকায় মোবাইল টাওয়ার ব্যবহার বাবদ গ্রামীণ ফোন ডিএসসিসিকে ৯ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৩শ ৮৫ টাকা সমুদয় বকেয়া পরিশোধ করে। এছাড়াও টেলিকম অপারেটর রবি গত বছরের ১৩ ডিসেম্বর ২০১৬-২০১৭ অর্থবছরের বকেয়া হিসেবে ১ কোটি ৫০ লক্ষ ৫৪ হাজার ৫৬৮ টাকা এবং এ বছরের ৩ ফেব্রুয়ারি ২০১৭-১৮ থেকে ২০১৯-২০ অর্থবছরের জন্য ৪ কোটি ৪০ লক্ষ ৮১ হাজার ১৮০ টাকা বকেয়া পরিশোধ করে। বাংলাভিশন অবলম্বনে।

এই সপ্তাহের জনপ্রিয়

আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

টেকভিশন২৪ ডেস্ক: আইসিটি পেশাজীবীদের সংগঠন আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব...

ট্রাফিক আইন লঙ্ঘনে কাটা যাবে পয়েন্ট, চালু হচ্ছে ‘আরএসপিএস’ অ্যাপ

টেকভিশন২৪ ডেস্ক: ট্রাফিক আইন লঙ্ঘন করলে এবার চালকদের ড্রাইভিং...

ক্যাবল অপারেটরদের যৌক্তিক সমস্যা সমাধানের সরকার পাশে থাকবে: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ক্যাবল অপারেটর, আইএসপি এবং সম্প্রচার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো...

বিডিনগের নতুন কমিটির সভাপতি ফখরুল, মহাসচিব বিপ্লব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ নেটওয়ার্ক অপারেটরস গ্রুপ (বিডিনগ)-এর ২০২৬-২০২৭ মেয়াদের...

দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক অবস্থায় আছে: প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

টেকভিশন২৪ ডেস্ক: দেশের সাইবার নিরাপত্তা ব্যবস্থা এখনো প্রাথমিক পর্যায়ে...

সর্বশেষ

ইস্টার্ন ব্যাংকের ডিপিএস খোলা যাচ্ছে বিকাশ অ্যাপে

টেকভিশন২৪ ডেস্ক: চার ব্যাংক ও এক আর্থিক প্রতিষ্ঠানের পর...

প্রশিক্ষকদের জন্য ‘আইপিভি৬ ডেপ্লয়মেন্ট’ বিষয়ক প্রশিক্ষক কর্মশালা শুরু

টেকভিশন২৪ ডেস্ক: দেশে আধুনিক ও ভবিষ্যৎ উপযোগী ব্রডব্যান্ড ইন্টারনেট...

সোশ্যাল মিডিয়া ব্যবহারে শিক্ষকদের জন্য সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে...

এআই ট্রাফিক মনিটরিংয়ের মাধ্যমে এক সপ্তাহে ৩শ’ মামলা

টেকভিশন২৪ ডেস্ক: এআই ক্যামেরার আওতায় ট্রাফিক আইন অমান্য করায়...

প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান এর নেতৃত্বে বর্তমান সরকার...

বাজারে স্যামসাংয়ের গ্যালাক্সি এ৩৭ ফাইভ-জি ও এ৫৭ ফাইভ-জি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি দেশের বাজারে উন্মোচন করা হয়েছে স্যামসাংয়ের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি