মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
26 C
Dhaka

১৮০ ডিগ্রি বাঁকানো দশম প্রজন্মের নতুন ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: তিন মডেলের সাশ্রয়ী মূল্যের নতুন ল্যাপটপ বাজারে ছাড়লো দেশীয় প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান ওয়ালটন। ‘ট্যামারিন্ড ইএক্সটেন প্রো’ সিরিজের ওই ল্যাপটপগুলোর ডিসপ্লে ১৮০ ডিগ্রি পর্যন্ত বাঁকানো বা ভাঁজ করা যায়।

মডেলভেদে ল্যাপটপগুলোতে ব্যবহৃত হয়েছে ইন্টেলের দশম প্রজন্মের কোরআই থ্রি থেকে কোরআই সেভেন প্রসেসর, ৮ গিগাবাইট র‌্যাম, ৫১২ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভসহ অত্যাধুনিক সব ফিচার।

ওয়ালটন সূত্রে জানা গেছে, কোর আই থ্রি প্রসেসরযুক্ত ট্যামারিন্ড ইএক্স৩১০জি প্রো মডেলের ল্যাপটপটির দাম মাত্র ৪২,৭৫০ টাকা। আর কোর আই ফাইভ প্রসেসরযুক্ত ট্যামারিন্ড ইএক্স৫১০জি প্রো মডেলের ল্যাপটপটির মূল্য ৫৪,৫৫০ টাকা। অন্যদিকে, কোর আই সেভেন প্রসেসরযুক্ত ট্যামারিন্ড ইএক্স৭১০জি প্রো মডেলের ল্যাপটপটির দাম পড়ছে মাত্র ৬৪,৫৫০ টাকা। দেশের সব ওয়ালটন প্লাজা, ডিস্ট্রিবিউটর শোরুম, আইটি ডিলার এবং মোবাইল ডিলার শোরুমে নগদ মূল্যের পাশাপাশি এই ল্যাপটপগুলো কিস্তিতে কেনা যাবে। রয়েছে ১০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ। তাছাড়া ক্রেডিট কার্ডে বিনা ইন্টারেস্টে ইএমআই সুবিধা দিচ্ছে দেশের ৩৭২টি ওয়ালটন প্লাজা। অনলাইনের ই-প্লাজা (https://eplaza.waltonbd.com) থেকে অর্ডার করলে থাকছে নগদ মূল্যে ১০ শতাংশ ছাড়। এছাড়া, শিক্ষার্থীদের জন্য ওয়ালটন ল্যাপটপ কেনায় রয়েছে বিশেষ সুবিধা।

ওয়ালটন কম্পিউটার বিভাগ সূত্রে জানা গেছে, নতুন এই সিরিজের কোরআইথ্রি ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ১৪ ইঞ্চির এইচডি (১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেল) ম্যাট আইপিএস এলইডি ব্যাকলিট ডিসপ্লে। আর কোরআই ফাইভ ও সেভেন ল্যাপটপে ব্যবহার করা হয়েছে ১৪ ইঞ্চির ফুল এইচডি (১৯২০ বাই ১০৮০ পিক্সেল) ম্যাট আইপিএস এলইডি ব্যাকলিট ডিসপ্লে। ফলে এতে স্পষ্ট ও প্রাণবন্ত ছবি দেখার অভিজ্ঞতা মিলবে। গেম খেলা, কাজ করা বা মুভি দেখায় পাওয়া যাবে অসাধারণ অনুভূতি। এর ম্যাট ডিসপ্লে প্যানেল আলোর প্রতিফলন রোধ করবে। যা চোখকে আরাম দেবে। দীর্ঘক্ষণ গেম খেলা বা কাজ করায় চোখের ওপর বিরূপ প্রভাব পড়বে না।

কোর আই সেভেন ল্যাপটপের গ্রাফিক্স হিসেবে আছে ইন্টেল আইরিস প্লাস। আর কোর আই থ্রি ও ফাইভে রয়েছে ইন্টেলের আল্ট্রা এইচডি গ্রাফ্রিক্স। দীর্ঘক্ষণ পাওয়ার ব্যাকআপের নিশ্চয়তায় উভয় ল্যাপটপে ব্যবহৃত হয়েছে শক্তিশালী ৩ সেলের স্মার্ট লিথিয়াম-আয়ন ব্যাটারি। যা প্রায় ৭ ঘন্টা ব্যাটারি ব্যাক-আপ দিতে সমর্থ। স্পষ্ট ভিডিও কল ও আকর্ষণীয় সেলফির জন্য রয়েছে ১ মেগা পিক্সেলের এইচডি ক্যামেরা।

ল্যাপটপগুলোর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে হাই ডেফিনেশন অডিও, বিল্ট ইন অ্যারে মাইক্রোফোন, দুইটি ২ ওয়াটের স্পিকার, মাল্টি ল্যাঙ্গুয়েজ ফুল সাইজ কি-বোর্ড। কানেকটিভিটি ফিচারের মধ্যে আছে ১টি ইউএসবি ৩.২ টাইপ এ পোর্ট, ১টি ইউএসবি ৩.২ টাইপ সি পোর্ট, ১টি ইউএসবি ২.০ পোর্ট, মাইক্রো এসডি কার্ড রিডার, ডুয়াল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ ৫.১, ২টি এম.২ কার্ড স্লট, এইচডিএমআই, মিনি ডিসপ্লে পোর্ট ইত্যাদি।

এতসব ফিচার থাকা সত্ত্বেও আকর্ষণীয় ডিজাইনের ল্যাপটপটি বেশ হালকা। ব্যাটারিসহ ওজন মাত্র ১.৩ কেজি। ফলে যে কোনো স্থানে সহজেই বহন করা যাবে। এর দৈর্ঘ্য ৩২৪.৯ মিমি, ২১৯ মিমি চওড়া এবং পুরুত্ব ১৯.৪ মিমি।

‘ট্যামারিন্ড ইএক্সটেন প্রো’ সিরিজের এই ল্যাপটপগুলোতে গ্রাহকরা ওয়ালটন সার্ভিস সেন্টার থেকে ২ বছরের বিক্রয়োত্তর সেবা পাবেন।

ওয়ালটন সূত্রে জানা গেছে, বর্তমানে তারা বিভিন্ন কনফিগারেশনের ৭ সিরিজের মোট ১৬ মডেলের ডেস্কটপ উৎপাদন ও বাজারজাত করছে। যার মূল্য ২৬,৯৯০ টাকা থেকে ১০৫,০৫০ টাকার মধ্যে। আছে ৩ মডেলের অল-ইন-ওয়ান পিসি। যার মূল্য ৪৬,৯৫০ থেকে ৫৫,৫০০ টাকার মধ্যে। এছাড়া ওয়ালটনের রয়েছে প্রিলুড, প্যাশন, ট্যামারিন্ড, কেরোন্ডা এবং ওয়াক্সজ্যাম্বু সিরিজের ২১ মডেলের ল্যাপটপ। যেগুলো পাওয়া যাচ্ছে মাত্র ২৮,৭৫০ টাকা থেকে ১৬৮,৫০০ টাকায়।

এছাড়া বিভিন্ন মডেলের মনিটর, মেমোরি কার্ড, র‌্যাম, এসএসডি ড্রাইভ, মাউস, কিবোর্ড, পেন ড্রাইভ, ইয়ারফোন, ওয়াই-ফাই রাউটার, ইউএসবি ক্যাবল, স্পিকার, পাওয়ার সাপ্লাই ইউনিট, ইউপিএস ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।

 

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি