বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬
28 C
Dhaka

ছাড়-অফারে যমুনা ইলেক্ট্রনিক্সের পণ্য এখন ধামাকাশপিং ডটকমে

টেকভিশন২৪ ডেস্ক: যমুনা ইলেকট্রনিক্সের নিত্যনতুন পণ্য মিলবে ধামাকাশপিং ডটকমে। সম্প্রতি ধামাকাশপিং ডটকম ও যমুনা ইলেকট্রনিক্সের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে।

রাজধানীর একটি রেস্তোরাঁয় চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধামাকাশপিং ডটকমের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) সিরাজুল ইসলাম রানা, প্রধান বাণিজ্যিক কর্মকর্তা দিবাকর দে শুভ, ভাইস প্রেসিডেন্ট ইব্রাহিম খান মিথুন, বিজনেস কোর্ডিনেটর সৌরভ সাহা, অ্যাসিসটেন্ট ম্যানেজার সীমান্ত রায়, বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ তামান্না মেহজাবিন। যমুনা গ্রুপের সিএফও মি. মানিক সমাদ্দার, যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস্ লিমিটেডের হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম ও পরিচালক, সেলস-মার্কেটিং আবু তারিক জিয়া চৌধুরী, কর্পোরেট সেলস্ ম্যানেজার সত্যজিৎ রায় উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ধামাকাশপিং ডটকমের পরিচালন কর্মকর্তা (সিওও) সিরাজুল ইসলাম রানা জানান, ধামাকাশপিং-এর মাধ্যমে আমরা দেশের ই-কমার্সের ধারণাটাকেই পরিবর্তন করতে চাই। গ্রাহকের চাহিদার যে কোন ধরনের পণ্য তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে যে কোনো পদক্ষেপ নিতে আমরা প্রস্তুত। যমুনা ইলেকট্রনিক্সের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে আমরা আশা করছি, এখন থেকে ধামাকার গ্রাহক যমুনা ইলেকট্রনিক্সের সব ধরনের ইলেকট্রনিক পণ্য ধামাকাশপিং এর মাধ্যমে খুব সহজেই ঘরে বসে কিনতে পারবেন।

যমুনা ইলেকট্রনিক্সের হেড অব বিজনেস সাজ্জাদুল ইসলাম জানান, দ্রুত প্রসারিত হচ্ছে বাংলাদেশের ই-কমার্স খাত। যুগোপোযোগী সকল উদ্যোগকে সাধুবাদ জানায় যমুনা ইলেকট্রনিক্স। এ কারণেই আমরা যুক্ত হয়েছি ধামাকাশপিং ডটকমের সঙ্গে। যমুনা ইলেকট্রনিক্সের রয়েছে ইলেকট্রনিক পণ্যের বিশাল সমাহার। ধামাকার গ্রাহকরা এখন আমাদের বিশাল পণ্যের সম্ভার থেকে খুব সহজেই বেছে নিতে পারবেন পছন্দের পণ্যটি।

এই চুক্তির ফলে এখন থেকে গ্রাহকরা ধামাকাশপিং ডটকম থেকে বিভিন্ন ছাড় অফারে যমুনা ইলেকট্রনিক্সের পণ্য ঘরে বসেই কিনতে পারবেন।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ঢাকায় জিমব্রার ব‌্যবহার ও নিরাপত্তা বিষয়ক ইন্টারঅ্যাকটিভ সেশন অনুষ্ঠিত

টেকভিশন২৪ প্রতিবেদক: ঢাকার রেনেসাঁ গুলশান হোটেলে সম্প্রতি একটি বিশেষ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি