বুধবার, জুলাই ৮, ২০২৬
27.8 C
Dhaka

শিক্ষার্থী ও শিক্ষকদের দক্ষতা উন্নয়নে কাজ করবে এটুআই ও রুম-টু-রিড

টেকভিশন২৪ ডেস্ক : প্রাথমিক শিক্ষা পর্যায়ের শিক্ষার্থীদের পঠন দক্ষতা উন্নয়ন এবং শিক্ষকগণের সক্ষমতা বৃদ্ধিকরণ বিষয়ক বিভিন্ন উদ্যোগ গ্রহণের লক্ষ্যে আজ অনলাইন মাধ্যমে রুম-টু-রিড-এর সঙ্গে এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

উক্ত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যুক্ত ছিলেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আব্দুল মান্নান, পিএএ এবং বিশেষ অতিথি হিসেবে যুক্ত ছিলেন এটুআই প্রোগ্রামরে যুগ্ম প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জনাব সেলিনা পারভেজ। অনুষ্ঠানে সভাপতি হিসেবে যুক্ত ছিলেন রুম-টু-রিড-এর কান্ট্রি ডিরেক্টর রাখী সরকার।

সমঝোতা স্মারকের আওতায় রুম-টু-রিড তাদের চলমান কার্যক্রমসমূহ ডিজিটাল মাধ্যমে রুপান্তর এবং বাস্তবায়নের ক্ষেত্রে এটুআই-এর কারিগরি সহায়তায় গ্রহণ করবে এবং ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘মুক্তপাঠ’, শিক্ষক বাতায়ন এবং কিশোর বাতায়নের মাধ্যমে এই বিষয়ক ডিজিটাল কনটেন্ট প্রশিক্ষণ এবং সরবরাহ করবে। এই সমঝোতার মাধ্যমে গৃহীত উদ্যোগসমূহ বাস্তবায়িত হলে স্বল্পতম সময়ে সর্বাধিক সংখ্যক উপকারভোগী তথা প্রায় ৪.৫ লক্ষ প্রাথমিক স্তরের শিক্ষকদের নিকট পৌঁছানো এবং তাদের মাধ্যমে প্রায় ২ কোটি শিক্ষার্থীদের পঠন দক্ষতার উন্নয়নে ভুমিকা রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মো. আব্দুল মান্নান বলেন, রুম-টু-রিড-এর সাথে সম্মিলিত এই প্রয়াস আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে। তিনি আরো বলেন, “আমাদের এই যৌথ কর্মপরিকল্পনা সামনে শিক্ষা খাতে নতুন কাজের পরিধি বৃদ্ধি করতে সহায়তা করবে।”

রুম-টু-রিড বাংলাদেশ-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার জনাব তনিমা ফেরদৌস এর সঞ্চালনায় অনুষ্ঠান আরো উপস্থিত ছিলেন এটুআই-এর ই-লার্নিং স্পেশালিষ্ট জনাব মো. আফজাল হোসেন সারওয়ার, রুম-টু-রিড বাংলাদেশের লিটারেসি ডিরেক্টর মো. জিল্লুর রহমান সিদ্দিকি, এটুআই-এর ন্যাশনাল কনসালটেন্ট জনাব মেহদি হাসান, রুম-টু-রিড বাংলাদেশ-এর প্রোগ্রাম ম্যানেজার জনাব সাকিনা খানম এবং এটুআই ও রুম-টু-রিড বাংলাদেশের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

মন্ত্রিপরিষদ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর বাস্তবায়নাধীন ও ইউএনডিপি এর সহায়তায় পরিচালিত এটুআই প্রোগ্রাম শিক্ষায় তথ্য প্রযুক্তি নিয়ে নানা ডিজিটাল কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। অন্যদিকে রুম-টু-রিড ২০০০ সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা যারা বাংলাদেশসহ ২২-টি দেশে ১৬.৬ মিলিয়ন শিশুদের সাক্ষরতা উন্নয়ন ও শিক্ষায় লিঙ্গবৈষম্য দূরীকরণের লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

সর্বশেষ

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফ্রি পাবে UITS শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি