শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
24 C
Dhaka

অনলাইন নিউজ পোর্টালকে ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টালগুলোর মান ও পেশাগত মানদণ্ড বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সংবাদমাধ্যমের মান নিশ্চিত করতে পেশাদার সাংবাদিকদের সম্পৃক্ত করা জরুরি। তিনি বলেন, সন্ত্রাস, সাম্প্রদায়িকতা ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দায়িত্বশীল ভূমিকা পালনের পাশাপাশি গণতন্ত্র ও ভোটাধিকার অর্জনে দেশের মানুষের আত্মত্যাগের বিষয়টি বিবেচনায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইন নিউজ পোর্টাল অ্যাসোসিয়েশন বাংলাদেশ (ওনাব)-এর নির্বাহী কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, অনলাইন নিউজ পোর্টালগুলোর পক্ষ থেকে বিজ্ঞাপন, সরকারি ক্রোড়পত্রের ডিজিটাল সংস্করণ, নিউজ পোর্টালের অডিট করানো এবং নিবন্ধন নবায়ন ফি বাতিলসহ বেশ কিছু দাবি উত্থাপন করা হয়েছে। এসব দাবির অধিকাংশই যৌক্তিক বলে তিনি মনে করেন।

তিনি বলেন, নতুন সরকারের পক্ষে সব দাবি একদিনে বাস্তবায়ন করা সম্ভব নয়। তবে সরকার অনলাইন গণমাধ্যমকে সহযোগিতা করতে চায়।

প্রতিমন্ত্রী বলেন, সংবাদমাধ্যমের জন্য একটি নির্দিষ্ট মানদণ্ড বজায় রাখা অত্যন্ত জরুরি। মানসম্মত সংবাদ ও ভালো কনটেন্ট না হলে পাঠক অনলাইন নিউজ পোর্টালের প্রতি আগ্রহী হবেন না। এ জন্য পোর্টালগুলোতে পেশাদার ও দক্ষ সাংবাদিকদের সম্পৃক্ত করতে হবে।

তিনি বলেন, অনলাইন সংবাদমাধ্যমের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের সঙ্গেও পর্যায়ক্রমে মতবিনিময় করা হবে। তথ্য ও সম্প্রচারমন্ত্রী, প্রতিমন্ত্রী এবং সংশ্লিষ্ট উপদেষ্টাকে নিয়ে এ বিষয়ে আলোচনা করে প্রয়োজনীয় নীতিমালা প্রণয়নের উদ্যোগ নেয়া হবে। নীতিমালা প্রণয়নের আগে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে পরামর্শ করা হবে।

মতবিনিময় সভায় ওনাব সভাপতি মোস্তফা কামাল মজুমদার বলেন, নিবন্ধিত ও সরকারি নিয়মনীতি অনুসরণকারী অনলাইন নিউজ পোর্টালগুলো যাতে টিকে থাকতে পারে, সে জন্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞাপনসহ প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা প্রয়োজন। এ ক্ষেত্রে সংগঠনটির সদস্যদের প্রতি সরকারের ইতিবাচক দৃষ্টিভঙ্গি কামনা করেন তিনি।বাংলা সংবাদ

সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ নুরুল হুদা (রনো) বলেন, অনলাইন নিউজ পোর্টালগুলোর নিবন্ধন প্রতিবছর নবায়নের পরিবর্তে অডিটের আওতায় আনার দাবি রয়েছে। পাশাপাশি নিবন্ধিত পোর্টালগুলোকে সরকারি বিজ্ঞাপন দেয়ার ব্যবস্থা করা প্রয়োজন।

তিনি বলেন, অনলাইন সংবাদমাধ্যমে উদ্যোক্তারা বিপুল অর্থ বিনিয়োগ করছেন। কিন্তু কোনো উদ্যোক্তার মৃত্যুর পর তার উত্তরাধিকারীরা কীভাবে প্রতিষ্ঠানটির মালিকানা ও পরিচালনার দায়িত্ব পাবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট নীতিমালা নেই। এ কারণে অনলাইন গণমাধ্যমের মালিকানা ও উত্তরাধিকার সংক্রান্ত একটি সুস্পষ্ট আইন বা নীতিমালা প্রণয়নের দাবি জানান তিনি।

সভায় সংগঠনের সহসভাপতি লতিফুল বারী হামিম, সাবেক সাধারণ সম্পাদক শাহীন চৌধুরী, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. আশরাফুল কবির, কার্যনির্বাহী সদস্য তৌহিদুর ইসলাম মিন্টু, সৈয়দ আরিফুজ্জামান ও ইউসুফ হাওলাদার বক্তব্য রাখেন।

এ সময় সংগঠনের নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

সর্বশেষ

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ...

জেমিনি অ্যাপ ও সার্চে যুক্ত হলো জেমিনি ৪ কার্বন

টেকভিশন২৪ ডেস্ক: গুগল তাদের নতুন এআই মডেল ‘জেমিনি ৪...

জেনসেন হুয়াংয়ের বিদায়: এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বীরা কি ফায়দা লুটতে পারবে?

টেকভিশন২৪ ডেস্ক: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বিপ্লবের অন্যতম চালিকাশক্তি...

এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে...

মাইক্রোসফট ৩৬৫ সেবা বিঘ্নিত: এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি আউটলুক ও টিমসের কার্যক্রম

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এখনো পুরোপুরি সচল হয়নি...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি