শুক্রবার, নভেম্বর ১৩, ২০২৬
24 C
Dhaka

নয় শহরে আজ শুরু হচ্ছে নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ

টেকভিশন২৪ ডেস্ক: নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৬-এর বাংলাদেশ পর্ব শুক্রবার শুরু হয়েছে। দুই দিনব্যাপী এ আয়োজন চলবে ১৪ নভেম্বর পর্যন্ত। দেশের নয়টি শহরে একযোগে অনুষ্ঠিত হচ্ছে এবারের প্রতিযোগিতা। স্থানীয় আয়োজনগুলোর টাইটেল স্পনসর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।

ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুর, খুলনা, কুমিল্লা, ময়মনসিংহ ও বরিশালে পৃথকভাবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। সংশ্লিষ্ট শহরের লোকাল লিডদের নেতৃত্বে এসব আয়োজন পরিচালিত হচ্ছে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জের আনুষ্ঠানিক প্ল্যাটফর্মে এখন পর্যন্ত ৪ হাজার ৬৫৭ জন অংশগ্রহণকারী নিবন্ধন করেছেন। তাদের নিয়ে গঠিত হয়েছে ৬০০টির বেশি দল।

এবারের প্রতিপাদ্য ‘দ্য নেক্সট ফ্রন্টিয়ার’। প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো নাসা ও এর সহযোগী মহাকাশ সংস্থাগুলোর উন্মুক্ত তথ্য-উপাত্ত ও বিভিন্ন উপকরণ ব্যবহার করে পৃথিবী ও মহাকাশসম্পর্কিত বিভিন্ন সমস্যার সমাধান খুঁজবে। মহাকাশবিজ্ঞান, পৃথিবী পর্যবেক্ষণ, জলবায়ু পরিবর্তন, পরিবেশ সংরক্ষণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও তথ্য বিশ্লেষণসহ বিভিন্ন বিষয়ে প্রকল্প তৈরি করবে দলগুলো।

দুই দিনের এ আয়োজনে অংশগ্রহণকারীরা গবেষণা, পরিকল্পনা ও প্রযুক্তি উন্নয়নের পাশাপাশি নিজেদের প্রকল্পের প্রোটোটাইপ তৈরি করবেন। এতে দলগত কাজ ও সমস্যা সমাধানের অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন তারা।

স্থানীয় আয়োজন শেষে প্রতিটি শহরের বিচারকেরা জমা দেওয়া প্রকল্প মূল্যায়ন করবেন। স্থানীয় পর্যায়ে নির্বাচিত ও যোগ্য প্রকল্পগুলো পরবর্তী সময়ে বৈশ্বিক বিচারপর্বের জন্য বিবেচিত হবে। এ পর্যায়ে নাসা ও সহযোগী মহাকাশ সংস্থাগুলোর বিশেষজ্ঞরা বিভিন্ন দেশের প্রকল্প মূল্যায়ন করে গ্লোবাল উইনার নির্বাচন করবেন।

নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জে বাংলাদেশের দলগুলো এর আগে চারবার গ্লোবাল উইনার হয়েছে। এর মধ্যে ২০২১ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা তিন বছর এ স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের দল।

২০১৮ সালে সিলেটের স্থানীয় আয়োজন থেকে অংশ নেওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দল ‘টিম অলিক’ তাদের ‘লুনার ভিআর’ প্রকল্পের জন্য ‘বেস্ট ইউজ অব ডেটা’ বিভাগে গ্লোবাল উইনার হয়। ২০২১ সালে খুলনার ‘টিম মহাকাশ’ তাদের ‘অ্যাডভান্সড রেগোলিথ স্যাম্পলার সিস্টেম (এআরএসএস)’ প্রকল্পের জন্য ‘বেস্ট মিশন কনসেপ্ট’ বিভাগে এ স্বীকৃতি পায়।

২০২২ সালে কুমিল্লার ‘টিম ডায়মন্ডস’ শিশুদের তারা চেনানোর ইন্টারঅ্যাকটিভ গেম ‘ডায়মন্ড ইন দ্য স্কাই’র জন্য ‘মোস্ট ইনস্পায়ারিং’ বিভাগে গ্লোবাল উইনার হয়। পরের বছর, ২০২৩ সালে রাজশাহীর ‘টিম ভয়েজার্স’ পানিচক্র নিয়ে তৈরি একটি ইন্টারঅ্যাকটিভ ওয়েব গেমের জন্য ‘বেস্ট স্টোরিটেলিং’ বিভাগে গ্লোবাল উইনার হয়। এ ছাড়া ২০২৪ সালে ময়মনসিংহের ‘টিম ইকোরেঞ্জার্স’ বিশ্বের ৪০টি গ্লোবাল ফাইনালিস্ট দলের মধ্যে স্থান করে নেয়।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

২০২৭ সালে সাইবারট্রাকের উৎপাদন বন্ধ করছে টেসলা

টেকভিশন২৪ ডেস্ক: আগামী বছর বহুল আলোচিত ও ব্যতিক্রমী বৈদ্যুতিক...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

সর্বশেষ

জেমিনি অ্যাপ ও সার্চে যুক্ত হলো জেমিনি ৪ কার্বন

টেকভিশন২৪ ডেস্ক: গুগল তাদের নতুন এআই মডেল ‘জেমিনি ৪...

জেনসেন হুয়াংয়ের বিদায়: এনভিডিয়ার প্রতিদ্বন্দ্বীরা কি ফায়দা লুটতে পারবে?

টেকভিশন২৪ ডেস্ক: আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বিপ্লবের অন্যতম চালিকাশক্তি...

এনভিডিয়ার প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেনসেন হুয়াং

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির বাজারে বড় ধরনের পরিবর্তনের মধ্য দিয়ে...

মাইক্রোসফট ৩৬৫ সেবা বিঘ্নিত: এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি আউটলুক ও টিমসের কার্যক্রম

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বজুড়ে ব্যবহারকারীদের জন্য এখনো পুরোপুরি সচল হয়নি...

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি