বুধবার, নভেম্বর ১১, ২০২৬
29 C
Dhaka

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান বিকাশের প্ল্যাটফর্মে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত করেছে বাংলাদেশ ব্যাংক। এসব অ্যাকাউন্টের গ্রাহকদের তথ্যে অস্বাভাবিক গরমিল পাওয়া গেছে, যার মধ্যে কয়েকজনের বয়স ১০০ থেকে ১৫০ বছর পর্যন্ত দেখানো হয়েছে। এ ছাড়া বেশ কিছু অ্যাকাউন্টে অস্বাভাবিক মাত্রায় লেনদেনের প্রমাণ মিলেছে। এসব অনিয়মের জেরে প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দিয়ে জরিমানা কেন করা হবে না, তার ব্যাখ্যা চেয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

অ্যাকাউন্টগুলো এখনো সচল থাকায় উদ্বেগ
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) গ্রাহক পরিচিতি যাচাইসংক্রান্ত (কেওয়াইসি) নির্দেশিকা লঙ্ঘনের অভিযোগে গত ৩ নভেম্বর পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট অ্যাক্ট, ২০২৪-এর ৩৭ ধারা অনুযায়ী বিকাশের কাছে এ ব্যাখ্যা চাওয়া হয়। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, মারাত্মক অসঙ্গতি থাকা সত্ত্বেও এসব অ্যাকাউন্ট এখনো সচল রয়েছে, যা প্রচলিত নিয়মের চরম লঙ্ঘন। নির্ধারিত সময়ের মধ্যে সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। ব্যাংক, নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান এবং এমএফএসসহ সব ধরনের পেমেন্ট সেবা প্রদানকারীর জন্য বিএফআইইউর এই নির্দেশিকা বাধ্যতামূলক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন জানান, অনিয়মের বিষয়ে বিকাশের কাছে ব্যাখ্যা জানতে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও উল্লেখ করেন, নির্দেশনা লঙ্ঘনের দায়ে ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত জরিমানা করা হলেও তা কেবল নির্দিষ্ট আইনি বিধানের আলোকেই কার্যকর করা হয়। এদিকে কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এমএফএস প্ল্যাটফর্ম ব্যবহার করে বর্তমানে অনলাইন জুয়া, বেটিং ও ক্রিপ্টোকারেন্সির অবৈধ লেনদেন বেড়েছে, যার বড় অংশই পরিচালিত হচ্ছে ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে। ফলে গ্রাহকের পরিচয় যাচাইয়ে আরও কঠোর নজরদারি প্রয়োজন।

এনআইডির ভুলের দায় দেখছে বিকাশ
এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্যের জন্য বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশনস শামসুদ্দিন হায়দার ডালিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি তাৎক্ষণিকভাবে সাড়া দেননি। তবে নাম প্রকাশ না করার শর্তে বিকাশের এক কর্মকর্তা দাবি করেছেন, অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে প্রতিষ্ঠানটির কোনো গাফিলতি ছিল না। জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) তথ্যের ওপর ভিত্তি করে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন (ওসিআর) এবং ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে ই-কেওয়াইসি সম্পন্ন করা হয়। মূল এনআইডিতে কোনো ভুল তথ্য থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে অ্যাকাউন্টের তথ্যেও চলে আসে।

উল্লেখ্য, ব্র্যাক ব্যাংক ও মানি ইন মোশনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত বিকাশ বর্তমানে দেশের এমএফএস খাতের অন্যতম বড় অংশীদার। প্রতিষ্ঠানটির মোট নিবন্ধিত অ্যাকাউন্টের সংখ্যা সাড়ে আট কোটি হলেও বর্তমানে সক্রিয় গ্রাহক রয়েছেন চার কোটি ২০ লাখ।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

সর্বশেষ

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি