মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
26 C
Dhaka

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে নতুন চিফ পিপল অফিসার (সিপিও) হিসেবে নিয়োগ পেয়েছেন সৈয়দ তানভির হুসাইন। গত ১ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে নতুন এ দায়িত্ব গ্রহণ করেন। প্রতিষ্ঠানের ভবিষ্যৎ-উপযোগী ডিজিটাল রূপান্তরের লক্ষ্যকে আরও ত্বরান্বিত করতে তার এই নিয়োগ নেতৃত্বকে শক্তিশালী করবে বলে আশা করছে বাংলালিংক।

পেশাগত জীবনে তিন দশকেরও বেশি সময়ের সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে তানভির হুসাইনের। এর মধ্যে দুই দশকেরও বেশি সময় তিনি বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে নির্বাহী পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। মানবসম্পদ ব্যবস্থাপনা ও ব্যবসায়িক পরিচালনায় দক্ষ তানভির সাংগঠনিক পরিবর্তন, কর্মী ব্যবস্থাপনা, নেতৃত্বের বিকাশ এবং প্রতিষ্ঠানের প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। টেলিযোগাযোগ, প্রযুক্তি, আর্থিক সেবা ও উৎপাদন শিল্পসহ বিভিন্ন খাতের জটিল ব্যবসায়িক চ্যালেঞ্জ মোকাবিলায় তার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে।

কর্মজীবন ও নেতৃত্ব
বাংলালিংকে যোগ দেওয়ার আগে তিনি আবুল খায়ের গ্রুপের স্টিল ও কনজ্যুমার গুডস বিভাগের ডিভিশনাল হেড অব এইচআর হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি এসিআই লিমিটেডের সিনিয়র অ্যাডভাইজার এবং এসএসএল ওয়্যারলেসের চিফ গ্রোথ অফিসার হিসেবে ব্যবসায়িক কৌশল ও ডিজিটাল রূপান্তরে কাজ করেছেন। এছাড়া গ্রামীণফোনে দীর্ঘ পাঁচ বছর চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার হিসেবে দায়িত্ব পালনকালে তিনি প্রতিষ্ঠানের পিপল স্ট্র্যাটেজি প্রণয়ন ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধিতে বিশেষ অবদান রাখেন। এর বাইরেও এয়ারটেল বাংলাদেশ, সিটি ব্যাংক এনএ এবং ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি) মতো প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনের অভিজ্ঞতা রয়েছে তার।

নতুন লক্ষ্য ও অগ্রাধিকার
বাংলালিংকে নিজের নতুন ভূমিকা সম্পর্কে সৈয়দ তানভির হুসাইন বলেন, ‘বাংলালিংকের এই গুরুত্বপূর্ণ যাত্রায় যুক্ত হতে পেরে আমি আনন্দিত। আমার বিশ্বাস, যে কোনো টেকসই পরিবর্তনের মূলে থাকেন মানুষ। কর্মীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ এবং উৎপাদনশীলতা ও উদ্ভাবনে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়ানোর মাধ্যমে আমরা একটি গতিশীল কর্মপরিবেশ গড়ে তুলতে পারব। আমি এমন একটি সংস্কৃতি তৈরিতে কাজ করতে চাই, যেখানে কর্মীরা প্রচলিত ধারার বাইরে গিয়ে নতুনভাবে চিন্তা করতে উৎসাহিত হবেন।’

বাংলালিংকের পক্ষ থেকে জানানো হয়, নতুন এই দায়িত্বে তানভির হুসাইন প্রতিষ্ঠানের জনবল ও সাংগঠনিক কৌশল বাস্তবায়নে নেতৃত্ব দেবেন। বিশেষ করে কর্মীদের দক্ষতা বৃদ্ধি, এআই-নির্ভর কর্মসংস্কৃতি গড়ে তোলা এবং প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী লক্ষ্য পূরণে তার অর্জিত অভিজ্ঞতা ও দূরদর্শিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রতিষ্ঠানটিকে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানে পরিণত করার লক্ষ্য অর্জনে তার এই নিয়োগ একটি বড় পদক্ষেপ।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

‘বাংলাদেশ এআই বিজনেস সামিট ২০২৬’ আগামী ৫ নভেম্বর

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সম্প্রসারণ,...

সর্বশেষ

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

স্টিমওএসে আসছে এপিক গেমস লঞ্চার

টেকভিশন২৪ ডেস্ক: ভালভের লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম ‘স্টিমওএস’-এ নিজেদের লঞ্চার...

গবেষণা ও দক্ষতা উন্নয়নের সক্ষমতা বৃদ্ধিতে একসাথে কাজ করবে বাক্কো ও ব্র্যাক

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিপিও ও আইটিইএস খাতের দক্ষ মানবসম্পদ...

৬৩০ কোটি ডলার চুরির পর বাইন্যান্স ছাড়ছেন সিএফও

টেকভিশন২৪ ডেস্ক : বিশ্বের শীর্ষস্থানীয় ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্সের প্রধান...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি