শনিবার, অক্টোবর ২৪, ২০২৬
28.5 C
Dhaka

লেনোভো এলওকিউ নতুন মডেলের দুটি গেমিং ল্যাপটপ নিয়ে এলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং, কনটেন্ট ক্রিয়েশন এবং উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটিংয়ের চাহিদা পূরণে লেনোভো এলওকিউ সিরিজের দুটি নতুন গেমিং ল্যাপটপ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে দেশের অন্যতম শীর্ষ আইটি ডিস্ট্রিবিউটর গ্লোবাল ব্র্যান্ড পিএলসি। লেনোভো এলওকিউ ১৫আইআরএক্স১০ সিরিজের ৮৩জেই০১এইচএক্সএলকে এবং ৮৩জেই০১এইচডব্লিউএলকে মডেল দুটিতে রয়েছে ১৪তম প্রজন্মের ইন্টেল কোর আই৭-১৪৭০০এইচএক্স প্রসেসর, যা গেমিংয়ের পাশাপাশি মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং এবং অন্যান্য চাহিদাসম্পন্ন কার্যক্ষমতা সামলাতে সক্ষম।

দুটি ল্যাপটপেই রয়েছে ২০-কোর ও ২৮-থ্রেডের ইন্টেল কোর আই৭-১৪৭০০এইচএক্স প্রসেসর, সর্বোচ্চ ৫.৫ গিগাহার্টজ পর্যন্ত বুস্ট ক্লক, ১৬ জিবি ডিডিআর৫-৫৬০০ র‍্যাম এবং ৫১২ জিবি পিসিআই-ই ৪.০ এনভিএমই এসএসডি যার কারণে এএএ গেমিং, ভিডিও এডিটিং, মাল্টিটাস্কিং এর কাজ সহজেই করা যায়। ১৫.৬ ইঞ্চির সম্পুর্ণ এইচডি আইপিএস ডিসপ্লেতে রয়েছে ১৪৪হার্জ রিফ্রেশ রেট, ৩০০ নিটস ব্রাইটনেস, অ্যান্টি-গ্লেয়ার সুবিধা এবং ১০০% এসআরজিবি কালার গ্যামুট, যা দ্রুতগতির গেমিং ও ভিজ্যুয়াল কনটেন্ট উপভোগে সহায়তা করে। পাশাপাশি, ২৪-জোন আরজিবি ব্যাকলিট কিবোর্ড, নাহমিক অডিও, প্রাইভেসি শাটার এবং ৫ মেগাপিক্সেলের ই-শাটার ওয়েবক্যাম, ব্যবহারকারীর অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করে।

মডেল দুটির প্রধান পার্থক্য হলো এর গ্রাফিক্স সক্ষমতায়। লেনোভো এলওকিউ ১৫আইআরএক্স১০ ৮৩জেই০১এইচএক্সএলকে মডেলে রয়েছে ৮ জিবি জিডিডিআর৭ মেমোরিসহ এনভিডিএ জিফোর্স আরটিএক্স ৫০৬০ জিপিইউ এবং সর্বোচ্চ ৫৭২ এআই টপস সক্ষমতা যার বাজারমুল্য  ২,২৫,০০০ টাকা। অন্যদিকে, ৮৩জেই০১এইচডব্লিউএলকে মডেলে রয়েছে ৮ জিবি  জিডিডিআর৭ মেমোরিসহ এনভিডিএ জিফোর্স আরটিএক্স ৫০৫০ জিপিইউ এবং সর্বোচ্চ ৪৪০ এআই টপস সক্ষমতা যার বাজারমুল্য ২,১৭,০০০ টাকা। ফলে ব্যবহারকারীরা নিজেদের গেমিং, গ্রাফিক্স ও পারফরম্যান্সের প্রয়োজন অনুযায়ী উপযুক্ত মডেল বেছে নিতে পারবেন।

উন্নত পারফরম্যান্সের পাশাপাশি ল্যাপটপ দুটিতে রয়েছে লেনোভো এলএ১ এআই চিপ, ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, এইচডিএমআই ২.১, ইউএসবি-সি, আরজে৪৫ ল্যান এবং ইথারনেট পোর্টসহ প্রয়োজনীয় কানেক্টিভিটি সুবিধা। ৬০ওয়াট/ঘন্টা ব্যাটারি, ফির্মওয়ার টিপিএম ২.০ এবং লুনা গ্রে রঙের আধুনিক ডিজাইন এগুলোকে গেমিং ও দৈনন্দিন কাজের উপযোগী করে তুলেছে। র‍্যাম সর্বোচ্চ ৩২ জিবি পর্যন্ত আপগ্রেড করা যায় এবং অতিরিক্ত এম.২ এসএসডি স্লটের মাধ্যমে স্টোরেজ বাড়ানোর সুবিধাও রয়েছে। লেনোভো এলওকিউ ১৫আইআরএক্স১০-এর দুটি মডেলই গেমার, স্ট্রিমার, কনটেন্ট ক্রিয়েটর এবং পারফরম্যান্সনির্ভর ব্যবহারকারীদের জন্য উপযোগী বিকল্প।

ল্যাপটপে রয়েছে ২ বছরের ব্র্যান্ড ওয়ারেন্টি এবং পাওয়ার অ্যাডাপ্টারে ১ বছরের ওয়ারেন্টি। পণ্যের মূল্য ও বিস্তারিত তথ্য জানতে এবং আসল লেনোভো পণ্য কিনতে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনলাইন স্টোর, নিকটস্থ ব্রাঞ্চ ও অনুমোদিত পার্টনার হাউসগুলোতে যোগাযোগ করা যাবে।

এই সপ্তাহের জনপ্রিয়

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

সর্বশেষ

চার্জিংয়ে নতুন চমক: রোবট লুক আর এলইডি ডিসপ্লের ইউগ্রিন চার্জিং এডাপ্টার

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন, ট্যাবলেট কিংবা ল্যাপটপ—প্রতিদিনের একাধিক ডিভাইস চার্জ...

ডেল টেকনোলজিসের কোর সার্ভার পার্টনার অব দ্যা ইয়ার এওয়ার্ড পেল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় আইসিটি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস...

আইওওয়াইয়ের অ্যাম্বাসেডর হলেন রূপালী বাংলাদেশের আব্দুর রহিম

টেকভিশন২৪ ডেস্ক: দৈনিক রূপালী বাংলাদেশের স্পেশাল করেসপন্ডেন্ট ও বিজনেস...

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

টেকভিশন২৪ ডেস্ক: পূজার কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে নোট সিরিজের...

৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে রিয়েলমি সি১০০ উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: তরুণ প্রজন্মের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি বাংলাদেশে...

এজেন্টিক এআই এক্সপেরিয়েন্স নিয়ে এলো টেকনোর ‘এলা ক্ল’

টেকভিশন২৪ ডেস্ক: এআই অ্যাসিস্ট্যান্ট এখন শুধু প্রশ্নের উত্তর দেওয়ার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি