শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
32.8 C
Dhaka

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

ঢাকা, ১৫ অক্টোবর ২০২৬: আসুসের রিপাবলিক অব গেমার্স (আরওজি) এর ২০ বছর পূর্তি উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে আসুস বাংলাদেশ। ঢাকায় ‘ডেয়ার টু ইনোভেট’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গেমিং খাতে আরওজির দুই দশকের যাত্রা তুলে ধরা হয়। অনুষ্ঠানে ই-স্পোর্টস গেমার, টেক রিভিউয়ার এবং প্রযুক্তি খাতের প্রতিনিধিরা অংশ নেন। এ উপলক্ষে আসুস পাঁচটি নতুন গেমিং ল্যাপটপ উন্মোচন করে। এছাড়া, দেশব্যাপী একটি অনলাইন ই-স্পোর্টস টুর্নামেন্টের ঘোষণা দেওয়া হয়।

নতুন ল্যাপটপগুলো হলো আরওজি জেফিরাস ডুও (জিএক্স৬৫১), জেফিরাস জি১৪ (জিইউ৪০৫), জেফিরাস জি১৬ (জিইউ৬০৬) এবং আসুস টিইউএফ গেমিং ১৬ (এফএক্স৬১০)।

অনুষ্ঠানে টাফ এবং আরওজি ল্যাপটপ প্রদর্শন করা হয়। নতুন ল্যাপটপগুলোর মধ্যে আরওজি জেফিরাস ডুও ছিল অন্যতম আকর্ষণ। এতে রয়েছে দুটি ১৬ ইঞ্চির ওলেড  ডিসপ্লে, যা গেম খেলা, একসঙ্গে একাধিক কাজ করা এবং কনটেন্ট তৈরির জন্য তৈরি করা হয়েছে। এর দুটি ডিসপ্লের একটিতে গেম খেলার পাশাপাশি অন্যটিতে চ্যাট, গেমিং গাইড বা অন্যান্য অ্যাপ চালু রাখা যায়। এ ছাড়া ভিডিও এডিটিং ও গ্রাফিক্স ডিজাইনের মতো কাজেও অন্য স্ক্রিনটি ব্যবহার করা যায়।

জেফিরাস জি১৪ ও জি১৬ পাতলা ও হালকা ল্যাপটপ। এগুলো গেমিংসহ অন্যান্য জটিল কাজের কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে। তাই যাদের পাওয়ারফুল অথচ ছোট এবং হালকা কম্পিউটার প্রয়োজন, তাদের জন্য এই ল্যাপটপ দু’টি উপযোগী। অন্যদিকে টেকসই গঠন ও নিয়মিত গেম খেলার উপযোগী পারফরম্যান্সেকে গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে আসুস টাফ গেমিং ১৬ ল্যাপটপ।

ল্যাপটপ উন্মোচনের পাশাপাশি আসুস ‘আরওজি শোডাউন’ নামে একটি অনলাইন ই-স্পোর্টস টুর্নামেন্টের ঘোষণা দিয়েছে। এ প্রতিযোগিতার মোট পুরস্কারের পরিমাণ এক লাখ টাকা। বাংলাদেশের গেমাররা এতে অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় নিবন্ধন ও ম্যাচের সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য আসুস ও আরওজির অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে জানানো হবে।

আসুসের বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. আল ফুয়াদ বলেন, “২০ বছর ধরে আরওজি গেমিং প্রযুক্তিতে নতুন কিছু করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।” তিনি আরও বলেন, “বাংলাদেশে গেমিং কমিউনিটি আগ্রহী এবং ক্রমেই বড় হচ্ছে। আমরা আমাদের নতুন প্রযুক্তি নিয়ে আসার পাশাপাশি গেমারদের একসাথে যুক্ত করা, প্রতিযোগিতা আয়োজন এবং তাদের দক্ষতা বাড়ানোর আরও সুযোগ তৈরি করতে আগ্রহী।”

এই সপ্তাহের জনপ্রিয়

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

নিরবচ্ছিন্ন দিনের জন্য এলো ভিভো ওয়াই৩২

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২।...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

সর্বশেষ

ওয়ালটন হাই-টেকের ২০তম এজিএম: ১৮০ শতাংশ ক্যাশ ও ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন

শক্তিশালী আর্থিক অগ্রগতি ও পরিকল্পিত নতুন বিনিয়োগে সন্তুষ্ট বিনিয়োগকারীরাটেকভিশন২৪...

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি