মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
29.6 C
Dhaka

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান কোহিনূর সিটি ও বালি আর্কেডে ইন্টারনেট সেবা প্রদানের ক্ষেত্রে লাইসেন্সধারী আইএসপির সেবা প্রদান নিয়ন্ত্রন করা নিয়ে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (আইএসপিএবি) কর্তৃক অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি), সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষ এবং আইএসপিএবির মধ্যে একটি বৈঠক/সভা বিটিআরসি প্রধান কার্যালয়, ঢাকায় অনুষ্ঠিত হয়।

বৈঠকে মেরিডিয়ান কোহিনূর সিটির ক্ষেত্রে মার্কেট কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন সক্রিয় নেটওয়ার্ক অবকাঠামো ব্যবহারের বিষয়টি তুলে ধরে আইএসপিএবি। বিদ্যমান ব্যবস্থায় ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এককালীন ১ লাখ টাকা এবং মাসিক ইন্টারনেট আয়ের ৩৫ শতাংশ হারে সেবা ফি নেওয়া বিষয়টি বৈঠকে তুলে ধরা হয়।

বৈঠকে বিটিআরসি সংশ্লিষ্ট মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করে এবং বৈধ লাইসেন্সধারী আইএসপিগুলো থেকে গ্রাহকদের ইন্টারনেট সেবা প্রদানে কোন রকম বাড়তি চার্জ নেয়া না হয় এবং অযৌক্তিক বাধার সম্মুখীন না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করে।

অন্যদিকে, বালি আর্কেডের ক্ষেত্রে মার্কেট কর্তৃপক্ষ একটি আইএসপি থেকে ইন্টারনেট সংযোগ নিয়ে তা নিজেদের ইউটিলিটি সেবা হিসেবে দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানে সরবরাহ এবং গ্রাহকদের কাছ থেকে সরাসরি ইন্টারনেট বিল আদায় করছে—এ বিষয়টিও বৈঠকে অবহিত করা হয় ।

বৈঠকে সিদ্ধান্ত হয়, মেরিডিয়ান কোহিনূর সিটি ও বালি আর্কেডের দোকান, অফিস এবং অন্যান্য স্বতন্ত্র গ্রাহক তাদের নিজস্ব পছন্দ অনুযায়ী বিটিআরসির বৈধ লাইসেন্সধারী যে কোনো আইএসপি থেকে বিটিআরসি এর অনুমদিত ট্যারিফ অনুযায়ী ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবেন। তবে এক্ষেত্রে বিটিআরসি মার্কেট দুইটিতে ফাইবার ক্যাবলের শৃঙ্খলা বজায় রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সার্বিক সহযোগীতার জন্য আইএসপিএবিকে নির্দেশ প্রদান করে।   

এ ছাড়া ভবিষ্যতে কোনো ভবন, মার্কেট, বাণিজ্যিক কমপ্লেক্স, আবাসিক এলাকা বা আবাসন প্রকল্পে কোনো নির্দিষ্ট আইএসপির মাধ্যমে একচেটিয়া বা দ্বৈত নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা সৃষ্টি বা বজায় রাখতে কোনো আইএসপি সহযোগিতা করলে সংশ্লিষ্ট আইএসপির বিরুদ্ধে প্রচলিত আইন, লাইসেন্সের শর্ত এবং বিটিআরসির নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে বলে বৈঠকে জানানো হয়।

বিষয়টি নিয়ে আইএসপিএবি সভাপতি আমিনুল হাকিম জানিয়েছেন, গ্রাহকের সেবাদাতা নির্বাচনের স্বাধীনতা, আইএসপিগুলোর মধ্যে সুস্থ প্রতিযোগিতা এবং বৈধ লাইসেন্সধারী সব প্রতিষ্ঠানের জন্য সমান সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে তারা বিটিআরসি ও সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে কাজ করে যাবে।

আইএসপিএবি মহাসচিব জনাব নাজমুল করিম ভূঞাঁ বলেন, আমরা আশা করি, বিটিআরসির নির্দেশনার আলোকে সংশ্লিষ্ট মার্কেট ও স্থাপনা কর্তৃপক্ষ গ্রাহকের পছন্দের স্বাধীনতা এবং বৈধ আইএসপিগুলোর সমানভাবে ব্যবসা পরিচালনার সুযোগ নিশ্চিত করবে।

আজ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)-এর অফিস সেক্রেটারি বিজয় কুমার পালের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।

এই সপ্তাহের জনপ্রিয়

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

সর্বশেষ

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

ভিভো ওয়াই৩২: এবার ব্যাটারিতে বড় চমক

টেকভিশন২৪ ডেস্ক: ব্যস্ততার ধরন বদলেছে, বেড়েছে সবসময় সংযুক্ত থাকার...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি