শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
28 C
Dhaka

জিপি ডিজিটাল নিনজা কোডমাস্টার হ্যাকাথনে বিজয়ী ১০ উদ্যোক্তা

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশের কানেক্টিভিটি পার্টনার হিসেবে, ডিজিটালাইজেশন ও নিউ নরমালে গ্রাহকদের চাহিদা পূরণে দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে গ্রামীণফোন ধারাবাহিকভাবে কাজ করছে। গত ডিসেম্বর প্রতিষ্ঠানটি এই প্ল্যাটফর্মের অধীনে ফ্ল্যাগশিপ ইভেন্ট হিসেবে ‘কোডমাস্টার্স’ হ্যাকাথন’র সিরিজ আয়োজন করে। এই প্ল্যাটফর্মটি মর্ডানাইজেশন ও ডিজিটালাইজেশনের লক্ষ্যপূরণে গ্রামীণফোনকে দক্ষ কোডার্স ও ডেভেলপারস খুঁজে পেতে সহায়তা করেছে।

এক হাজার তিনশ’রও বেশি ডিজিটাল নিনজা ‘কোডমাস্টার্স’ হ্যাকাথনে রেজিস্ট্রেশন করেন। হ্যাকাথন পার্ট-১ অংশগ্রহণের জন্য চারশ’রও বেশি প্রতিযোগীকে নির্বাচিত করা হয় এবং এর মধ্য থেকে প্রায় ৬০ জন হ্যাকাথন পার্ট-২ এ অংশগ্রহণের সুযোগ পান। বিজয়ীদের জন্য গ্রামীণফোন রাজধানীর জিপি হাউজে এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে ‘ডিজিটাইজেশন অ্যান্ড গ্রোথ প্রসপেক্টস অব বাংলাদেশ’ শীর্ষক এক প্যানেল ডিসকাশনের আয়োজন করা হয়। আলোচনায় বেসিসের প্রেসিডেন্ট  সৈয়দ আলমাস কবীর, প্রথম আলোর ইয়ুথ প্রোগ্রামসের হেড মুনীর হাসান, এলআইসিটির পলিসি এ্যাডভাইসর সামি আহমেদ, গ্রামীণফোনের হেড অব ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি সোলায়মান আলম, প্রতিষ্ঠানটির প্রধান মানবসম্পদ কর্মকর্তা সৈয়দ তানভীর হোসেন এবং এর হেড অব কমিউনিকেশনস খায়রুল বাশার অংশগ্রহণ করেন।

বাংলাদেশের কোডার্স এবং ডেভেলপারসদের সমন্বয়ে ইনোভেটিভ সল্যুশন তৈরির লক্ষ্যে পরস্পরকে যুক্ত করার মাধ্যমে ডিজিটাল নিনজা প্ল্যাটফর্ম তৈরি করেছে গ্রামীণফোন। যাত্রা শুরুর পর থেকেই এ প্ল্যটফর্মের লক্ষ্য ছিলো একটি ফ্রিল্যান্সার কমিউনিটি তৈরি করা। এ উদ্যোগটি স্থানীয় ডেভেলপারদের পরস্পরের সাথে যুক্ত করে তাদের ডিজিটাল স্কিল বাড়াতে সহায়তা করবে, যার মাধ্যমে তারা  গ্রাহকদের স্বাচ্ছন্দ্যে প্রয়োজনীয় সল্যুশন তৈরি করতে পারবে।

প্রত্যেক ক্যাটাগরি থেকে একজন বিজয়ী ও রানার আপ নির্বাচিত করা হয়। ক্যাটাগরিগুলো হলো: অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, বিজনেস অ্যানালিস্ট, আইওএস অ্যাপ্লিকেশন, কোয়ালিটি অ্যাস্যুরেন্স ইঞ্জিনিয়ার এবং ব্যাকএন্ড ডেভেলপমেন্ট। প্রত্যেক বিজয়ী পুরস্কার হিসেবে এক লাখ টাকা পেয়েছেন এবং রানার আপরা পেয়েছেন প্রত্যেকে পঞ্চাশ হাজার টাকা করে।

 

এই সপ্তাহের জনপ্রিয়

দীর্ঘ অপেক্ষার পর বেসিস নির্বাচন, ভাবমূর্তি ফেরানোর প্রত্যয় প্রার্থীদের

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ অনিশ্চয়তা, প্রশাসকনির্ভরতা ও একাধিক দফা জটিলতার...

কুমিল্লায় বাংলালিংকের ৫০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্প চালু

টেকভিশন২৪ ডেস্ক: নিজেদের কুমিল্লা ডেটা সেন্টারে ৫০ কিলোওয়াট ক্ষমতাসম্পন্ন...

বেসিস নির্বাচনে আন্তর্জাতিক ক্যাটাগরি বাদে ২৬ প্রার্থী

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের শীর্ষ সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন...

ইসলামিক তথ্য নিয়ে নতুন ওয়েব অ্যাপ ‘প্রিয় মুসলিম’

দৈনন্দিন প্রয়োজনীয় ইসলামিক তথ্য এক জায়গায় দিতে ‘প্রিয় মুসলিম’...

বিএমইউতে অত্যাধুনিক সি-আর্ম ফ্লুরোস্কোপি ইমেজিং মেশিনের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) এর অর্থোপেডিক অপারেশন...

সর্বশেষ

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

ভিএলএসআইথন ৩.০ চ্যাম্পিয়ন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেভিয়েশন

টেকভিশন২৪ ডেস্ক: জমকালো আয়োজনে পর্দা নামলো দেশের সেমিকন্ডাক্টর বিষয়ক...

বাজারে এলো লেনোভো এআই কোপাইলট+ পিসি ল্যাপটপ

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রযুক্তি বাজারে এআই কম্পিউটিং এবং আধুনিক...

প্রযুক্তি নয়, দক্ষ ও সমন্বিত জনসেবাই ডিজিটাল রূপান্তরের মূল লক্ষ্য: আইসিটি মন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

দাহুয়া টেকনোলজির ফায়ার অ্যালার্ম সিস্টেমের জাতীয় পরিবেশক হলো কোয়াড হাব

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আধুনিক অগ্নিনিরাপত্তা প্রযুক্তির ব্যবহার বাড়াতে বিশ্বখ্যাত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি