বৃহস্পতিবার, জুলাই ১৬, ২০২৬
30 C
Dhaka

টেক সি’র ভার্চুয়াল সলভেথন ৩০ জানুয়ারি, চলছে রেজিস্ট্রেশন

টেকভিশন২৪ ডেস্ক: বৈশ্বিক চ্যালেঞ্জসমূহ মোকাবেলার জন্য কার্যকরি উপায় বের করে আনার লক্ষ্যে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর উদ্যোগে, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলোজি (এমআইটি) সলভ-এর সহযোগিতায় এবং এফবিসিসিআই টেক সি-এর পরিচালনায় আগামী ৩০ জানুয়ারি একটি ভার্চুয়াল সলভেথন আয়োজন করা হয়েছে। এফবিসিসিআই ভার্চুয়াল সলভেথন পাওয়ার্ড বাই এমআইটি সলভ’ শীর্ষক কার্যক্রমটি বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে।

রিজিলেন্ট ইকোসিস্টেম, হেলথ সিকিউরিটি অ্যান্ড প্যানডেমিকস, ইক্যুইটেবল ক্লাসরুমস অ্যান্ড লার্নিং স্পেসেস, ডিজিটাল ইনক্ল্যুশন ফর ইকোনোমিক জাস্টিস- এই চারটি এমআইটি ২০২১ চ্যালেঞ্জ থিমের উপর ভিত্তি করে সলভেথন ওয়ার্কশপ অনুষ্ঠিত হবে। এই কার্যক্রমে অংশগ্রহণ করতে চাইলে আগ্রহী প্রার্থী ও তার দলকে এই চ্যালেঞ্জগুলো দক্ষতার সাথে মোকাবেলা করতে সক্ষম হওয়ার উপায় সংক্রান্ত আইডিয়া জমা দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। কার্যক্রমটির সার্বিক পরিচালনার দায়িত্বে থাকবেন এমআইটি সলভ কর্মকর্তা ও প্রশিক্ষণপ্রাপ্ত ফ্যাসিলিটেটর।

কার্যক্রমটি প্রসঙ্গে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, “দেশের মেধাবী তরুণদের খুঁজে বের করার লক্ষ্যেই এই আয়োজন। আমার দৃঢ় বিশ্বাস, ‘এফবিসিসিআই ভার্চুয়াল সলভেথন পাওয়ার্ড বাই এম আইটি সলভ’-এর মাধ্যমে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম এমন সম্ভাবনাময় তরুণদের দেখা পাবো, যারা পরবর্তীতে বিশ্ব দরবারে বাংলাদেশের সক্ষমতাকে তুলে ধরবে।”

এফবিসিসিআই টেক সি উপদেষ্টা সোনিয়া কবীর বশির বলেন, “পূর্বে আমাদের দেশের সম্ভাবনাময় তরুণদের এমআইটি সলভ এর মতো আয়োজনে অংশগ্রহণ ছিলো অত্যন্ত ব্যয় ও সময় সাপেক্ষ। দীর্ঘদিন ধরে এফবিসিসিআই আয়োজিত ভার্চুয়াল সলভেথনের মতো সময়োপযোগী উদ্যোগ গ্রহণের কথা থাকলেও তা হয়ে উঠেনি। আশা করছি, এমআইটি সলভ-এর মতো শক্তিশালী প্ল্যাটফর্মের সহযোগিতায় গৃহীত আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম দেশের মেধাবী তরুণদের খুঁজে বের করার এই উদ্যোগ সাফল্যের মুখ দেখবে এবং ভবিষ্যতেও আমরা এ ধরনের উদ্যোগ গ্রহণের ধারা অব্যাহত রাখব।”  

পারস্পরিক আলোচনার ভিত্তিতে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় কার্যকরি উপায় বের করার লক্ষ্যে সলভেথনের কর্মশালাগুলো সাজানো হয়। নিজস্ব প্রচেষ্টা ও দক্ষতাকে কাজে লাগিয়ে কার্যকরভাবে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলার সক্ষমতা প্রদর্শনের অনন্য এক সুযোগ তৈরি করে দিচ্ছে এই কার্যক্রমটি। এই প্ল্যাটফর্মটিতে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষকে জানা, আলোচনা, আইডিয়া শেয়ার করার সুযোগ দিয়ে থাকে।

সীমিত ধারণক্ষমতার কারণে আগ্রহী প্রার্থীদের দ্রুত রেজিস্ট্রেশন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। 

এই সপ্তাহের জনপ্রিয়

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

আসল এবং নকল মোবাইল ফোন চেনার সহজ ৭ টি উপায়

টেকভিশন২৪ প্রতিবেদক: বর্তমানে মোবাইল ফোন বাজারে চলছে এক তুমুল...

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

সর্বশেষ

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

দেশের রাস্তায় এখন ১ হাজারেরও বেশি বিওয়াইডি গাড়ি

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) উৎপাদক...

জামাল ভূঁইয়ার সাথে ফুটবলপ্রেমীদের দেখা করার স্বপ্ন সত্যি করছে অপো

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি ব্র্যান্ড অপো, বাংলাদেশ জাতীয়...

ল্যাগ ছাড়াই গেম খেলার আনন্দ দেবে ফোনের কুলিং প্রযুক্তি

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোনের পারফরম্যান্সের কথা উঠলেই সবার আগে চোখের...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

গুলশানে নতুন ১ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডেটা সেন্টার চালু করল কোলোসিটি

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি এন্টারপ্রাইজ এবং ক্লাউড অবকাঠামো খাতের পরিধি...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি