মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬
26 C
Dhaka

ওয়ালেটে রাখার উপযোগী ফিচার ফোন আনলো সেলেক্সট্রা

টেকভিশন২৪ ডেস্ক: দেশীয় প্রযুক্তি পণ্য নির্মাতা প্রতিষ্ঠান সেলেক্সট্রা লিমিটেড ‘এক্সট্রা’ ব্র্যান্ডের অধীনে বাজারে এনেছে নতুন ফিচার ফোন ‘এক্সট্রা এক্স১’। প্রতিষ্ঠানটির দাবি, এটি দেশের সবচেয়ে স্লিম ফিচার ফোন। রবিবার (১৯ জুলাই) থেকে ফোনটি সারা দেশে বিক্রি শুরু হয়েছে।

সেলেক্সট্রা জানিয়েছে, তাদের নিজস্ব কারখানায় উৎপাদিত ফোনটির সবচেয়ে বড় আকর্ষণ ৭.৩ মিলিমিটার পুরুত্বের আল্ট্রা স্লিম ডিজাইন। পাতলা গঠনের কারণে ফোনটি সহজেই ওয়ালেট বা ছোট জায়গায় রাখা যাবে।

ফোনটি সম্পর্কে সেলেক্সট্রার চিফ বিজনেস অফিসার মোহাম্মদ আসিফ বলেন, “এক্সট্রা ফোনে আমরা সবসময় ডিজাইনের ওপর বিশেষ গুরুত্ব দিয়ে থাকি। এক্স১ মডেল সেই প্রতিশ্রুতিরই প্রতিফলন। আমরা বিশ্বাস করি, এটি বাজারে নতুন ধারা তৈরি করবে এবং ব্যবহারকারীদের স্টাইলিশ ফিচার ফোন ব্যবহারের পুরনো অনুভূতি ফিরিয়ে আনবে।”

এক্সট্রা এক্স১–এ রয়েছে ২.৪ ইঞ্চির ডিসপ্লে এবং ১,২৫০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। ফোনটিতে টাইপ-সি চার্জিং সুবিধা থাকায় দ্রুত ও সহজে চার্জ দেওয়া যাবে। পাশাপাশি এতে যুক্ত করা হয়েছে ‘ম্যাজিক ভয়েস’ ফিচার, যার মাধ্যমে কল করার সময় কণ্ঠস্বর পরিবর্তন করা সম্ভব।

জরুরি ব্যবহারের জন্য ফোনটিতে টর্চলাইটও রয়েছে। ডিভাইসটি কালো, ধূসর ও সাদা- এই তিনটি রঙে পাওয়া যাচ্ছে।

সেলেক্সট্রা জানিয়েছে, ফোনটির সঙ্গে ১০০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দেওয়া হবে। দেশের বাজারে এক্সট্রা এক্স১- এর মূল্য নির্ধারণ করা হয়েছে ১ হাজার ৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মের উদ্বোধন ও অনুদান দিলেন প্রধানমন্ত্রী

টেকভিশন২৪ ডেস্ক: ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করেছেন...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

সর্বশেষ

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

দীর্ঘস্থায়ী স্মুথ পারফরম্যান্সে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: একটি স্মার্টফোনের অভিজ্ঞতা শুধু স্পেসিফিকেশনে সীমাবদ্ধ নয়।...

১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের গণপরিবহন ব্যবস্থাকে আরও আধুনিক, পরিবেশবান্ধব ও...

ফেসবুক-মেসেঞ্জার হঠাৎ ডাউন!

টেকভিশন২৪ ডেস্ক: হঠাৎ করেই জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ব্যবহারে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি