রবিবার, নভেম্বর ২৯, ২০২৬
30 C
Dhaka

বাজারে এলো নতুন ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে বিক্রি শুরু হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৫০০। ফোনটিতে রয়েছে এই সেগমেন্টের সবচেয়ে বড় ৮,১০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি। তবে শুধু বড় ব্যাটারিই নয়, ব্যবহারকারীদের দৈনন্দিন কাজ আর বিনোদনে দারুণ ও মসৃণ এক অভিজ্ঞতা দিতেও সমান খেয়াল রেখেছে ভিভো।

একটা ভালো মুভির মজাও খারাপ ডিসপ্লেতে নষ্ট হয়ে যায়। গেমিংয়ে ল্যাগ বা স্ক্রলিংয়ে মসৃণতা না থাকলেও অভিজ্ঞতা হয় বিরক্তিকর। যেহেতু বিনোদন এখন দৈনন্দিন জীবনের অংশ, তাই ভালো ডিসপ্লের গুরুত্বও বেড়েছে।

তাই ভিভো ওয়াই৫০০-এর ডিসপ্লের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে রয়েছে ১.৩৫ মিলিমিটার আল্ট্রা-স্লিম বেজেল, ৯৪.৪৭ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও এবং ৬.৮৩ ইঞ্চির ১.৫কে ইনফিনিটি অ্যামোলেড ডিসপ্লে। ২৮০০ × ১২৬০ রেজ্যুলেশন, ৪৪৯ পিপিআই পিক্সেল ডেনসিটি এবং ১.০৮ বিলিয়ন রং প্রদর্শনের সক্ষমতা ছবিকে আরও স্পষ্ট ও প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি ডুয়াল স্টেরিও স্পিকার গেম, ভিডিও ও গান শোনাকে আরও উপভোগ্য করে তোলে।

এছাড়াও ডিসপ্লেটিতে আছে এইচডিআর১০+ সাপোর্ট এবং সর্বোচ্চ ৫,০০০ নিটস পিক ব্রাইটনেস, ফলে তীব্র রোদেও কনটেন্ট স্পষ্ট দেখা যায়। এসজিএস লো ব্লু লাইট ও এসজিএস লো ফ্লিকার সার্টিফিকেশন দীর্ঘ সময় ব্যবহারে চোখের চাপ কমাতে সহায়তা করে। পাশাপাশি ১২০ হার্জ রিফ্রেশ রেট, স্ক্রলিং, টাচ রেসপন্স ও সার্বিক ব্যবহারকে আরও মসৃণ করে।

শুধু ডিসপ্লেই নয়, পারফরম্যান্সের দিকেও বিশেষ গুরুত্ব দিয়েছে ভিভো। এতে রয়েছে ৬ ন্যানোমিটারের আল্ট্রা স্মুথ প্রসেসর, যার আনতুতু স্কোর ৬,৮০,০০০। এটি দৈনন্দিন মাল্টিটাস্কিং, বিনোদন ও গেমিংয়ে নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিত করে। পাশাপাশি অরিজিনওএস ৬ ব্যবহারকারীদের দৈনন্দিন অভিজ্ঞতাকে করে আরও সহজ।

সেগমেন্টের সবচেয়ে বড় ব্যাটারি এবং ৬ বছরের ব্যাটারি হেলথ কমিটমেন্ট, দীর্ঘ সময় নির্ভরযোগ্য ব্যাটারি ব্যাকআপ নিশ্চিত করবে ভিভো ওয়াই৫০০। পাশাপাশি এতে আছে রিভার্স চার্জিং সুবিধা।

পার্ল হোয়াইট ও মিডনাইট ব্লু দুই রঙেই পাওয়া যাচ্ছে ভিভো ওয়াই৫০০। নেবুলা উইন্ডো ক্যামেরা ডিজাইন ও অ্যান্টি-ড্রপ আর্মর ডিজাইন স্মার্টফোনটিকে করেছে আকর্ষণীয় ও টেকসই।

ফটোগ্রাফির জন্য এতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের সনি মেইন ক্যামেরা ও ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এআই চেঞ্জ স্কাই এবং আইপি৬৯ আন্ডারওয়াটার ফটোগ্রাফি ছবি তোলায় যোগ করেছে নতুন মাত্রা।

১৪ থেকে ২০ জুলাই পর্যন্ত ভিভো ওয়াই৫০০ কিনলে গ্রাহকরা একটি স্মার্টওয়াচ অথবা সর্বোচ্চ ৯ মাসের ০% ইএমআই সুবিধার মধ্যে যে-কোনো একটি বেছে নিতে পারবেন। প্রতিটি ক্রয়ের সঙ্গে থাকছে ১৮ মাসের ওয়ারেন্টি, সিলভার মেম্বারশিপ ও বিশেষ ডেটা বান্ডেল (শর্ত প্রযোজ্য)। ভিভো ওয়াই৫০০-এর ১২৮ জিবি ও ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম যথাক্রমে ৩৬,৯৯৯ টাকা ও ৪৩,৯৯৯ টাকা।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

ভারতে মেটার কার্যালয়ে হামলা ও ভাঙচুর

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে বিরোধী দল কংগ্রেসের সদস্যদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট...

ই-ক্যাবের নির্বাচন ২০২৪-২৬: সোহেল মৃধা

টেকভিশন২৪ ডেস্ক: ই-ক্যাবের নির্বাচন কেন দরকার, নির্বাচন দিয়ে আসলে কি...

ই-ক্যাবে প্রশাসক নিয়োগ

টেকভিশন২৪ ডেস্ক: বাণিজ্য সংগঠন আইন ২০২২ এর ১৭ ধারা...

বিসিএসের আসন্ন নির্বাচন: সদস্যদের তথ্য হালনাগাদের সময়সীমা ১৫ ডিসেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) আসন্ন নির্বাচন উপলক্ষে...

সর্বশেষ

আইটিইএস শিল্পের উন্নয়নে তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে বাক্কো কার্যনির্বাহী কমিটির সৌজন্য সাক্ষাৎ

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

আইসিটি বিভাগের নভেম্বর ২০২৬ মাসের এডিপি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে তথ্য...

জাতীয় প্রাণিসম্পদ পদক পেল স্মার্ট ডেইরি লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের প্রাণিসম্পদ খাতে অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় প্রাণিসম্পদ...

ঢাকায় আগামী ডিসেম্বরে বসছে চতুর্থ স্কোয়াট বাংলাদেশ সিম্পোজিয়াম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সফটওয়্যার কোয়ালিটি, কিউএ ও সফটওয়্যার টেস্টিং...

২০১৬ সালে ঢাকায় যাত্রা; ১০ বছরে উবার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে কার্যক্রম শুরুর ১০ বছর পূর্তি উদযাপন...

অভিভাবকদের আরও তথ্য দেবে টিকটকের নতুন ফ্যামিলি পেয়ারিং ফিচার

টেকভিশন২৪ ডেস্ক: কিশোর-কিশোরীরা টিকটকে কী ধরনের কনটেন্ট দেখছে, কত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি