বৃহস্পতিবার, অক্টোবর ১৫, ২০২৬
26.8 C
Dhaka

লেনোভোর নতুন ৮ মনিটর সিরিজ আনলো গ্লোবাল ব্র্যান্ড

টেকভিশন২৪ ডেস্ক: স্ক্রিনে চোখ রাখলেই এখন গতির ঝলক! বাংলাদেশের শীর্ষস্থানীয় প্রযুক্তি পণ্য পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি দেশের বাজারে নিয়ে এলো বিশ্বখ্যাত ব্র্যান্ড লেনোভো-এর ৮টি নতুন মডেলের মনিটর।

গত ১১ জুলাই রাজধানীর আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে চলমান ‘সিটি আইটি মনিটর ফেস্ট ২০২৬’-এ এই মনিটরগুলো আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিএস কমিটির সভাপতি আকতার হোসেন খান, সাধারণ সম্পাদক জাহিদ আলী ভূঁইয়া, গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর জিএম কামরুজ্জামান ও জিএম মনিরুল মোর্শেদ, লেনোভো ইন্ডিয়ার ন্যাশনাল ম্যানেজার হাসান রিয়াজ এবং গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর লেনোভো বিজনেস হেড মোঃ রেজাউল করিম তুহিন।

নিয়মিত কাজের জন্য – এল ও ডি সিরিজ

অফিস, পড়াশোনা কিংবা মাল্টিমিডিয়ার জন্য এসেছে লেনোভো এল২৪-৪সি, এল২৪ডি-৪সি ও এল২৭-৪সি – ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ১ মিলিসেকেন্ড রেসপন্স টাইমসহ। বড় স্ক্রিনপ্রেমীদের জন্য রয়েছে ৩১.৫ ইঞ্চির লেনোভো ডি৩২-৪০।

গেমার ও ক্রিয়েটরদের জন্য – লিজিয়ন সিরিজ: গতির অন্য এক জগৎ

গেমিং জগতে যারা আপস করতে রাজি নন, তাদের কথা মাথায় রেখেই এসেছে লেনোভোর জনপ্রিয় ‘লিজিয়ন’ সিরিজের ৪টি মনিটর। ফুল এইচডি রেজোলিউশনের লিজিয়ন ২৪-১০ এবং লিজিয়ন ২৭-১০ মডেল দুটিতে পাওয়া যাবে ২৪০ হার্টজ রিফ্রেশ রেট সাথে ০.৫ মিলিসেকেন্ড রেসপন্স টাইম, যার ফলে প্রতিপক্ষের সামান্যতম নড়াচড়াও চোখ এড়িয়ে যাবে না। রেজোলিউশন এবং গতি – এই দুটোই একসঙ্গে পেতে চাইলে বেছে নেওয়া যেতে পারে কিউএইচডি ডিসপ্লের লিজিয়ন ২৭কিউ-১০ কিংবা লিজিয়ন ২৭কিউডি-১০, যেখানে ২৪০ হার্টজ গতির পাশাপাশি রয়েছে নিখুঁত কালার। এর মধ্যে ফ্ল্যাগশিপ মডেল ২৭কিউডি-১০-এ বাড়তি সংযোজন হিসেবে দেওয়া হয়েছে দ্রুতগতির টাইপ-সি পোর্ট। আর হ্যাঁ, সিরিজের প্রতিটি মনিটরেই রয়েছে পূর্ণাঙ্গ আর্গোনোমিক স্ট্যান্ড – কাত করা, ঘোরানো কিংবা উচ্চতা ঠিক করার সুবিধাসহ, যাতে ঘণ্টার পর ঘণ্টা গেম খেললেও শরীরে চাপ না পড়ে।

রেজাউল করিম তুহিন বলেন, “গেমার, কন্টেন্ট ক্রিয়েটর ও করপোরেট ব্যবহারকারীদের প্রিমিয়াম অভিজ্ঞতা দিতেই এই মনিটরগুলো এনেছি। তবে গ্রাহকদের অনুরোধ করব, গ্রে-মার্কেট এড়িয়ে অথরাইজড চ্যানেল থেকেই জেনুইন পণ্য কিনুন – তবেই মিলবে ৩ বছরের ওয়ারেন্টির পূর্ণ নিশ্চয়তা।”

প্রতিটি মনিটরে রয়েছে ৩ বছরের অফিশিয়াল পার্টস ও সার্ভিস ওয়ারেন্টি। এখন থেকেই এগুলো পাওয়া যাচ্ছে গ্লোবাল ব্র্যান্ড পিএলসি-এর সব অনুমোদিত শাখা, ডিলার শপ ও অনলাইন পোর্টালে – সারাদেশে।

এই সপ্তাহের জনপ্রিয়

চড়া দামে নাভিশ্বাস: পুরোনো র‍্যাম-এসএসডিতে ঝুঁকছেন ক্রেতারা

টেকভিশন২৪ ডেস্ক: কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির বিশ্বব্যাপী অভূতপূর্ব...

বাংলাদেশের প্রথম ট্রেডট্রাস্ট-রেডি পার্টনার হলো স্পেকট্রাম

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের প্রথম প্রযুক্তি প্রতিষ্ঠান হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি...

আলো দিয়ে মস্তিষ্ক নিয়ন্ত্রণ: চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী

টেকভিশন২৪ ডেস্ক: আলোর সাহায্যে মস্তিষ্কের একক স্নায়ুকোষ বা নিউরন...

এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে

টেকভিশন২৪ ডেস্ক:  বৃহৎ পরিসরে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক (এআই) বিভিন্ন কাজের...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

সর্বশেষ

এআইয়ের নতুন যুগে বাংলাদেশ: এআই ডেটা সেন্টার গড়ার চ্যালেঞ্জ ও বাস্তবতা

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্ব অর্থনীতির পরতে পরতে এখন কৃত্রিম বুদ্ধিমত্তা...

বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ডসে জোড়া স্বীকৃতি পেল ‘গোল্ড কিনেন’

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তির সহায়তায় স্বর্ণ সঞ্চয়কে সর্বজনীন ও সহজলভ্য...

দেশে ক্যাননের ৪ মডেলের পেশাদার ক্যামেরা উন্মোচন করল স্মার্ট টেকনোলজিস

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের সম্প্রচার, চলচ্চিত্র নির্মাণ ও পেশাদার ভিডিও...

রংপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য নতুন প্রোডাক্ট ও ডিজিটাল-ফার্স্ট সেবা...

দেশে আইফোন ১৮ সিরিজ উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার

টেকভিশন২৪ ডেস্ক: দেশের একমাত্র অ্যাপল মনো স্টোর পার্টনার ও...

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর যমুনা ফিউচার পার্কে নিজেদের বহুল প্রতীক্ষিত...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি