বৃহস্পতিবার, নভেম্বর ১২, ২০২৬
23 C
Dhaka

যুক্তরাষ্ট্রের কালো তালিকায় আলিবাবা

টেকভিশন২৪ ডেস্ক: চীনের বিখ্যাত প্রযুক্তি ও ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবাকে ‘চীনা সামরিক কোম্পানি’ আখ্যা দিয়ে কালো তালিকাভুক্ত করেছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় (পেন্টাগন)। মার্কিন সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে ফেডারেল আদালতে একটি মামলা করেছে আলিবাবা। গত মঙ্গলবার দায়ের করা এই মামলায় প্রতিষ্ঠানটি অবিলম্বে কালো তালিকা থেকে তাদের নাম প্রত্যাহারের দাবি জানিয়েছে।

গত ৮ জুন পেন্টাগন কথিত ‘চীনা সামরিক কোম্পানি’র তালিকাটি বড় করে মোট ১৮৮টি প্রতিষ্ঠানে উন্নীত করে। ওয়াশিংটনের আশঙ্কা, বেইজিং তার দেশের বেসরকারি খাতের প্রযুক্তিগত অগ্রগতিকে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। পেন্টাগনের দাবি, চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সঙ্গে সম্পৃক্ততার মাধ্যমে আলিবাবা মূলত দেশটির প্রতিরক্ষা খাতের সহযোগী হিসেবে কাজ করছে।

তবে পেন্টাগনের এই দাবিকে পুরোপুরি ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে আলিবাবা। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়, এই সিদ্ধান্তের কোনো বাস্তবিক বা আইনি ভিত্তি নেই। আলিবাবা একটি স্বাধীন পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালিত হয় এবং তাদের পণ্য ও সেবাগুলো মূলত খুচরা ব্যবসা, পণ্য পরিবহন ও তথ্যপ্রযুক্তির জন্য তৈরি—কোনো অস্ত্র বা সামরিক কার্যক্রমের জন্য নয়।

মার্কিন সরকারের এই সিদ্ধান্তকে ‘স্বেচ্ছাচারী ও খামখেয়ালি’ আখ্যা দিয়ে আলিবাবা জানিয়েছে, এর ফলে কোম্পানিটি ইতোমধ্যে অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়েছে। এটি তাদের সুনাম ক্ষুণ্ন করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলছে।

উল্লেখ্য, নতুন মার্কিন আইন অনুযায়ী এই তালিকায় থাকা কোম্পানিগুলোর সঙ্গে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় সরাসরি কোনো চুক্তি করতে পারবে না। চলতি মাসে আলিবাবা ছাড়াও চীনের জনপ্রিয় ইন্টারনেট অনুসন্ধান ইঞ্জিন ‘বাইদু’, গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ‘বিওয়াইডি’ ও ‘নিও’ এবং জৈবপ্রযুক্তি কোম্পানি ‘উক্সি অ্যাপটেক’ এই কালো তালিকায় যুক্ত হয়েছে। এর মধ্যে উক্সি অ্যাপটেকও মার্কিন সরকারের বিরুদ্ধে মামলা করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

ডিজিটাল সিলেট সিটি প্রকল্পের আওতায় কক্সবাজারে ওয়াই-ফাই সিস্টেম স্থাপন

টেকভিশন২৪ ডেস্ক: ডিজিটাল বাংলাদেশ নির্মাণের অংশ হিসাবে তথ্য ও...

বাক্কোর নতুন কমিটির সভাপতি ফয়সাল আলিম, সেক্রেটারি নাহিদ হোসেন

টেকভিশন২৪ প্রতিবেদক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং...

কাপ্তাই ৪০০তম, আগামী জুনে ৫০০তম উপজেলা সংযুক্ত করবে আম্বার আইটি

টেকভিশন২৪ ডেস্ক: দেশের ৪০০তম উপজেলায় ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ চালু...

​জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন

টেকভিশন২৪ ডেস্ক: ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য...

টিএমজিবির ২০২৬–২০২৮ মেয়াদের নতুন কমিটি নির্বাচিত

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের সাংবাদিকদের শীর্ষস্থানীয়...

সর্বশেষ

বিকাশে সাত হাজারের বেশি ভুয়া অ্যাকাউন্ট শনাক্ত, ব্যাখ্যা তলব বাংলাদেশ ব্যাংকের

টেকভিশন২৪ ডেস্ক: দেশের শীর্ষস্থানীয় মোবাইল আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান...

নাগরিকের তথ্য সুরক্ষায় সাইবার নিরাপত্তা জোরদারের তাগিদ আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও...

বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম শীর্ষ ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকে...

কনটেন্ট ক্রিয়েটরদের জন্য রবির বিশেষ ‘ক্রিয়েটরস প্যাক’

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তরুণ প্রজন্মের মধ্যে ডিজিটাল মাধ্যমে ভিডিও...

জাইস ক্যামেরা ও প্রিমিয়াম ডিজাইনে দেশের বাজারে এল ভিভো ভি৮০

টেকভিশন২৪ ডেস্ক: প্রিমিয়াম ডিজাইন, শক্তিশালী পারফরম্যান্স এবং জাইস সুপার...

বিদেশে চিকিৎসা ও পড়াশোনার খরচের সীমা দ্বিগুণ করল বাংলাদেশ ব্যাংক

টেকভিশন২৪ ডেস্ক: প্রবাসীর চিকিৎসা ব্যয় এবং শিক্ষার্থীদের পড়াশোনার অর্থ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি