মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
28.2 C
Dhaka

বসুন্ধরা সিটি শপিং মলে দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: হুয়াওয়ে বাংলাদেশ দেশের প্রথম হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধন করেছে। বসুন্ধরা সিটি শপিং মলের বেসমেন্ট-০১-এ অবস্থিত এই ডিসপ্লে জোনের মাধ্যমে গ্রাহকরা এখন হুয়াওয়ের সর্বশেষ স্মার্টফোন, ফোল্ডেবল ডিভাইস, ট্যাবলেট, স্মার্টওয়াচ, স্মার্ট ব্যান্ড এবং অডিও ডিভাইস সরাসরি ব্যবহার ও অভিজ্ঞতা নেওয়ার সুযোগ পাবেন।

সম্প্রতি ‘নাউ ইজ ইয়োর স্পার্ক’ ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশে হুয়াওয়ের নতুন উদ্ভাবনী পণ্যসমূহ উন্মোচনের ধারাবাহিকতায় এই ডিসপ্লে জোন চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছে দিতে এবং বিশ্বমানের প্রযুক্তি অভিজ্ঞতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ।

উদ্বোধন উপলক্ষে ১৭ থেকে ২০ জুন পর্যন্ত থাকছে আকর্ষণীয় অফার, বিশেষ মূল্যছাড়, প্রি-বুকিং সুবিধা এবং উপহার। পাশাপাশি সব পণ্যের সঙ্গে থাকছে অফিসিয়াল ওয়ারেন্টি, অথেনটিক পণ্য এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা।

উদ্বোধনী অনুষ্ঠানে হুয়াওয়ে বাংলাদেশ ডিভাইস বিজনেসের কান্ট্রি হেড এরিক প্যাং বলেন, “বাংলাদেশ আমাদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার। হুয়াওয়ে ডিসপ্লে জোন উদ্বোধনের মাধ্যমে আমরা গ্রাহকদের আরও কাছে পৌঁছাতে পেরে আনন্দিত। এটি শুধু একটি ডিসপ্লে স্পেস নয়, বরং হুয়াওয়ের উদ্ভাবন ও স্মার্ট ইকোসিস্টেম অভিজ্ঞতার একটি নতুন গন্তব্য।”

বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেড (বিসিডিএল)-এর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ক্যাপ্টেন শেখ এহসান রেজা (অব.) বলেন, “বসুন্ধরা সিটি সবসময় বিশ্বমানের ব্র্যান্ড ও অভিজ্ঞতা দেশের ভোক্তাদের কাছে পৌঁছে দিতে কাজ করে যাচ্ছে। হুয়াওয়ে ডিসপ্লে জোনের উদ্বোধন প্রযুক্তিপ্রেমী গ্রাহকদের জন্য একটি নতুন অভিজ্ঞতার দ্বার উন্মোচন করবে বলে আমরা বিশ্বাস করি।”

ডিএক্স গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দেওয়ান কানন বলেন, “হুয়াওয়ের সঙ্গে এই উদ্যোগে অংশীদার হতে পেরে আমরা গর্বিত। হুয়াওয়ে ডিসপ্লে জোন গ্রাহকদের জন্য একটি নতুন ধরনের প্রযুক্তি অভিজ্ঞতা নিয়ে এসেছে, যেখানে তারা পণ্যগুলো সরাসরি ব্যবহার করে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।”

হুয়াওয়ে ডিসপ্লে জোনটি একটি ইন্টারঅ্যাকটিভ অভিজ্ঞতা কেন্দ্র হিসেবে সাজানো হয়েছে, যেখানে গ্রাহকরা বিভিন্ন ডিভাইসের ফিচার পরীক্ষা করতে পারবেন, হুয়াওয়ের স্মার্ট ইকোসিস্টেম সম্পর্কে জানতে পারবেন এবং বিশেষজ্ঞদের কাছ থেকে প্রয়োজনীয় পরামর্শ নিতে পারবেন।

বাংলাদেশে হুয়াওয়ের নতুন যাত্রার অংশ হিসেবে এই ডিসপ্লে জোন ব্র্যান্ডটির প্রথম ফিজিক্যাল রিটেইল উপস্থিতি, যা ভবিষ্যতে দেশজুড়ে হুয়াওয়ের আরও বিস্তৃত উপস্থিতির ভিত্তি তৈরি করবে।

এই সপ্তাহের জনপ্রিয়

পেপ্যাল ও পেওনিয়ারের মতো বিদেশি লেনদেন সেবা চালুর পথ খুলল

টেকভিশন২৪ ডেস্ক: বিদেশি লেনদেন সেবাদাতা প্রতিষ্ঠান পেপ্যাল ও পেওনিয়ারের...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

বৈশ্বিক রোবোসাব প্রতিযোগিতায় ৮ম ব্র্যাকইউ ডুবুরি

টেকভিশন২৪ ডেস্ক: ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ রোবোটিকস প্রতিযোগিতা...

৮ আগস্ট ইনফিনিক্স ক্যাম্পাস কাপের ফাইনাল আসর

টেকভিশন২৪ ডেস্ক: দেশে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালযের শিক্ষার্থীদের জন্য এক্সক্লুসিভ...

সর্বশেষ

ব্যবসায়ে অবদান রাখা ওয়ালটন কর্মকর্তারা পুরস্কৃত

টেকভিশন২৪ ডেস্ক: গত বছর প্রতিষ্ঠানের বিক্রয় ও মুনাফার ধারাবাহিক...

জলবায়ু পর্যবেক্ষণে বৈশ্বিক স্বীকৃতি পেল বিএসসিএল

টেকভিশন২৪ ডেস্ক: জলবায়ু পরিবর্তন মোকাবিলায় মহাকাশ প্রযুক্তির ব্যবহারে বড়...

টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশের ড্র চূড়ান্ত

টেকভিশন২৪ ডেস্ক: দক্ষিণ এশিয়ার শীর্ষ আন্তর্জাতিক ফুটবল আসর টেকনো...

বাংলাদেশে গাড়িচালকদের জন্য উবারের হাইব্রিড সাবস্ক্রিপশন চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে গাড়িচালকদের জন্য ‘হাইব্রিড সাবস্ক্রিপশন’ সুবিধা চালুর...

দেশীয় ফলের স্বাদে ইসিএস ফল উৎসব, প্রযুক্তি খাতে মিলনমেলা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলার ছয় ঋতুর বৈচিত্র্য যেমন প্রকৃতিকে রঙিন...

এসার এসএ২৭২ইউ পি১ আলট্রা স্লিম মনিটর বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড দেশের বাজারে নিয়ে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি