বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
29 C
Dhaka

লেনোভো এলওকিউ ১৫এএইচপি৯ গেমিং ল্যাপটপ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: গেমিং ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য লেনোভো বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে এলওকিউ ১৫এএইচপি৯ (LOQ 15AHP9) মডেলের গেমিং ল্যাপটপ, যেখানে পারফরম্যান্স, ডিসপ্লে এবং আধুনিক প্রযুক্তির সমন্বয় দেখা যায়। ল্যাপটপটিতে রয়েছে এএমডি রাইজেন ৫ ৮৬৪৫এইচএস প্রসেসর, যা ৬ কোর, ১২ থ্রেড এবং সর্বোচ্চ ৫ গিগাহার্জ বুস্ট ক্লক স্পিড সমর্থন করে। এর সঙ্গে থাকা এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৩০৫০ (৯৫ ওয়াট) গ্রাফিক্স কার্ড গেমিং এবং কনটেন্ট ক্রিয়েশনে শক্তিশালী অভিজ্ঞতা নিশ্চিত করবে।

ডিভাইসটিতে রয়েছে এএমডি রাইজেন এআই ইঞ্জিন, যা এআই-নির্ভর পারফরম্যান্স অপ্টিমাইজেশনের সুবিধা প্রদান করে। পাশাপাশি ১৫.৬ ইঞ্চি ফুল এইচডি আইপিএস ডিসপ্লে, ১৪৪ হার্জ রিফ্রেশ রেট, ১০০% আরজিবি কালার কভারেজ এবং জি-সিংক সমর্থন থাকায় গেমিং ও মাল্টিমিডিয়া অভিজ্ঞতা আরও প্রাণবন্ত ও স্মুথ হয়।

মেমোরি ও স্টোরেজ হিসেবে রয়েছে ১৬ জিবি ডিডিআর৫ র‍্যাম এবং ৫১২ জিবি এনভিএমই এসএসডি। ব্যবহারকারীরা র‍্যাম সর্বোচ্চ ৩২ জিবি এবং স্টোরেজ ২ টেরাবাইট পর্যন্ত আপগ্রেড করতে পারবেন।

লুনা গ্রে ফিনিশের কারণে ল্যাপটপটি যেমন প্রিমিয়াম দেখায়, তেমনি ইউএসবি-সি, হোয়াইট ব্যাকলিট কীবোর্ড, এইচডিএমআই ২.১, ওয়াইফাই ৬, ব্লুটুথ ৫.২ এবং গিগাবিট ইথারনেট এর মতো আধুনিক কানেক্টিভিটি সুবিধাও প্রদান করে। এছাড়া মিআইএল-এসটিডি-৮১০এইচ মিলিটারি গ্রেড টেস্টিং উত্তীর্ন হওয়ায় এর স্থায়িত্ব নিয়েও রয়েছে আস্থা। সঙ্গে থাকছে ২ বছরের অফিসিয়াল ওয়ারেন্টি।

বিশ্বকাপ উপলক্ষে লেনোভো এএমডি সিরিজ এর যেকোনো ল্যাপটপ কিনলেই ক্রেতারা পাচ্ছেন পছন্দের দলের একটি আকর্ষণীয় জার্সি সম্পূর্ণ ফ্রি, যা ফুটবলপ্রেমীদের জন্য বাড়তি আকর্ষণ যোগ করেছে।

এই সপ্তাহের জনপ্রিয়

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

সর্বশেষ

টেক ডিস্ট্রির পার্টনার্স নাইটে ৩০ পার্টনারকে সম্মাননা, বিশ্ববাজারে দেশীয় ব্র্যান্ড

টেকভিশন২৪ প্রতিবেদক: দেশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতের...

বাংলালিংকে শুক্রবার ইমোতে কথা বলা ফ্রি!

টেকভিশন২৪ ডেস্ক: দূরত্ব যেন প্রিয়জনদের সঙ্গে যোগাযোগে বাধা না...

দেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটক বাজার চালু

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে (এসএমই)...

সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের ২য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ)-এর ২য় বার্ষিক...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি