বুধবার, জুলাই ২২, ২০২৬
26.2 C
Dhaka

ন্যাশনাল সেকেন্ডারি সায়েন্স টিচার্স কনফারেন্স আয়োজনে চুক্তি স্বাক্ষর

টেকভিশন২৪ ডেস্ক: দেশের বিজ্ঞান শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর বিজ্ঞান শিক্ষার প্রসারে এক গুরুত্বপূর্ণ উদ্যোগগ্রহণ করেছে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এইচআরডিআই) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল প্রফেশনাল ট্রেনিং ইনস্টিটিউট (দীপ্তি)। এ লক্ষ্যে প্রতিষ্ঠানগুলো যৌথভাবে ন্যাশনাল সেকেন্ডারি স্কুল সায়েন্স টিচার্স কনফারেন্স ২০২৬ আয়োজনের জন্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।

রাজধানীর ধানমিন্ডতে দীপ্তি কার্যালয়ে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড্যাফোডিল গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. মোহাম্মদ নুরুজ্জামান।  চুক্তিতে স্বাক্ষর করেন ড্যাফোডিল গ্রুপের দীপ্তি ও স্কিলস অ্যান্ড ইকোসিস্টেমস-এর নির্বাহী পরিচালক ড. কে এম হাসান রিপন, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এইচআরডিআই)-এর সহকারী পরিচালক আমির হামজা এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান চৌধুরী।

এই যৌথ উদ্যোগের আওতায় ২০২৬ সালে দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় ১৫০ জন মাধ্যমিক পর্যায়ের বিজ্ঞান শিক্ষককে নিয়ে একটি জাতীয় সম্মেলনের আয়োজন করা হবে। সম্মেলনটি হবে বিজ্ঞান শিক্ষকদের জন্যে একটি অনন্য প্ল্যাটফর্ম, যেখানে তারা জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়, পেশাগত দক্ষতা উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আধুনিক বিজ্ঞান শিক্ষার নতুন দিগন্ত উন্মোচনের সুযোগ পাবেন।

সম্মেলনে অনুসন্ধানভিত্তিক  শিক্ষণ পদ্ধতি, প্রযুক্তিনির্ভর বিজ্ঞান শিক্ষা, ডিজিটাল লার্নিং টুলসের ব্যবহার, বিজ্ঞান ক্লাব কার্যক্রম সম্প্রসারণ, হাতে-কলমে বিজ্ঞান শিক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে উদ্ভাবনী চিন্তাশক্তি বিকাশের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা ও কর্মশালা অনুষ্ঠিত হবে। পাশাপাশি দেশের বিজ্ঞান শিক্ষকদের মধ্যে দীর্ঘমেয়াদী সহযোগিতা ও নেটওয়ার্ক গড়ে তোলার লক্ষ্যে একটি জাতীয় বিজ্ঞান শিক্ষক নেটওয়ার্ক  প্রতিষ্ঠার উদ্যোগও গ্রহণ করা হবে।

আয়োজকরা মনে করেন, বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর বিশ্বে টিকে থাকতে হলে শিক্ষকদের সক্ষমতা বৃদ্ধি এবং বিজ্ঞান শিক্ষার আধুনিকায়নের কোনো বিকল্প নেই। এই সম্মেলন দেশের বিজ্ঞান শিক্ষকদের নতুন জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গিতে সমৃদ্ধ করার পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের উদ্ভাবক, গবেষক এবং সমস্যা সমাধানকারীদের গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

“ন্যাশনাল সেকেন্ডারি স্কুল সায়েন্স টিচার্স কনফারেন্স ২০২৬” বাংলাদেশের বিজ্ঞান শিক্ষা ব্যবস্থাকে আরও কার্যকর, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী করে তুলতে একটি তাৎপর্যপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এই সপ্তাহের জনপ্রিয়

কত দিন ব্যবহার না করলে সিমের মালিকানা চলে যাবে জানাল রবি

টেকভিশন২৪ ডেস্ক : অনেকেই দীর্ঘদিন সিম ব্যবহার করেন না। অর্থাৎ...

​জাপানি বাইকের প্রকৃত পরিচয় কী?

অ‌টো‌মোবাইল প্রতি‌বেদক: বাংলাদেশে মোটরসাইকেলের বাজারে জাপানি ব্র্যান্ডের বাইক মানেই...

বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে...

লেনোভো আইডিয়াপ্যাড ১ ১৫এএমএন৭ বাজারে

টেকভিশন২৪ ডেস্ক: প্রযুক্তিপ্রেমী, শিক্ষার্থী, ফ্রিল্যান্সার এবং অফিস ব্যবহারকারীদের জন্য...

হাই-টেক পার্ক কর্তৃপক্ষের সঙ্গে বিসিএসের মতবিনিময় সভা অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ, উদ্ভাবনভিত্তিক শিল্প সম্প্রসারণ...

সর্বশেষ

গ্যালাক্সি এ৩৭ ৫জি’র দাম কমালো স্যামসাং

টেকভিশন২৪ ডেস্ক: বাজারে স্মার্টফোনের চলমান মূল্যবৃদ্ধির মাঝেই গ্রাহকদের জন্য...

ফুটবল উন্মাদনায় ব্যাপক সাড়া ফেলেছে শাওমি স্মার্ট টিভি

টেকভিশন২৪ ডেস্ক: সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে...

বৈষম্যহীন ডিজিটাল ভবিষ্যৎ গড়তে ৩ দফা প্রস্তাব আইসিটি মন্ত্রীর

টেকভিশন২৪ ডেস্ক: চীনে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ "ওয়ার্ল্ড ইন্টারনেট কনফারেন্স -...

প্রতিদিনের সব চ্যালেঞ্জ সামলাতে নির্ভরযোগ্য সঙ্গী টেকনো

টেকভিশন২৪ ডেস্ক: স্মার্টফোন কেনার সময় বেশিরভাগ মানুষ ক্যামেরা, পারফরম্যান্স...

রণক্ষেত্র দিল্লি, ইন্টারনেট বন্ধ করলো মোদি সরকার

টেকভিশন২৪ ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লির সংসদ ভবন এলাকায় পুলিশ...

তিন ক্যাটাগরিতে এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেলো ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে অবদানের স্বীকৃতিস্বরূপ...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি