শনিবার, জুন ১৩, ২০২৬
27.2 C
Dhaka

আইএসপিএবির উদ্যোগে ধানমন্ডিতে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’ চালু

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর ধানমন্ডি এলাকায় এখন আর মাথার ওপর জট পাকানো ইন্টারনেটের তার দেখা যাবে না। অলিগলিতে ঝুলে থাকা বিশৃঙ্খল তারের পরিবর্তে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ‘আন্ডারগ্রাউন্ড কমন একসেস নেটওয়ার্ক’। এখন থেকে একটি ভূগর্ভস্থ ফাইবারের মাধ্যমেই সব অপারেটর গ্রাহক পর্যায়ে উচ্চগতির ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবা পৌঁছে দেবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) উদ্যোগে এই সমন্বিত নেটওয়ার্কের উদ্বোধন করা হয়। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আব্দুস সালাম প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে ডিএসসিসি প্রশাসক মো. আব্দুস সালাম বলেন, “প্রযুক্তির এই যুগে ইন্টারনেট এখন আর বিলাসিতা নয়, এটি মানুষের দৈনন্দিন জীবনের অপরিহার্য অংশ। আধুনিক নগর ব্যবস্থাপনায় সমন্বিত অবকাঠামো উন্নয়ন অত্যন্ত জরুরি।” তিনি পুরো ঢাকা শহরজুড়েই এই সেবা চালুর আহ্বান জানিয়ে বলেন, স্মার্ট সিটি গড়তে হলে একক সংযোগের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেট, টেলিভিশন ও টেলিফোন সেবা নিশ্চিত করতে হবে। এতে যত্রতত্র রাস্তা খোঁড়াখুঁড়ি কমবে এবং নগরবাসীর দুর্ভোগ লাঘব হবে।

পাশাপাশি শিক্ষার্থীদের সুবিধার্থে বিশ্ববিদ্যালয় ও কলেজ এলাকাগুলোতে ‘ফ্রি ইন্টারনেট জোন’ চালুর প্রস্তাব দেন প্রশাসক।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. এমদাদ উল বারী বলেন, ধানমন্ডির এই প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা কাজে লাগিয়ে রাজধানীর অন্যান্য এলাকাতেও দ্রুত এই নেটওয়ার্ক সম্প্রসারণ করতে হবে। কোনও ধরনের বাধা ছাড়াই যেন নতুন অপারেটররা এই কমন অ্যাকসেস নেটওয়ার্ক ব্যবহার করতে পারে, তা নিশ্চিত করার জন্য তিনি আইএসপিএবিকে নির্দেশনা দেন।

স্বাগত বক্তব্যে আইএসপিএবির সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূঞাঁ একটি সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ইন্টারনেট সেবায় ‘অ্যাক্টিভ শেয়ার’ পদ্ধতি বাস্তবায়ন করা গেলে আগামী দুই বছরে দেশে অন্তত পাঁচ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা সম্ভব।

সভাপতির বক্তব্যে আইএসপিএবির জ্যেষ্ঠ সহ-সভাপতি সাইফুল ইসলাম সিদ্দিক বলেন, “সিটি করপোরেশন যদি রাস্তা কাটার ফি মওকুফ করে বিনামূল্যে ক্যাবল স্থাপনের সুযোগ দেয়, তবে খুব দ্রুত ঢাকাকে স্মার্ট ক্যাবল নেটওয়ার্কের আওতায় আনা যাবে। এছাড়া বিটিআরসি যদি অ্যাক্টিভ শেয়ারিং নীতিমালা এবং সরকার ‘ট্রিপল প্লে’ (একই ক্যাবলে ইন্টারনেট, টিভি ও টেলিফোন) চালুর অনুমোদন দেয়, তবে পুরো দেশকেই স্মার্ট নেটওয়ার্কের অধীনে নিয়ে আসবে আইএসপিএবি।”

আয়োজকরা জানান, এই উদ্যোগের ফলে ধানমন্ডি এলাকায় ইন্টারনেটের গতি ও নির্ভরযোগ্যতা বাড়বে। একই সঙ্গে সড়কের সৌন্দর্য বৃদ্ধি পাবে এবং বারবার রাস্তা খোঁড়াখুঁড়ির বিড়ম্বনা থেকে মুক্তি পাবেন এলাকাবাসী।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি