শনিবার, জুন ১৩, ২০২৬
34.1 C
Dhaka

বিকাশের তিন সেবা পেল বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ড

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ রিটেইল অ্যাওয়ার্ডস-এর তৃতীয় সংস্করণে (২০২৬) ৩টি পুরস্কার জিতে নিয়েছে দেশের বৃহত্তম মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ। ডিজিটাল যুগে রিটেইল খাত-এর আধুনিকায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা প্রতিষ্ঠান ও উদ্যোগগুলোকে স্বীকৃতি দিতেই যৌথভাবে বাংলাদেশ রিটেইল ফোরাম ও বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই সম্মাননার আয়োজন করে।

এবারের আসরে ‘বেস্ট ইনোভেশন ইন পিওপি মার্চেন্ডাইজিং’ ক্যাটাগরিতে ‘বিকাশ পেমেন্ট স্পিকার’ এবং ‘বেস্ট ইনোভেশন ইন রিটেইল পেমেন্ট সল্যুশন’ ক্যাটাগরিতে ‘বিকাশ সেলসফোর্স অ্যাপ’ সেরা উদ্ভাবন হিসেবে নির্বাচিত হয়েছে। এর পাশাপাশি ‘বেস্ট ইউজ অফ টেকনোলজি ইন রিটেইল’ ক্যাটাগরিতে ‘বিকাশ এনএফসি’ সেবার জন্য ‘অনারেবল মেনশন’ পেয়েছে প্রতিষ্ঠানটি। এ লক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে বিকাশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পুরস্কারগুলো গ্রহণ করেন।

মার্চেন্ট পয়েন্টে পেমেন্ট করার সাথে সাথেই বিকাশ পেমেন্ট স্পিকার-এ পেমেন্ট-অ্যামাউন্টটি ঘোষণা করা হয়, যা গ্রাহক ও মার্চেন্ট উভয়কেই তাৎক্ষণিকভাবে পেমেন্ট সফল হওয়ার বিষয়টি নিশ্চিত করে। এরই মধ্যে এই সেবাটি সবার মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

পাশাপাশি, বিকাশ এনএফসি-এর মাধ্যমে তাৎক্ষণিক কন্টাক্টলেস পেমেন্ট করার সুবিধাও পেমেন্টকে করেছে আরও নিরবচ্ছিন্ন ও দ্রুত।

উল্লেখ্য, এবারের আয়োজনে দেশের রিটেইল খাতে শীর্ষ উদ্ভাবনগুলোর মধ্য থেকে ৪০টি উদ্যোগ বিজয়ী হয় এবং ২৪টি পায় অনারেবল মেনশন।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি