বুধবার, অক্টোবর ৭, ২০২৬
29.8 C
Dhaka

ইউআইটিএসে বিসিসির আইটিইই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর কনফারেন্স রুমে সম্প্রতি ‘আইপিএ এফই (আইটিইই) ট্রেনিং’-এর এক উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC) এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE) বিভাগ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলাদেশ সরকারের আইসিটি বিভাগের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এই বিশেষায়িত প্রশিক্ষণটি প্রদানের উদ্যোগ নিয়েছে। ইউআইটিএস-এর নির্বাচিত ৪০ জন শিক্ষার্থী সম্পূর্ণ বিনামূল্যে এই আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাচ্ছেন। মূলত জাপানের ‘ইনফরমেশন টেকনোলজি প্রমোশন এজেন্সি’ (IPA)-এর অধীনে পরিচালিত আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইটিইই (ITEE), লেভেল-২: এফই (ফান্ডামেন্টাল ইঞ্জিনিয়ারিং) পরীক্ষার প্রস্তুতির লক্ষ্যে এই কোর্সটি পরিচালিত হবে। এই সনদ অর্জনের মাধ্যমে আইসিটি খাতে বিশ্বব্যাপী কর্মসংস্থানের সুযোগ ও পেশাগত মান বৃদ্ধি পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক (বিডি-আইটিইসি) ইঞ্জিনিয়ার মো. গোলাম সারোয়ার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার মো. রাশিদুল হাসান এবং রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইকিউএসি (IQAC)-এর পরিচালক ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন, সিএসই বিভাগের প্রধান ও সহযোগী অধ্যাপক আল-ইমতিয়াজ এবং টিওটি (TOT) ট্রেইনার হিসেবে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের সহকারী অধ্যাপক আন্নাজিয়াত আলিম রাসেল। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এমন একটি মর্যাদাপূর্ণ সুযোগ প্রদানের জন্য বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে ধন্যবাদ জানান এবং বিশ্বমানের আইসিটি পেশাজীবী হিসেবে গড়ে উঠতে আন্তর্জাতিক সার্টিফিকেশনের গুরুত্বের ওপর জোর দেন।

অনলাইন থেকে যুক্ত হয়ে ইঞ্জিনিয়ার মো. গোলাম সারোয়ার আইটিইই সনদের গুরুত্ব তুলে ধরেন এবং শিক্ষার্থীদের এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজেদের আন্তর্জাতিক মানে উন্নীত করার আহ্বান জানান। শিক্ষার্থীদের একাডেমিক শ্রেষ্ঠত্ব, শিল্প-প্রতিষ্ঠানগুলোর সাথে সমন্বয় এবং আন্তর্জাতিক মানের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে ইউআইটিএস সবসময় অঙ্গীকারবদ্ধ। এই উদ্যোগটি বাংলাদেশের আইসিটি খাতের অগ্রগতিতে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদানের আরেকটি বড় পদক্ষেপ।

এই সপ্তাহের জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

টেকভিশন২৪ ডেস্ক: দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান...

ছয় দিনের মাথায় বেসিসের সহায়ক কমিটির কার্যক্রম স্থগিত

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস...

ক্যালিফোর্নিয়ায় গুগলের সদর দপ্তর পরিদর্শন বাংলাদেশ প্রতিনিধিদলের

টেকভিশন২৪ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে অবস্থিত টেক জায়ান্ট...

২২ অনলাইন পেমেন্ট এগ্রিগেটর প্ল্যাটফর্ম নিয়ে বাংলাদেশ ব্যাংকের সতর্কবার্তা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস সুপারভিশন ডিপার্টমেন্ট অনলাইন...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

সর্বশেষ

চট্টগ্রামের ইন্টারনেট সেবা নিয়ন্ত্রণের অভিযোগ, সতর্ক করল বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: গতকাল ৫ অক্টোবর ২০২৬ তারিখ চট্টগ্রামের মেরিডিয়ান...

অর্থ মন্ত্রণালয়ের মূল্যায়নে দ্বিতীয় অবস্থানে বিটিআরসি

টেকভিশন২৪ ডেস্ক: সুশাসন প্রতিষ্ঠা, প্রাতিষ্ঠানিক দক্ষতা বৃদ্ধি এবং জনসেবা...

ইন্ডাস্ট্রির সঙ্গে শিক্ষার্থীদের সেতুবন্ধন করবে ‘লগইন ইনটু ইন্ডাস্ট্রি নেক্সট’

টেকভিশন২৪ ডেস্ক: শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কিং...

জাকার্তায় তিনদিনের ‘অ্যাসোসিও ডিজিটাল অ্যান্ড এআই সামিটে বিসিএস

টেকভিশন২৪ ডেস্ক: এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতের বাণিজ্যিক...

ডেস্কটপেই এআই মডেল তৈরির সুযোগ আনল গিগাবাইট

টেকভিশন২৪ ডেস্ক: বিশ্বখ্যাত কম্পিউটার হার্ডওয়্যার প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘গিগাবাইট’ লোকাল...

বাংলাদেশ আইসিটি এন্ড ইনোভেশন এওয়ার্ডস পেল দেশের শীর্ষ ৪৪ উদ্ভাবন

টেকভিশন২৪ প্রতিবেদক: বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি