বুধবার, জুলাই ৮, ২০২৬
27.8 C
Dhaka

এআই, আইওটি সমৃদ্ধ এসি উদ্বোধন করলেন ক্রিকেটার তাসকিন

টেকভিশন২৪ ডেস্ক: এয়ার কন্ডিশনার প্রযুক্তির উৎকর্ষতায় একের পর এক মাইলফলক অর্জন করে চলেছে বাংলাদেশের নাম্বার ওয়ান এয়ার কন্ডিশনার ব্র্যান্ড ওয়ালটন। এরইমধ্যে এসিতে স্মার্ট এআই, এআই ডক্টর, হিউমিডিটি মনিটরিং, সোলার হাইব্রিড, আইকনিক ডিসপ্লে, ইন্টেলিজেন্ট ইনভার্টার, অফলাইন ভয়েস কন্ট্রোল সিস্টেমের মত আইওটি ও কৃত্রিম বুদ্ধিমত্তা সমৃদ্ধ উদ্ভাবনী সব ফিচার সংযোজনের মাধ্যমে স্মার্ট এসি উৎপাদনে বাংলাদেশকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে ওয়ালটন। স্মার্ট এআই বেজড ওইসব উদ্ভাবনী প্রযুক্তি একত্রে সংমিশ্রন ঘটিয়ে ওয়ালটন এবার বাজারে ছেড়েছে বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ স্মার্ট এসি।

সম্প্রতি রাজধানীতে ওয়ালটন কর্পোরেট অফিসে আয়োজিত এক অনুষ্ঠানে বিশ্বের সর্বোচ্চ ফিচার সমৃদ্ধ নতুন মডেলের এসি উদ্বোধন করেন ওয়ালটন এসি’র ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বাংলাদেশ জাতীয় দলের তারকা ক্রিকেটার তাসকিন আহমেদ।

এতে উপস্থিত ছিলেন ওয়ালটন এসির চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, রেসিডেন্সিয়াল এসি আরঅ্যান্ডআই (রিসার্চ অ্যান্ড ইনোভেশন) সেন্টারের প্রধান আরিফুল ইসলামসহ অন্যান্য ঊর্দ্ধতন কর্মকর্তারা।

ওয়ালটন এসির সিবিও তানভির রহমান বলেন, এসির ব্যবহার আরো আরামদায়ক ও স্মার্ট করে তোলার লক্ষ্যে ওয়ালটন এসিতে প্রতিনিয়ত আইওটি ও স্মার্ট এআই সমৃদ্ধ অত্যাধুনিক সব ফিচার সংযোজন করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় নতুন মডেলের এসিতে ব্যবহার করা হয়েছে সোলার হাইব্রিড সিস্টেম, হিউমিডিটি মনিটরিং, অফলাইন ভয়েস কন্ট্রোল, এআই প্রযুক্তি ও ফিচার। ওয়ালটনের উদ্ভাবিত এসব উৎকর্ষ প্রযুক্তি ইতোমধ্যে প্যান্টেন্ট সনদ অর্জন করায় স্থানীয় ও আন্তর্জাতিক বাজারে ওয়ালটন এসির ব্র্যান্ড ভ্যালু কয়েকগুণ বেড়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক বাজারে ওয়ালটন এসির প্রতিযোগিতা সক্ষমতাকেও আরো বাড়িয়ে তুলেছে। বিশ্বে উদ্ভাবনী ও উৎকর্ষ প্রযুক্তির স্মার্ট ও হাই-টেক পণ্য উৎপাদনে বাংলাদেশের নেতৃত্ব দেয়ার সক্ষমতা আরেকবার প্রমাণ করল ওয়ালটন।
অনুষ্ঠানে ওয়ালটনের রেসিডেন্সিয়াল এসি আরঅ্যান্ডআই সেন্টারের প্রধান প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, ওয়ালটন আরঅ্যান্ডআই টিমের নিজস্ব উদ্ভাবিত অফলাইন ভয়েস কন্ট্রোল, আইকনিক ডিসপ্লে, ইন্টেলিজেন্ট ইনভার্টার, এআই ডক্টরের মতো স্মার্ট এআই প্রযুক্তি ও ফিচার প্যাটেন্ট সনদ পেয়েছে। প্রযুক্তির নতুনত্ব, উদ্ভাবনী কাঠামো, বাস্তব প্রয়োগ যোগ্যতা এবং শিল্প সম্ভাবনা যাচাই করে শিল্প মন্ত্রণালয়ের পেটেন্ট, শিল্প-নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তর ওয়ালটনকে সনদ প্রদান করেছে। প্যাটেন্ট সনদ প্রাপ্তির মাধ্যমে এসব প্রযুক্তির মূল কনসেপ্ট, মেকানিজম, অ্যালগরিদম ও কাজের পদ্ধতি ওয়ালটনের নামে স্বীকৃত এবং বাণিজ্যিকভাবে ওয়ালটন একক মালিকানায় ওইসব প্রযুক্তি ব্যবহার করতে পারছে। যা এয়ার কন্ডিশনার প্রযুক্তির উৎকর্ষতায় ওয়ালটন তথা বাংলাদেশের জন্য মাইলফলক।

ওয়ালটন এসির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ডিজাইন শাখার ইনচার্জ প্রকৌশলী মো. জুয়েল রানা জানান, সোলার হাইব্রিড ফিচারের ওয়ালটনের নতুন মডেলের এ এসি দিনের বেলায় সোলার পাওয়ারের মাধ্যমে চলবে। যদি সোলার পাওয়ার কম থাকে, তখন সোলার পাওয়ার থেকে আগে বিদ্যুৎ নিয়ে তারপর প্রয়োজন অনুযায়ী বৈদ্যুতিক লাইনের মাধ্যমে হাইব্রিড পদ্ধতিতে চলবে এ এসি। এতে বিদ্যুৎ খরচ হবে অনেক কম। এ ছাড়া রাতের বেলায় সোলার পাওয়ার ব্যাটারির মাধ্যমে বা বৈদ্যুতিক লাইনেও চলবে এটি।

এসিতে ব্যবহৃত প্যাটেন্ট সনদপ্রাপ্ত ওয়ালনের অফলাইন ভয়েস কন্ট্রোল এমন একটি স্মার্ট ইন্টার‌্যাকশন প্রযুক্তি যার মাধ্যমে ব্যবহারকারী ইন্টারনেট সংযোগ ছাড়াই ডিভাইসকে ভয়েস কমান্ড দিয়ে নিয়ন্ত্রণ করতে পারেন। স্থানীয় ভাষা সাপোর্ট, পাওয়ার প্রসেসিং, ও রিয়েল-টাইম কমান্ড প্রসেসিংসহ একটি স্বতন্ত্র মডেল তৈরি করেছে ওয়ালটনের আরঅ্যান্ডআই টিম, যা ডিভাইসকে আরো ব্যবহারবান্ধব এবং স্মার্ট করেছে। এ মডিউলটি স্মার্ট হোম অ্যাপ্লায়েন্সের ভবিষ্যৎ অটোমেশনকে আরো সহজ ও কার্যকর করবে। -বিজ্ঞপ্তি

এই সপ্তাহের জনপ্রিয়

বিনিয়োগের নামে শত কোটি ডলারের প্রতারণা

টেকভিশন২৪ ডেস্ক: একসময় চীনের অন্যতম ধনী ব্যবসায়ী হিসেবে পরিচিত...

ই-নামজারিতে স্বাক্ষরবিহীন কিউআর কোডযুক্ত ডিসিআর ও খতিয়ান চালু

টেকভিশন২৪ ডেস্ক: ই-নামজারি প্রক্রিয়ায় প্রণীত খতিয়ান ও ডিসিআর-এর নতুন...

চার্জিং দুশ্চিন্তা কমাতে আসছে ভিভো ওয়াই৫০০

টেকভিশন২৪ ডেস্ক: ব্যাক-টু-ব্যাক অফিস মিটিং, ব্যস্ত ডেডলাইনের চাপ, ক্লায়েন্ট...

বাধ্যতামূলক হলো ‘বাংলা কিউআর’ ব্যবহার

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ডিজিটাল লেনদেন আরও সহজ, নিরাপদ ও...

ক্ষুদ্র ঋণের মাধ্যমে স্মার্টফোন কেনার সুযোগ

টেকভিশন২৪ ডেস্ক: গ্রাহকদের জন্য ফোরজি ও ফাইভজি স্মার্টফোন কেনাকে...

সর্বশেষ

ডিএসসিসির প্রযুক্তিনির্ভর বর্জ্য ব্যবস্থাপনা ক্লিন কেয়ার উদ্বোধন

টেকভিশন২৪ ডেস্ক : নগর পরিচ্ছন্নতা কার্যক্রমকে আরও আধুনিক, স্বচ্ছ,...

ডিজিটাল গভর্নেন্সে সহযোগিতা বাড়াতে ঢাবি-ব্রিটিশ কাউন্সিলের বৈঠক

টেকভিশন২৪ ডেস্ক : ডিজিটাল গভর্নেন্স, নিরাপদ তথ্য আদান-প্রদান এবং...

সিসকোর পার্টনার অব দ্য ইয়ার সম্মাননা পেয়েছে এক্সপ্রেস সিস্টেমস লিমিটেড

টেকভিশন২৪ ডেস্ক: দেশের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতের শীর্ষস্থানীয় সেবাদাতা...

৭.৭ সুপার সেভিংস সেল: বর্ষাজুড়ে আরও সাশ্রয়ী হবে অনলাইন শপিং

টেকভিশন২৪ ডেস্ক: দেশের অন্যতম বৃহৎ অনলাইন মার্কেটপ্লেস দারাজ বাংলাদেশ...

হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট ফ্রি পাবে UITS শিক্ষার্থীরা

টেকভিশন২৪ ডেস্ক: ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (UITS)-এর ইনস্টিটিউশনাল...

পোশাকশ্রমিকদের ডিজিটাল সেবায় গ্রামীণফোন ও আপন বাজারের যৌথ উদ্যোগ

টেকভিশন২৪ ডেস্ক: একটি উদ্ভাবনী রিটেল ডিসট্রিবিউশন মডেলের মাধ্যমে বাংলাদেশের...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি