শনিবার, জুন ১৩, ২০২৬
27.2 C
Dhaka

চ্যাটবটে রূপ নেবে সিরি

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘদিনের প্রতীক্ষিত সিরির বড় সংস্কার নিয়ে নতুন ইঙ্গিত মিলেছে। অ্যাপল সিরিকে একটি পূর্ণাঙ্গ এআই চ্যাটবটে রূপ দিতে পারে—এমনটাই জানিয়েছে ব্লুমবার্গ। প্রতিবেদনে বলা হয়েছে, আইওএস ২৭–এর সঙ্গে যুক্ত হতে পারে এই নতুন সিরি, যা চলতি বছরের জুনে অ্যাপলের বার্ষিক ডেভেলপার সম্মেলন ডব্লিউডব্লিউডিসি–এর মূল আকর্ষণ হতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, অভ্যন্তরীণভাবে ‘ক্যাম্পোস’ কোডনামে পরিচিত এই সিরি চ্যাটবট ভয়েস ও লেখা—দু’ধরনের ইনপুটেই কাজ করবে। এত দিন অ্যাপলের শীর্ষ নির্বাহী ক্রেইগ ফেডেরিঘি বলে আসছিলেন, সিরিকে চ্যাটবট বানানোর পরিকল্পনা নেই; বরং প্রয়োজনের মুহূর্তে সহজে ব্যবহারযোগ্য, সমন্বিত এআই অভিজ্ঞতা দিতে চায় অ্যাপল। তবে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের চ্যাটবটের সাফল্যের চাপে সেই অবস্থানে পরিবর্তন আসছে বলে মনে করা হচ্ছে।

বিশেষজ্ঞরা বলছেন, ওপেনএআই হার্ডওয়্যার খাতে প্রবেশের প্রস্তুতি নেওয়ায় অ্যাপলের উদ্বেগ আরও বেড়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, এই উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন অ্যাপলের সাবেক প্রধান ডিজাইনার জনি আইভ।

এআই প্রতিযোগিতায় অ্যাপল যে কিছুটা পিছিয়ে পড়েছে, তা নতুন নয়। ব্যক্তিগতকৃত সিরি চালু করতে একাধিকবার সময় বাড়িয়েছে প্রতিষ্ঠানটি। গত বছর ওপেনএআই ও অ্যানথ্রপিকসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রযুক্তি পরীক্ষা করলেও শেষ পর্যন্ত গুগলের জেমিনি–কে এআই অংশীদার হিসেবে বেছে নেয় অ্যাপল। বিশ্লেষকদের মতে, সিরিকে চ্যাটবটে রূপ দেওয়ার এই পরিকল্পনাই এআই দৌড়ে অ্যাপলের ঘুরে দাঁড়ানোর বড় চেষ্টা।

এই সপ্তাহের জনপ্রিয়

ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি রবিন খুদা

টেকভিশন২৪ ডেস্ক: ভারতে ২০৩০ সালের মধ্যে ৩০ বিলিয়ন ডলারের...

ডট ইন্টারনেট কার্যালয়ে হামলা ও চুরির ঘটনায় মামলা

টেকভিশন২৪ ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় ‘ডট ইন্টারনেট’ এর কর্পোরেট...

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ের অফিশিয়াল ডিভাইস

টেকভিশন২৪ ডেস্ক: দীর্ঘ বিরতির পর আবারও বাংলাদেশের কনজ্যুমার ইলেকট্রনিকস...

গ্রাহকের সম্পূর্ণ ব্যবসা সামলাবে মেটার এআই বিজনেস এজেন্ট

টেকভিশন২৪ ডেস্ক: সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট মেটা তাদের কৃত্রিম...

সর্বশেষ

বাজেট ২০২৬-২৭: তথ্যপ্রযুক্তি খাতে এআই, স্টার্টআপ ও আইসিটি রপ্তানির নতুন রূপরেখা

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তথ্য ও যোগাযোগ...

উদ্যোক্তাদের উৎসাহিত করতে আইসিটি খাতে বরাদ্দ ৫০০ কোটি টাকা

টেকভিশন২৪ ডেস্ক: ২০২৬-২৭ অর্থবছরে মোট ব্যয়ের পরিমাণ প্রাক্কলন করা...

মোবাইলে বিশ্বকাপ ফুটবল দেখার উপায়

টেকভিশন২৪ ডেস্ক: আজ থেকে শুরু হচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০২৬।...

২০৩৫ সাল পর্যন্ত সৌরবিদ্যুৎ খাতে শূন্য করহার প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: পরিবেশবান্ধব, সাশ্রয়ী ও টেকসই জ্বালানির ব্যবহার বাড়াতে...

ইভি উৎপাদনে শুল্ক-কর ছাড়ের প্রস্তাব

টেকভিশন২৪ ডেস্ক: জীবাশ্ম জ্বালানি নির্ভর পরিবহনের বিকল্প হিসেবে দেশে...

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

টেকভিশন২৪ ডেস্ক: মন্ত্রিসভার বিশেষ বৈঠকে জাতীয় সংসদে উপস্থাপনের জন্য...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি