শনিবার, সেপ্টেম্বর ১২, ২০২৬
31 C
Dhaka

ওয়ালপ্যাড ও শিখোর যৌথ উদ্যোগে তৈরি অত্যাধুনিক ‘এডুট্যাব’

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশি টেক জায়ান্ট ওয়ালটনের তৈরি অ্যান্ড্রয়েড ট্যাবলেট ওয়ালপ্যাড এবং দেশের সর্বাধুনিক শিক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান শিখোর যৌথ উদ্যোগে এসেছে লার্নিং-কেন্দ্রিক নতুন ট্যাবলেট ‘এডুট্যাব’। বাংলাদেশের শিক্ষার্থীদের পড়াশোনা পদ্ধতি আরও স্মার্ট করে তুলতে পার্সোনালাইজড ও এক্সক্লুসিভ  এই ট্যাবটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে দেশের  যেকোনো প্রান্তে বসে দেশসেরা শিক্ষকদের সঙ্গে পড়াশোনার সব আধুনিক সুবিধা গ্রহণ করতে পারবেন শিক্ষার্থীরা। বাসায় ব্যবহারযোগ্য শিক্ষক-শিক্ষার্থীদের জন্য বিশেষভাবে তৈরি এই প্রযুক্তিপণ্যটি এখন সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে।

জানা গেছে, ওয়ালটনের তৈরি এই ডিজিটাল ডিভাইস পড়াশোনার কৌশলকে আরও সহজ ও শক্তিশালী করবে। এডুট্যাব স্ট্যান্ডার্ড অ্যান্ড্রয়েড ট্যাবলেটের মতো কাজ করে যেখানে অ্যাপ স্টোরে সম্পূর্ণ অ্যাক্সেস থাকে। শিখোর প্ল্যাটফর্মের সাথে সরাসরি যুক্ত এই ট্যাবটি তৈরি হয়েছে আমাদের দেশের শিক্ষার্থী ও শিক্ষকদের প্রকৃত চাহিদার কথা মাথায় রেখে। 

অ্যান্ড্রয়েড ১৬ পরিচালিত এই ট্যাবে রয়েছে হেলিও জি৯৯ অক্টা-কোর প্রসেসর। এতে ব্যবহৃত হয়েছে ৮০০ বাই ১৩৪০ রেজুলেশনের ৮.৬৮ ইঞ্চির আইপিএস ডিসপ্লে। ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকায় প্রয়োজনীয় অ্যাপ ও শিক্ষামূলক কনটেন্ট সংরক্ষণ করা যাবে সহজেই। ৬ হাজার এমএইচ লিথিয়াম-আয়ন ব্যাটারি থাকায় দীর্ঘ সময় পাওয়ার ব্যাকআপ মিলবে। ফোরজি সাপোর্টেড নেটওয়ার্ক কিংবা দ্রুতগতির ওয়াই-ফাই সুবিধায় ইন্টারনেট ব্রাউজিং হবে স্মুথ। কানেকশন হিসেবে আছে ইউএসবি ২.০ (টাইপ সি) পোর্ট।  অনলাইন ক্লাসের সুবিধার্থে এডুট্যাবে রয়েছে ১৩ মেগাপিক্সেল রিয়ার এবং ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা।

ওয়ালটন কম্পিউটার প্রোডাক্টের চিফ বিজনেস অফিসার (সিবিও) তৌহিদুর রহমান রাদ জানান, শিশুসহ সব বয়সের শিক্ষার্থীদের জন্য এডুট্যাব সত্যিই একটি সাহায্যকারী ডিভাইস। লাইভ ক্লাস, গাইডেড প্র্যাকটিস, অ্যানিমেটেড লেসন এবং এআই (AI) চালিত স্মার্ট সাপোর্ট একই ডিভাইসের মধ্যে সমন্বয় করা হয়েছে। বাংলাদেশের জাতীয় পাঠ্যক্রমের শিক্ষার্থীদের মুখোমুখি হওয়া নির্দিষ্ট একাডেমিক চাপ, ব্যবহারের ধরণ এবং সীমাবদ্ধতাগুলি বছরের পর বছর পর্যবেক্ষণের পর বিশেষভাবে তৈরি হয়েছে এই ডিভাইস।

একই ডিভাইসে যখন সফটওয়্যার, হার্ডওয়্যার এবং টিচিং প্র্যাকটিস একই সুতোয় গাঁথা থাকে তখন ডিজিটাল লার্নিং উল্লেখযোগ্যভাবে উন্নতি লাভ করে। বিশ্বের বহু দেশে ইতোমধ্যেই এ ধরনের ডিভাইসের মাধ্যমে পড়াশোনা পরিচালিত হচ্ছে, যা ব্যাপক জনপ্রিয়তাও অর্জন করেছে।

এডুট্যাব কিনতে শিখোর ওয়েবসাইট https://shikho.io/Edutab  ভিজিট করতে হবে। ১৬৭৮০-তে কল করলেই জানা যাবে বিস্তারিত।

এই সপ্তাহের জনপ্রিয়

বেসরকারি নতুন সাবমেরিন ক্যাবল যুক্ত হলে ডিজিটাল সার্বভৌমত্ব সুরক্ষিত হবে : আমিনুল হাকিম

টেকভিশন২৪ ডেস্ক: দেশে ইন্টারনেট ব্যবহার বাড়ছে দ্রুত। ভিডিও দেখা,...

বাংলাদেশিদের জন্য ওয়াটারমার্ক সরিয়ে ফেলছে কিনেমাস্টার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের কনটেন্ট নির্মাতা ও মুঠোফোন সাংবাদিকদের জন্য...

ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস-২০২৬ পেল ওয়ালটন

টেকভিশন২৪ ডেস্ক: শিল্প খাতে নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিতকরণ, জলবায়ু পরিবর্তন...

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

বিকাশ ও বিশ্বসাহিত্য কেন্দ্রের অংশীদারিত্বের ১২ বছর পূর্তি

টেকভিশন২৪ ডেস্ক: “মানুষ শৈশবে যা দেখে, সারাজীবন সেটিকে পুনঃনির্মাণ...

সর্বশেষ

আইফোন ডুও উন্মোচন: এক দশকের মধ্যে অ্যাপলের সেরা প্রযুক্তি?

টেকভিশন২৪ ডেস্ক: এক দশকের মধ্যে অ্যাপলের সবচেয়ে উদ্ভাবনী ডিভাইস...

আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব ১১–১২ সেপ্টেম্বর

টেকভিশন২৪ ডেস্ক: অস্ট্রিয়ার ভিয়েনায় অনুষ্ঠিতব্য ২৮তম আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে...

দেশের বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে ব্র্যাক ইউনিভার্সিটিতে সেমিনার

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান পরিস্থিতি...

ডিআইইউতে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত

টেকভিশন২৪ ডেস্ক: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, (ডিআইইউ) আশুলিয়াস্থ ‘ড্যাফোডিল স্মার্ট...

রাইডারদের বিনামূল্যে বিমা সুবিধা দিচ্ছে ফুডপ্যান্ডা

টেকভিশন২৪ ডেস্ক: রাইডারদেরকে বিনামূল্যে সার্বক্ষনিক দুর্ঘটনা বিমা সুবিধা দিচ্ছে...

শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল

টেকভিশন২৪ ডেস্ক: বাংলাদেশে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা বদলে দেওয়া এবং...

একই সম্পর্কিত পোস্ট

জনপ্রিয় ক্যাটাগরি